ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

তহারাত (পবিত্রতা অর্জন) ৫৯ এছাড়া চোখের পাতা ও মুখমণ্ডলের ভাজ মর্দন, আংটি নাড়ানো, ঘাড় মাসেহ করা, এসবের * উল্লেখ করলামনা। কারণ এ সংক্রান্ত হাদিসগুলো সহীহর পর্যায়ভূক্ত নয়। তবে পরিচ্ছন্নতাকে পূর্ণতা দান করার উদ্দেশ্যে এ কাজগুলো করা হয়ে থাকে । ৫. অযুর মাকরূহসমূহ উপরোক্ত সুন্নতগুলোর মধ্য থেকে কোনো একটি ত্যাগ করা অযুকারীর জন্য মাকরূহ এতে সে সওয়াব থেকে বঞ্চিত হতে পারে। কেননা মাকরূহ কাজ করা সওয়াব থেকে বঞ্চিত হওয়ার কারণ হয়ে দীড়ায়। আর সুন্নত তরক করাই মাকরূহের সমার্থক। ৬. অযু ভঙ্গের কারণসমূহ যেসব কারণে অযু নষ্ট হয় এবং যে কাজের উদ্দেশ্যে অযু করা হয়েছে সে কাজ করা অবৈধ হয়ে যায়, সেগুলো নিম্নরূপ : ১. পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে যে কোনো জিনিস নির্গত হওয়া, যেমন : ক. পেশাব, খ. মল। আল্লাহ বলেন : “অথবা তোমাদের কেউ যদি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসে ।” এ কথা দ্বারা পেশাব ও পায়খানা দুটোই বুঝানো হয়েছে। গ. মলদ্বার থেকে নির্গত বায়ু। আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : “তোমাদের কেউ যখন নাপাক হয়, তখন অযু না করা পর্যন্ত তার নামায আল্লাহ কবুল করেননা ।” হাজরামাউত থেকে আগত এক ব্যক্তি বললো : নাপাক হওয়ার অর্থ কী হে আবু হুরায়রা? তিনি বললেন : “বায়ু নি:সরণ।' -বুখারি ও মুসলিম । আবু হুরায়রা রা. থেকে আরো বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন পেটে কিছু অনুভব করে কিন্তু পেট থেকে কিছু বের হয়েছে কিনা বুঝতে পারেনা, তখন সে যেনো কিছুতেই মসজিদ থেকে বের না হয়, যতোক্ষণ না কোনো শব্দ শুনতে পায় অথবা দুর্গন্ধ টের পায়। -মুসলিম। প্রকৃতপক্ষে শব্দ শোনা বা গন্ধ পাওয়া শর্ত নয়। এ দ্বারা পেট থেকে কিছু নির্গত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়াই বুঝানো হয়েছে। ঘ. ঙ. চ. মনি (বীর্য), মযি ও ওদি নির্গমন : রসূলুল্লাহ সা, মযি সম্পর্কে বলেছেন : “এতে অযু করা লাগবে ।” আর মনি সম্পর্কে ইবনে আব্বাস রা. বলেছেন : মনি নির্গত হলে গোসল করতেই হবে । তবে মযি ও ওদি সম্পর্কে তিনি বলেছেন : তোমার গুপ্তাংগ ধুয়ে ফেলো এবং নামাযের জন্য অযু করো । -বায়হাকি। ২. এমন ঘুম যাতে চেতনা থাকেনা এবং যথাস্থানে বসেও থাকতে পারেনা । সাফওয়ান বিন আসমাল রা. বলেছেন : রসূলুল্লাহ সা. আমাদেরকে সফরে থাকা অবস্থায় আদেশ দিতেন যেনো “জানাবাত' (বৃহত্তর অশ্ধবিত্রতা) ব্যতিত মোজা না খুলি তিন দিন তিন রাত পর্যস্ত। তবে পেশাব, পায়খানা ও ঘুমের কারণে খোলা যায়। -আহমদ, নাসায়ী ও তিরমিযি । তাই যখন কেউ বসে বসে ঘুমায় এবং যথাস্থানে বসে থাকতে সক্ষম হয়। তখন তার অযু নষ্ট হবেনা । আনাস রা.-এর এ হাদিসটি থেকেও একই কথা বুঝা যায়। তিনি বলেন : রসূল সা. এর সাহাবিগণ রাতের শেষ ভাগে এশার নামায পড়ার জন্য অপেক্ষায় থাকতে থাকতে তাদের মাথা www.pathagar.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।