তহারাত (পবিত্রতা অর্জন) ৬৭ গোচর হয়না । তাই মোজার হুকুম জাওরাবের উপর প্রয়োগ করা চলে। আর উভয়টির উপর মাসেহ জায়েয- এটা অধিকাংশ আলেমের অভিমত । যারা উভয়টির উপর মাসেহ জায়েয বলেছেন, তাদের মধ্যে রয়েছেন- সুফিয়ান ছাওরী, ইবনুল মুবারক, আতা, হাসান বস্রি ও সাঈদ ইবনুল মুসাইয়াব ৷ আবু ইউসুফ ও মুহাম্মদ বলেছেন : মোজা ও চামড়ার মোজা যদি এতো ঘন হয় যে, তার নিচে কি আছে দেখা যায়না, তাহলে তার উপর মাসেহ জায়েয । আবু হানিফা ঘন চামড়ার মোজার উপরও মাসেহ নাজায়েয বলতেন । তবে তীর মৃত্যুর তিন দিন বা সাত দিন আগে মত পাল্টান এবং জায়েয বলে রায় দেন। তখন অসুস্থ অবস্থায় তিনি চামড়ার মোজার উপর মাসেহ করেন এবং যারা তাকে দেখতে এসেছিল তাদেরকে বলেন, আমি যা করতে নিষেধ করতাম তা এখন নিজেই করলাম । মুগীরা ইবনে শু'বা থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. অযু করলেন এবং জুতা ও চামড়ার মোজার উপর মাসেহ করলেন ।৯ -আহমদ, তাহাবি, ইবনে মাজাহ, তিরমিযি । তিরমিযি একে সহীহ ও আবু দাউদ দুর্বল বলেছেন। জাওরাব তথা চামড়ার মোজার উপর মাসেহই মূল লক্ষ্য ছিলো। না'ল বা জুতার উপর মাসেহ্র বিষয়টি নিছক আনুসংগিকভাবে এসে গেছে। জাওরাব বা চামড়ার মোজার উপর মাসেহ যেমন জায়েয, তেমনি পায়ের উপর পরিধেয় যে কোনো আবরণ তথা মোজার উপর মাসেহ করা জায়েয- যেগুলো ঠান্ডার ভয়ে, আঘাত লাগার ভয়ে বা নগ্ন পদতার ভয়ে বা অনুরূপ অন্য কোনো কারণে পরা হয়। ইবনে তাইমিয়া বলেছেন, “পায়ের আবরণের উপর মাসেহ করা জায়েয । মোজা ও চামড়ার মোজার উপর মাসেহ করার চেয়ে আবরণের উপর মাসেহ অগ্রগণ্য । কারণ সচরাচর প্রয়োজনের খাতিরেই আবরণ পরা হয় এবং তা খুললে নানা রকম ক্ষতি হয়। হয় ঠাণ্ডা লাগে, না হয় নগ্ন পদজনিত কষ্ট হয়, নচেত আঘাত লাগে । কাজেই মোজা ও চামড়ার মোজার উপর মাসেহ যখন জায়েয, তখন আবরণের উপর মাসেহ অবশ্যই জায়েয হবে। যে ব্যক্তি এর কোনো একটিতে আলেমদের ইজমা অর্থাৎ একমত্যের দাবি করে, সে নিজের অজ্ঞতাই প্রকাশ করে । খ্যাতনামা দশজন আলেমও একে নিষিদ্ধ বলেছেন বলে প্রমাণ করা যাবেনা, ইজমা তো দূরের কথা । ইবনে তাইমিয়া আরো বলেন : যে ব্যক্তি রসূল সা. এর উক্তি নিয়ে চিন্তা গবেষণা করবে এবং যথার্থভাবে কিয়াস করবে, সে বুঝবে এ ক্ষেত্রে স্বাধীনতা খুবই প্রশস্ত ও ব্যাপক । এটা শরিয়তের একটি কল্যাণময় বৈশিষ্ট্য এবং শরিয়তের উদারতা ও মহানুভবতা।” মোজায় বা জাওরাবে যদি ছেঁড়া ফাটা থাকে, তাহলে মাসেহ করাতে আপত্তি নেই, যতোক্ষণ তা প্রথাগতভাবে পরিধান করা হয়। ছাওরী বলেন : মুহাজির ও আনসারদের মোজা ছেঁড়া ফাটা থেকে মুক্ত থাকতোনা । এজন্য যদি মাসেহ নিষিদ্ধ হতো, তবে তা তাদের কাছ থেকে অবশ্যই উদ্ধৃত হতো । ৩. মোজা ইত্যাদির উপর মাসেহ্র শর্তাবলি মোজা বা অনুরূপ আবৃতকারী কোনো জিনিসের উপর মাসেহ জায়েয হওয়ার শর্ত হলো, অযু থাকা অবস্থায় তা পরা চাই। কেননা মুগীরা ইবনে শুবা বর্ণনা করেন : আমি এক রাতে সফরে রসূলুল্লাহ সা. এর সাথে ছিলাম । তখন আমি তাকে বদনা থেকে পানি ঢেলে দিলাম । তা দিয়ে তিনি নিজের মুখমণ্ডল ও দু'হাত ধুলেন এবং মাথা মাসেহ করলেন। এরপর আমি তাঁর মোজা ৯. এ হাদিসে মুল শব্দ দুটি হলো নাল (4) ও জাওরাব (১95৯) ! না'ল হলো, যা পাকে মাটি থেকে রক্ষা করে। এটা মোজা নয়। জুতা, স্যান্ডেল বা খড়ম জাতীয় জিনিস হতে পারে। রসূল সা. এর না'লের দুটো ফিতে ছিলো। একটি ফিতে পায়ের বুড়ো আংগুল ও তার পার্শ্ববর্তী আংগুলের মাঝখানে এবং অপরটি মধ্যমা ও তার পার্থববর্তী আংগুলের মাঝে থাকতো । আর এই দুটো ফিতে পায়ের পিঠের উপরের ফিতের সাথে মিলিত হতো, যাকে শিরাক বলা হয়। আর জাওরাব হলো, পায়ের পাতা জুড়ে থাকা চামড়ার মোজা, যাকে শিরাক বলা হয়। www.pathagar.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।