৪ ফিক্হুস্ সুন্নাহ চুলে পড়তো, তারপর অযু না করেই নামায পড়তেন। -শাফেয়ী, মুসলিম, আবু দাউদ, তিরমিযি । শু'বার সূত্রে বর্ণিত হাদিসে তিরমিযির ভাষা এরূপ : আমি রসূলের সাহাবিদেরকে দেখেছি, নামাযের জন্য তাদেরকে জাগানো হতো, এমনকি তাদের কারো কারো নাক ডাকানিও শুনতাম, তারপর তারা উঠে নামায পড়তেন, অযু করতেননা ৷ ইবনুল মুবারক বলেছেন আমাদের মতে তারা তখন বসা অবস্থায় থাকতেন। সংজ্ঞা লোপ পাওয়া : চাই এটা মস্তিষ্ক বিকৃতির কারণে ঘটুক, অজ্ঞান হওয়ার কারণে ঘটুক, মাতাল হওয়ার কারণে হোক, কিংবা কোনো ওষুধের প্রতিক্রিয়ায় ঘটুক, চাই অল্প হোক বা বেশি হোক এবং চাই যথা স্থানে বসে থাকতে পারুক বা না পারুক। কেননা এসব কারণে যে সংজ্ঞাহীনতা ঘটে, তা ঘুমের চেয়ে অনেক বেশি । এর উপর আলেমগণ একমত । 8. আবরণ ছাড়াই গুপ্তাংগ স্পর্শ করা : বুস্রা বিনতে সাফওয়ান রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি তার গুপ্তাংগ স্পর্শ করেছে, সে যেনো অযু না করা পর্যন্ত নামায না পড়ে। -পীচটি সহীহ্ হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত। তিরমিযি এটিকে সহীহ বলেছেন। বুখারি বলেছেন, এটি এ বিষয়ে সবচেয়ে সহীহ হাদিস। মালেক, শাফেয়ী ও আহমদ প্রমুখও এটি বর্ণনা করেছেন । আবু দাউদ বলেছেন : আমি ইমাম আহমদকে বললাম : বুস্রার হাদিসটি সহীহ নয়। তিনি বললেন : অবশ্যই ওটা সহীহ । আহমদ ও নাসায়ীতে বুস্রা থেকে বর্ণিত : তিনি রসূল সা. কে বলতে শুনেছেন : “যৌনাংগ স্পর্শ করলে অযু করতে হবে ।” নিজের যৌনাংগ ও অপরের যৌনাংগ উভয়ই এর আওতাভুক্ত । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : রসূল সা. বলেছেন : যে ব্যক্তি কোনো আবরণ ছাড়াই হাত দিয়ে যৌনাংগ স্পর্শ করলো, তার জন্য অযু করা ওয়াজিব। -আহমদ, ইবনে হিব্বান, হাকেম । হাকেম ও ইবনে আবদুল বার এটিকে সহীহ বলেছেন। ইবনুস্ সাকান বলেছেন : এ অধ্যায়ে এটিই সবচেয়ে সহীহ হাদিস। ইমাম শাফেয়ীর হাদিসের ভাষা হলো : তোমাদের কেউ যখন এমন অবস্থায় যৌনাংগে হাত দেয় যে, হাত ও যৌনাংগের মাঝে কোনো আবরণ নেই, তখন তার অযু করা জরুরি । আমর বিন শুয়াইব তার পিতা থেকে ও তার দাদা থেকে বর্ণনা করেছেন : যে কোনো পুরুষ নিজের গুপ্তাংগ স্পর্শ করুক এবং যে কোনো নারী নিজের গুপ্তাংগ স্পর্শ করুক, উভয়কে অযু করতে হবে । -আহমদ । ইবনুল কাইয়িম বলেছেন : হাযেমীর মতে এটি সহীহ্ বর্ণনা । একটি বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে হানাফীদের মত হলো, গুপ্তাংগ স্পর্শ করলে অযু ভংগ হয়না । হাদিসটি হলো : এক ব্যক্তি রসূল সা. কে জিজ্ঞাসা করলো : “এক ব্যক্তি নিজের পুরুষাংগ স্পর্শ করলো। তার কি অযু করতে হবে? তিনি বললেন : না। ওটা তো তোমারই একটা অংশ।” -পাঁচটি সহীহ হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত। ইবনে হিব্বান এটিকে সহীহ বলেছেন। ইবনুল মদিনী বলেছেন : এটি বুস্রার হাদিসের চেয়ে উত্তম ।* ৭, যে সমস্ত কারণে অযু ভঙ্গ হয়না সেই কারণগুলো উল্লেখ করা সমীচীন মনে হচ্ছে, যেগুলোকে অযু ভংগকারী বলে মনে করা হয়, অথচ সেগুলো অযু ভংগকারী নয়। কেননা সেগুলোর সপক্ষে কোনো নির্ভুল প্রমাণ নেই। সেগুলো নিন্নরূপ : *. যৌনাংগ স্পর্শের কারণে অযু ভংগ ‘হওয়া’ এবং “না হওয়া’ উভয় প্রকার হাদিস বর্তমান থাকায় এ প্রসংগে দুটি মত সৃষ্টি হয়েছে। উভয় মতের ভিত্তিই সহীহ হাদিস। তাই হাদিস অনুসরণকারী ব্যক্তি যে কোনো একটি মতই অনুসরণ করতে পারেন। - সম্পাদক www.pathagar.com
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।