৬৪ ফিক্হুস্ সুন্নাহ আলী রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. পায়খানা থেকে এসে আমাদেরকে কুরআন পড়াতেন এবং আমাদের সাথে গোশত খেতেন। একমাত্র জানাবাত (বৃহৎ নাপাকি) ব্যতিত কোনো কিছুই তাকে কুরআন থেকে বিরত রাখতোনা । -পীচটি সহীহ হাদিস গ্রন্থ, তিরমিযি ও ইবনে সাকান এটিকে সহীহ বলেছেন। ২. ঘুমানোর পূর্বে : বারা ইবনে আযেব রা. বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যখন তুমি বিছানায় আসবে, তখন নামাযের অযুর মতো অযু করবে । তারপর ডান কাতে শুয়ে বলবে : হে আল্লাহ! তোমার নিকট আমার প্রাণ সমর্পণ করলাম, তোমার দিকে মুখ ফিরালাম, আমার যাবতীয় বিষয় তোমার নিকট অর্পণ করলাম । আমার পিঠ তোমার উপর ঠেকালাম। তোমার প্রতি আগ্রহ ও ভীতি পোষণ করি। তোমার কাছ থেকে মুক্তি ও আশ্রয় লাভের স্থান তুমি ছাড়া আর কেউ নেই। হে আল্লাহ, তুমি যে কিতাব নাযিল করেছো, তার প্রতি ঈমান আনলাম, তুমি যে নবী পাঠিয়েছ তার প্রতি ঈমান আনলাম ।” এরপর তুমি সেই রাতে মারা গেলে ঈমানের অবস্থায় মারা যাবে । তবে এই কথাগুলোর পর আর কোনো কথা বলবেনা।” বারা বলেন : আমি এই কথাগুলো রসূল সা. এর সামনে পুনরাবৃত্তি করলাম । যখন এই পর্যন্ত পৌছলাম : “হে আল্লাহ, তুমি যে কিতাব নাযিল করেছো, তার প্রতি ঈমান আনলাম ।” তখন বললাম, “এবং তোমার রসূলের উপর”, রসূল সা. বললেন : না, বলো : “তোমার সেই নবীর উপর যাকে পাঠিয়েছ।” -আহমদ, বুখারি, তিরমিযি । “জানাবত” অর্থাৎ বৃহত্তর নাপাকিতে লিপ্ত ব্যক্তির ক্ষেত্রে এটি অধিকতর গুরুত্তৃপূর্ণ। কেননা ইবনে উমর রা. বললেন : হে রসূলুল্লাহ, আমাদের কেউ কি জানাবত অবস্থায় ঘুমাবে? তিনি বললেন : “হী, অযু করে।” আর আয়েশা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. যখন জানাবত অবস্থায় ঘুমাতে চাইতেন, গুপ্তাংগ ধুয়ে নামাযের অযুর মতো অযু করতেন ।” -সব ক'টি হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত। ৩. জুনুবীর জন্য অযু মুস্তাহাব : বৃহত্তর নাপাকিতে লিপ্ত ব্যক্তি যখন পানাহার করতে বা পুনরায় সহবাস করতে চায় তখন অযু করে নেয়া মুস্তাহাব । কেননা আয়েশা রা. বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. যখন জুনুবী (বৃহত্তর নাপাকিতে লিপ্ত) থাকতেন এবং আহার করতে বা ঘুমাতে চাইতেন, তখন অযু করে নিতেন । - অনেকগুলো গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। আম্মার বিন ইয়াসার থেকে বর্ণিত : জুনুবী যখন পানাহার করতে বা ঘুমাতে চায়, তখন তাকে নামাযের অযুর মতো অযু করতে রসূল সা. অনুমতি দিয়েছেন। -আহমদ, তিরমিযি । আর আবু সাঈদ রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন স্ত্রী সহবাসের পর পুনরায় সহবাস করতে চায় তখন তার অযু করে নেয়া উচিত । -বুখারি ব্যতিত সব ক'টি হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত। ইবনে খুযায়মা, ইবনে হিব্বান এবং হাকেমও এ হাদিস বর্ণনা করেছেন। তারা একটি কথা সংযোজন করেছে : “কেননা তা পুনঃ সহবাসের জন্য অধিকতর প্রেরণাদায়ক।” ৪. ওয়াজিব বা মুস্তাহাব গোসলের আগে : আয়েশা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. যখন জানাবতের গোসল করতেন, তখন প্রথমে দু'হাত ধূতেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢালতেন, তারপর গুপ্তাংগ ধৌত করতেন। তারপর নামাযের অযুর মতো অযু করতেন । -সব ক'টি সহীহ হাদিস গ্রন্থ। www.pathagar.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।