তহারাত (পবিত্রতা অর্জন) ৬৩ তিন : পবিত্র কুরআন স্পর্শ করা । কেননা আবু বকর বিন মুহাম্মদ বর্ণনা করেন : রসূলুল্লাহ সা. ইয়ামানবাসীর নিকট একটা চিঠিতে লিখলেন : পবিত্র ব্যক্তি ব্যতিত কুরআনকে স্পর্শ করবেনা । -নাসায়ী, দার কুতনি, বায়হাকি, আছরাম। ইবনে আবদুল বার বলেছেন : এ হাদিসটি জনগণের ব্যাপক গ্রহণের কারণে মুতাওয়াতিরের কাছাকাছি চলে গেছে। আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : কুরআনকে পবিত্র ব্যক্তি ব্যতিত স্পর্শ করবেনা । -মাজমাউয যাওয়ায়েদ। বস্তুত এ হাদিস থেকে প্রমাণিত হয়, পবিত্র অবস্থায় ব্যতিত কুরআন শরিফ স্পর্শ করা জায়েয নয় । তবে ‘পবিত্র’ শব্দটা একাধিক অর্থবোধক । বৃহৎ নাপাকি (বীর্য স্বলন বা ঝতু উত্তর নাপাকি) থেকে মুক্ত থাকা, ক্ষুদ্র নাপাকি (পেশাব পায়খানা বা বায়ু নির্গমনজনিত নাপাকি) থেকে মুক্ত থাকা, মুমিন ব্যক্তি- যার শরীরে কোনো নাপাকি নেই- এসব ব্যক্তিকে পবিত্র বলা হয়। একটি অর্থ থেকে কোনো একটিকে নির্দিষ্ট করার জন্য কোনো প্রতীক থাকা প্রয়োজন ৷ তাই ক্ষুদ্র নাপাকিতে লিপ্ত ব্যক্তিকে কুরআন স্পর্শ করতে নিষেধ করার জন্য এ হাদিস কোনো অকাট্য প্রমাণ নয় । কুরআনের উক্তি : . 93552 81 2-০3৮ “এ গ্রন্থকে পবিত্র লোকেরা ব্যতিত স্পর্শ করেনা ।” (সূরা ৫, ওয়াকিয়া : আয়াত ২৯) স্পষ্টতই এ আয়াতে গোপনে সুরক্ষিত কিতাব “লওহে মাহফুয’কে বুঝানো হয়েছে । কেননা ওটাই নিকটতর | আর পবিত্র লোকেরা অর্থ ফেরেশতাগণ । যেমন আল্লাহ বলেছেন : BIE BE Nl Eke Bix 24১০5 “সম্মানিত গ্ৰন্থসমূহে রক্ষিত, সুউচ্চ স্থানে উন্নীত পবিত্র, সম্মানিত মহান লেখকগণের হাতে ৷” (সূরা ৮০, আবাসা : আয়াত ১৩-১৬) ইবনে আব্বাস শা'বী, দাহাক, যায়েদ বিন আলী, আল-মুয়াইয়াদ বিল্লাহ, দাউদ যাহেরি, ইবনে হাযম ও হাম্মাদ বিন আবু সুলাইমানের মতে ছোট নাপাকিতে লিপ্ত ব্যক্তির জন্য কুরআন স্পর্শ করা জায়েয । আর স্পর্শ না করে কুরআন পড়া সর্বসম্মতভাবে জায়েয । ৯. যেসব অবস্থায় অযু করা মুস্তাহাব ১. আল্লাহকে স্বরণ করা বা তীর নাম উচ্চারণ করার সময় : মুহাজির বিন কুনফুয রা. বলেছেন : তিনি রসূলুল্লাহ সা.কে সালাম করলেন । তখন তিনি অযু করছিলেন। অযু শেষ না হওয়া পর্যন্ত তিনি সালামের জবাব দিলেননা। অযুর শেষে জবাব দিলেন এবং বললেন : তোমার সালামের জবাব না দেয়ার একমাত্র কারণ হলো, আমি পবিত্রাবস্থায় ব্যতিত আল্লাহর নাম উচ্চারণ করা পছন্দ করিনি।” কাতাদা বলেন : এ কারণে হাসান পবিত্রতা অর্জন না করা পর্যন্ত কুরআন পাঠ বা আল্লাহর নাম উচ্চারণ করা অপছন্দ করতেন। -আহমদ, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ। আবু জুহাইম ইবনুল হারেস রা. থেকে বর্ণিত : রসূল সা. বিরে জামাল (মদিনার পার্থববর্তী একটি জায়গা) থেকে এলেন। এ সময় এক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করলো ও তাকে সালাম করলো । রসূল সা. তার জবাব না দিয়ে একটি প্রাচীরের কাছে এলেন, তারপর তার মুখমণ্ডল ও হাত মাসেহ করলেন (অর্থাৎ তাইয়াম্মুম করলেই) তারপর সালামের জবাব দিলেন। -আহমদ, বুখারি, মুসলিম, আবু দাউদ, নাসায়ী । এ হচ্ছে মুস্তাহাব ও উত্তম কাজ। অন্যথায় পবিক্রাবস্থা, অপবিভ্রাবস্থা, বসা, দাড়ানো, শোয়া, হাটা- সর্বাবস্থায় আল্লাহর যিকর বা স্মরণ করা জায়েয । কেননা আয়েশা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. সব সময় আল্লাহর যিকর করতেন । -নাসায়ী ব্যতিত পাচটি হাদিস গ্রন্থ। বুখারি এটিকে সনদ ব্যতিত উদ্ধৃত করেছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।