তহারাত (পবিত্রতা অর্জন) ৬১ ১. আবরণ ব্যতিত স্ত্রীকে স্পর্শ করা : আয়েশা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. রোযাদার অবস্থায় তাকে চুমু খেয়েছেন এবং বলেছেন : চুমু খেলে অযুও ভংগ হয়না, রোযাও ভংগ হয়না। ইসহাক বিন রাহওয়াই এটি বর্ণনা করেছেন। বাযযার এটি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। আবদুল হক বলেছেন : এ হাদিসের এমন কোনো ক্রটি জানিনা যার জন্য তা বর্জন করতে হবে। আয়েশা রা. থেকে আরো বর্ণিত, তিনি বলেন : একদিন রাতে দেখলাম, রসূলুল্লাহ সা. বিছানায় নেই। আমি তাকে খুঁজতে লাগলাম । সহসা তার পায়ের মধ্যস্থলে আমার হাত পড়লো । তিনি তখন মসজিদে । তার পা দুটো বিস্তৃত । তিনি বলছিলেন : “হে আল্লাহ আমি তোমার অসন্তোষ থেকে সন্তুষ্টির নিকট পানাহ চাই। তোমার আযাব থেকে তোমার ক্ষমার নিকট পানাহ চাই। তোমার থেকে তোমার নিকট আশ্রয় চাই। তোমার প্রশংসা গুণে শেষ করতে পারিনা । তুমি তেমনই, যেমন নিজের প্রশংসা করেছো ।” - মুসলিম, তিরমিযি । আয়েশা রা. থেকে আরো বর্ণিত : রসূলুল্লাহ সা. তার জনৈক স্ত্রীকে চুমু খেলেন। তারপর মসজিদে গেলেন। অযু করলেননা। -আহমদ ও চারটি সহীহ হাদিস গ্রন্থ কর্তৃক বিশুদ্ধ সনদ সহকারে বর্ণিত । আয়েশা রা. থেকে আরো বর্ণিত, তিনি বলেছেন : আমি রসূল সা. এর সামনে ঘুমিয়ে থাকতাম । তখন আমার পা দুটো তার সামনে থাকতো (অর্থাৎ সাজদার জায়গায়) তাই যখন তিনি সাজদায় যেতেন, আমাকে হাত দিয়ে টিপতেন, আমি তৎক্ষণাত পা গুটিয়ে নিতাম। অন্য বর্ণনার ভাষা হলো : তিনি যখন সাজদা করতে চাইতেন, আমার পায়ে টিপ দিতেন। -বুখারি ও মুসলিম। ২. স্বাভাবিক নির্গমন স্থান ব্যতিত অন্য স্থান থেকে রক্ত নির্গমন, চাই জখমের কারণে হোক, কিংবা শিংগা লাগানোর কারণে হোক, কিংবা নাক দিয়ে রক্ত পড়ুক, আর চাই তা পরিমাণে কম হোক বা বেশি৷ হাসান রা. বলেছেন : মুসলমানরা নিজেদের ক্ষতস্থান নিয়েই নামায পড়তো । -বুখারি। বুখারি আরো বলেছেন : ইবনে উমর তার ব্রণ বা ফুসকুড়িতে চাপ দিলেন, অমনি তা থেকে রক্ত বেরুলো। কিন্তু তিনি অযু করলেননা ৷ ইবনে আবি আওফার থুথুর সাথে রক্ত বের হওয়া সত্তেও তিনি নামায অব্যাহত রাখলেন ৷ আর উমর রা. এর ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল এ অবস্থায় তিনি নামায পড়েছেন। আব্বাদ বিন বিশর নামাযরত অবস্থায় তীরবিদ্ধ হলেন এবং তিনি নামায অব্যাহত রাখলেন । -আবু দাউদ, ইবনে খুযায়মা ও বুখারি । ৩. বমি : চাই মুখ ভর্তি বমি হোক বা কম হোক, এ ছারা অযু ভংগ হয়- এ মর্মে কোনো প্রামাণ্য হাদিস পাওয়া যায়নি। 8. উটের গোশত খাওয়া : চার খলিফা ও বহু সংখ্যক সাহাবি ও তাবেয়ীর মতে উটের গোশ্ত খেলে অযু ভংগ হয়না । তবে এ জন্য অযু করার আদেশ সহীহ হাদিস দ্বারা প্রমাণিত ৷ জাবের বিন সামুরা রা. থেকে বর্ণিত : “এক ব্যক্তি রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করলো, ভেড়া বা ছাগলের গোশত খেয়ে অযু করবো নাকি? তিনি বললেন : ইচ্ছা হলে করো, নচেত করোনা । সে বললো : উটের গোশত খেয়ে অযু করবো কি? তিনি বললেন : হাঁ । উটের গোশত খেয়ে অযু করো। সে বললো : ছাগল ভেড়ার থাকার জায়গায় নামায পড়তে পারবো কি? তিনি বললেন : হা । সে বললো : উটের থাকার জায়গায় নামায পড়া যাবে কি? তিনি বললেন : না। -আহমদ ও মুসলিম । www.pathagar.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।