ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৬৬ ফিক্ছুস্‌ সুন্নাহ ৫. সুস্তাহাযা (যার মাসিক দশদিনের চেয়ে বেশি ও তিনদিনের চেয়ে কম হয়), সর্বক্ষণ পেশাব টপকানো ও বায়ু নি:সরণের রোগী বা অনুরূপ ওযরধারী ব্যক্তি প্রত্যেক নামাযের জন্য অযু করবে- যখন এই ওযর পুরো নামাযের সময়ব্যাপী অব্যাহত থাকে অথবা নিয়ন্ত্রণের বাইরে থাকে । ওযর থাকা সত্বেও তাদের নামায শুদ্ধ গণ্য হবে। ৬. অযুতে অন্যের সাহায্য নেয়া জায়েয। ৭. অযুর পর রুমাল দিয়ে ভিজে অংগ মোছা শীত গ্রীম্ব-উভয় খতুতে জায়েয । ৫. মোজার উপর মাসেহ করা ১. এর শরয়ী প্রমাণ : রসূলুল্লাহ সা. থেকে সহীহ হাদিস দ্বারা মোজার উপর মাসেহ করা জায়েয সাব্যস্ত হয়েছে। নববী বলেছেন : যে সকল আলেমের মতামতের গ্রহণযোগ্যতা রয়েছে, তারা মোজার উপর মাসেহ জায়েয হওয়ার পক্ষে একমত হয়েছেন, চাই নিজের আবাসিক এলাকায় থাকুক কিং সফরে থাকুক এবং চাই প্রয়োজনে হোক কিংবা অপ্রয়োজনে। এমনকি সার্বক্ষণিকভাবে ভৃত্যগিরীতে নিয়োজিত মহিলা কিংবা অচল প্রতিবন্ধীর জন্যও জায়েয । কেবল শিয়া ও খারেজীগণ এর বিরোধিতা করে। তাদের বিরোধিতা গ্রহণযোগ্য নয়। হাফেয ইবনে হাজার ফতহুল বারীতে বলেছেন : হাদিসের একদল হাফেয সুস্পষ্টভাবে বলেছেন যে, মোজার উপর মাসেহ একটি মুতাওয়াতির (সার্বজনীন বর্ণনা দ্বারা প্রমাণিত) ব্যাপার । কেউ কেউ এর বর্ণনাকারীদের তালিকা তৈরি করেছেন, যা আশি (৮০) ছাড়িয়ে গেছে। মোজার উপর মাসেহ সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে সবচেয়ে প্রামাণ্য হাদিসটি বুখারি, মুসলিম, আবু দাউদ ও তিরমিযি ইমাম নাখয়ী থেকে বর্ণনা করেছেন। হাদিসটি হলো : জারির বিন আবদুল্লাহ পেশাব করলেন, তারপর অযু করলেন ও নিজের মোজার উপর মাসেহ করলেন । তাকে বলা হলো : আপনি এটা করলেন? অথচ আপনি তো পেশাব করেছেন । জারির বললেন : হ্যা, আমি রসূলুল্লাহ সা. কে দেখেছি, পেশাব করলেন, তারপর অযু করলেন এবং মোজার উপর মাসেহ করলেন । ইবরাহীম বলেন, এ হাদিস তাদেরকে বিস্মিত করতো । কেননা জারির ইসলাম গ্রহণ করেন সূরা মায়েদা নাযিল হওয়ার পর। অর্থাৎ তিনি সূরা মায়েদার অযুর বিধান সম্বলিত যে আয়াতে দু'পা ধোয়ার আদেশ রয়েছে, সেটি নাযিল হবার পর দশম হিজরীতে ইসলাম গ্রহণ করেন। সুতরাং তার হাদিস থেকে একথা প্রমাণিত যে, আয়াতে ধৌত করার যে হুকুম পাওয়া যায়, তা মোজা পরিহিত নয় এমন ব্যক্তির জন্য । আর যে মোজা পরিহিত, তার জন্য ওয়াজিব হলো মাসেহ করা । কাজেই হাদিস ছারা আয়াতের প্রয়োগস্থল নির্দিষ্ট হতে পারে। ২. চামড়ার মোজার উপর মাসেহ্‌র বৈধতা জাওরাব বা চামড়ার মোজার উপর মাসেহ করা জায়েয । বহু সংখ্যক সাহাবি থেকে এটি বর্ণিত। আবু দাউদ বলেছেন : আলী বিন আবু তালেব, ইবনে মাসউদ, বারা বিন আযেব, আনাস বিন মালেক, আবু উমামা, সাহল বিন সা'দ ও আমর বিন হুরাইছ জাওরাবের উপর মাসেহ করেছেন। আর উমর ইবনুল খাত্তাব এবং ইবনে আব্বাস থেকেও একথা বর্ণিত হয়েছে। আম্মার, বিলাল ও ইবনে উমর থেকেও বর্ণিত হয়েছে । ইবনুল কাইয়েম রচিত তাহযীবুস্‌ সুনানে ইবনুল মুনযির থেকে বর্ণিত : জাওরাবের উপর মাসেহ বৈধ- এটা ইমাম আহমদ সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এটা তার সঠিক সিদ্ধান্ত । এটা এ সকল সাহাবির ইচ্ছাকৃত কাজ ও সুস্পষ্ট কিয়াস।.কেননা মোজা ও জাওরাব (চামড়ার মোজা)-এর মাঝে তেমন বাস্তব পার্থক্য দৃষ্টি www.pathagar.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।