তহারাত (পবিত্রতা অর্জন) ৬৫ ৫. আগুন স্পর্শ করেছে এমন খাদ্য খাওয়ার পর অযু করা মুস্তাহাব : ইবরাহীম. বিন আবদুল্লাহ বিন কারিয বলেন : “আমি আবু হুরায়রার কাছ দিয়ে যাচ্ছিলাম । তিনি অযু করছিলেন। তিনি বললেন : তুমি কি জানো, কেন অযু করছি? কারণ আমি পনির খেয়েছি । আমি রসূল সা. কে বলতে শুনেছি : যে খাদ্যে আগুন স্পর্শ করেছে, তা খেয়ে অযু করো ।” -আহমদ, মুসলিম ও চারটি হাদিস গ্রন্থ । আর আয়েশা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “আগুন যাকে স্পর্শ করেছে, তা খেয়ে অযু করো ।” -আহমদ, মুসলিম, নাসায়ী ও ইবনে মাজাহ। উল্লেখ্য যে, এখানে অযুর আদেশকে মুস্তাহাব অর্থে গ্রহণ করা হয়। কেননা আমর বিন উমাইয়া আদ দুমারির বর্ণিত হাদিসে রয়েছে, তিনি বলেন ; রসূলুল্লাহ সা.কে দেখেছি, একটা ছাগলের রোন্না করা) ঘাড় থেকে গোশত কেটে নিলেন ও খেলেন । পরক্ষণে নামাযের আহ্বান এলো । তখন তিনি উঠলেন, ছুরি রেখে দিলেন এবং অযু না করেই নামায পড়লেন। -বুখারি ও মুসলিম । নববী মন্তব্য করেছেন! এ হাদিসে ছুরি দিয়ে গোশত কাটা জায়েয হওয়ার প্রমাণ বিদ্যমান। | ৬. প্রত্যেক নামাযের জন্য নতুন অযু করা মুস্তাহাব : বুরাইদা রা. বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. প্রত্যেক নামাযের সময় অযু করতেন । যখন মক্কা বিজয়ের দিন এলো, অযু করলেন। মোজার উপর মাসেহ করলেন এবং এক অযু দিয়ে কয়েক ওয়াক্ত নামায পড়লেন। উমর রা. তাকে বললেন : হে রসূলুল্লাহ, আপনি এখন যা করলেন, আগে তা করতেননা। রসূলুল্লাহ সা. বললেন : হে উমর, এটা আমি ইচ্ছাপূর্বকই করেছি। -আহমদ ও মুসলিম ইত্যাদি । ইবনে আমর বিন আমের আনসারী রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন : আনাস ইবনে মালেক বলতেন : রসূলুল্লাহ সা. প্রত্যেক নামাযের সময় অযু করতেন। আমি বললাম : আপনারা কিভাবে নামায পড়তেন! তিনি বললেন : আমরা যতোক্ষণ নাপাক না হতাম, এক অযু দিয়ে বহু নামায পড়তাম ৷ -আহমদ ও বুখারি । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আমার উম্মতের যদি কষ্ট না হতো, তবে তাদেরকে প্রত্যেক নামাযে অযু করতে আদেশ দিতাম এবং প্রত্যেক অযুতে মেসওয়াক করতে আদেশ দিতাম । -আহমদ। ইবনে উমর রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলতেন : যে পবিত্র থাকা সত্তেও অযু করে, তার জন্য দশটি সওয়াব লেখা হয়। -আবু দাউদ, তিরমিযি ও ইবনে মাজাহ । ১০. অযু সংক্রান্ত কতিপয় জরুরি জ্ঞাতব্য ১. অযুর মাঝে নির্দোষ কথাবার্তা বলা জায়েয । এটা নিষিদ্ধ হওয়ার প্রমাণ হাদিসে নেই। ২. অংগ প্রত্যংগ ধৌত করার সময় বিভিন্ন দোয়া পড়ার কোনো ভিত্তি নেই। ইতিপূর্বে অযুর সুন্নতসমূহের বিবরণে যেসব দোয়ার উন্মেষ করা হয়েছে, সেগুলো পড়াই যথেষ্ট । ৩. কয়বার ধৌত করা হলো, এ নিয়ে সন্দেহ হলে যেটি নিশ্চিত, সেটিই ধর্তব্য হবে- অর্থাৎ কম সংখ্যক বার। ৪. অযুর অংগ প্রত্যংগসমূহের যে কোনোটিতে মোম বা অনুরূপ কোনো আবরণ থাকলে অযু বাতিল হয়ে যাবে। তবে শুধু রং যেমন মেহেদী, কলপ ইত্যাদি থাকলে অযুর ক্ষতি হবেনা । কেননা এতে চামড়ায় পানি পৌছা ব্যাহত হয়না। www.pathagar.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।