ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৬২ ফিক্হুস্‌ সুন্নাহ বারা ইবনে আযেব থেকে বর্ণিত : রসূল সা. কে জিজ্ঞাসা করা হলো : উটের গোশত খেয়ে কি অযু করতে হবে? তিনি বললেন : অযু করো । জিজ্ঞাসা করা হলো : ছাগল ভেড়ার গোশত খেয়ে? তিনি বললেন : অযু করো না। তাকে জিজ্ঞাসা করা হলো : উটের পালের থাকার জায়গায় কি নামায পড়া যাবে? তিনি বললেন : ওখানে নামায পড়োনা। ওটা শয়তানের জায়গা । ছাগল ভেড়ার থাকার জায়গায় নামায পড়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বললেন : ওখানে নামায পড়ো । কারণ ওটা বরকতের জায়গা । -আহমদ, আবু দাউদ, ইবনে হিব্বান। ইবনে খুযায়মা বলেছেন : এই হাদিসের বর্ণনাকারীর সততার কারণে এর বিশুদ্ধতা সম্পর্কে হাদিস বিশারদদের মধ্যে কোনো মতভেদ দেখিনি । ইমাম নববী বলেছেন : এই মত প্রমাণের দিক দিয়ে অপেক্ষাকৃত সবল- যদিও অধিকাংশ আলেম এ মতের বিপক্ষে । ৫. অযুকারীর অযু হওয়া নিয়ে সন্দেহ : যখন পবিত্র ব্যক্তির সন্দেহ হয় অযু ভংগ হয়েছে কিনা, তখন এই সন্দেহে কোনো ক্ষতি হবে না এবং অযু ভংগ হবেনা, চাই নামাযের ভেতরে থাকুক বা বাইরে। অযু ভংগ হয়েছে মর্মে নিশ্চিত না হওয়া পর্যন্ত অযু ভংগ হবেনা । আব্বাদ বিন তামীম থেকে তার চাচার সূত্রে বর্ণিত : এক ব্যক্তি রসূল সা. কে জানালো যে, নামাযের মধ্যে তার ধারণা জন্মে তার একটা কিছু হয়েছে। (অর্থাৎ অযু ভংগকারী কিছু ঘটেছে ।) তিনি বললেন : কোনো শব্দ না শোনা বা গন্ধ না পাওয়া পর্যন্ত নামায ছেড়ে যাবেনা । -তিরমিযি ব্যতিত সকল সহীহ হাদিস গ্ৰন্থ৷ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যখন তোমাদের কেউ তার পেটে (অস্বাভাবিক) কিছু টের পায়। কিন্তু পেট থেকে কিছু বেরিয়েছে কিনা বুঝতে পারেনা, তখন সে যতোক্ষণ কোনো শব্দ না শুনবে কিংবা কোনো গন্ধ না পাবে, ততোক্ষণ যেনো মসজিদ থেকে বের না হয়। -মুসলিম, আবু দাউদ, তিরমিযি । এখানে নির্দিষ্টভাবে শব্দ শোনা ও গন্ধ পাওয়াই উদ্দেশ্য নয়, বরং নিশ্চিত হওয়া, পেট থেকে কিছু বের হয়েছে কিনা । ইবনুল মুবারক বলেছেন: নাপাক হওয়া সম্পর্কে কেবল সন্দেহ হলে অযু করার প্রয়োজন নেই, যতোক্ষণ না ততোটা নিশ্চিত হয় যে, কসম খেতে পারে। কিন্তু যখন নাপাক হওয়া নিশ্চিত হয় এবং পাক থাকা নিয়ে সন্দেহ হয়, তখন মুসলমানদের সর্বসম্মত মত অনুসারে তাকে অযু করতে হবে। ৬. নামাযে অষ্ট হাসিতে অযু ভংগ হবেনা । কেননা এ সংক্রান্ত হাদিস সহীহ নয় । ৭. মৃত ব্যক্তিকে গোসল করালে অযু করা জরুরি নয়, কারণ অযু ভংগ হওয়ার প্রমাণ দুর্বল । ৮. যেসব কাজে অযু জরুরি এক : যে কোনো নামায পড়ার জন্য, চাই তা ফরয হোক বা নফল হোক । এমনকি জানাযার নামাষ পড়তে হলেও অযু করা চাই। কেননা আল্লাহ বলেছেন : “হে মুমিনগণ, যখন তোমরা নামায পড়তে ইচ্ছা করবে, তখন তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত দু'হাত ধৌত করো, তোমাদের মাথা মাসেহ করো, আর গিরে পর্যন্ত দু'পা ধৌত করো ।” অর্থাৎ তোমরা বে অযু থাকো, তখন নামায পড়তে চাইলে ধৌত করো । আর রসূল সা. বলেছেন : আল্লাহ পবিত্রতা ব্যতিত নামায কবুল করেননা, আর গনিমতের মাল বন্টন হওয়ার আগে আত্মসাৎ করলে তা থেকে সদকা কবুল করেননা । -বৃখারি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ । দুই : পবিত্র কাবা*র তওয়াফ করার জন্যে । কেননা ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : তওয়াফ নামাযই । কেবল আল্লাহ এর ভেতর কথা বলা জায়েয করেছেন । তবে যে কথা বলবে, সে যেনো ভাল কথা বলে । -তিরমিযি ও দার কুতনি। হাকেম, ইবনে সাকান ও ইবনে খুযায়মা এটিকে সহীহ বলেছেন। www.pathagar.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।