ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৫৮ ফিক্হুস্‌ সুন্নাহ “হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার গৃহে প্রশস্ততা দাও এবং আমার জীবিকায় বরকত দাও ।” আমি বললাম : হে আল্লাহর নবী! আমি আপনাকে এই শব্দাবলী দ্বারা দোয়া করতে শুনলাম। তিনি বললেন : এই শব্দাবলী কি কিছু বাদ রেখেছে? -নাসায়ী ও ইবনুস সুনি সহীহ সনদে। তবে নাসায়ী এ হাদিসের শিরোনাম দিয়েছেন এভাবে : “অযুর শেষে যা বলতে হবে” । আর ইবনুস্‌ সুন্নির শিরোনাম হলো : “অযুর ভেতরে যা বলতে হয়।” নববী বলেছেন : উভয় শিরোনামই যথার্থ হতে পারে। ১৬. অযুর পরের দোয়া : উমর রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ উত্তমরূপে অযু করার পর বলবে : “আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সা. তার বান্দা ও রসূল।” তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেয়া হবে। তন্মধ্যে সে যেটি দিয়ে প্রবেশ করতে চায় করবে । -মুসলিম। আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি অযু করার পর বলবে : আও] ৮909 SIE ot খু। 41 Y 21 ০95 ০০৯ All প্রেস “হে আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং তোমার প্রশংসা করছি। সাক্ষ্য দিচ্ছি, তুমি ব্যতিত কোনো ইলাহ নেই। তোমার কাছে ক্ষমা চাই ও তওবা করি।” তার এই দোয়া প্রথমে একটি সাদা কাগজের ফলকে লেখা হবে, তারপর একটি সিলমোহরে সংরক্ষিত করা করা হবে । তারপর আর কেয়ামত পর্যন্ত তা ভাংবেনা । -তাবারানি, নাসায়ী । নাসায়ীর রেওয়ায়েতের শেষে বলা হয়েছে : “তার উপর সিল মেরে আরশের নিচে রাখা হবে । অতপর কেয়ামত পর্যন্ত তা আর ভাংবেনা।” তিরমিযিতে কিঞ্চিৎ দুর্বল সনদে এই দোয়াটিও বর্ণিত হয়েছে : “হে আল্লাহ, আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো ।” ১৭. অযুর পরে দু'রাকাত নামায পড়া : আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বিলালকে বললেন : হে বিলাল, তুমি ইসলাম গ্রহণের পর সবচেয়ে বেশি আশাপ্রদ যে নেক কাজটি করেছো, তা আমাকে বলো । আমি জান্নাতে আমার সামনে তোমার জুতার আওয়াজ শুনেছি। তিনি বললেন : আমি দিনে বা রাতে যখনই পবিত্রতা অর্জনের কোনো কাজ করেছি, তখন সেই পবিত্রতা নিয়ে যতোটা আমার ভাগ্যে জুটেছে নামায পড়েছি। এরচেয়ে বেশি আশাপ্রদ কোনো নেক কাজ করিনি । -বুখারি, মুসলিম । উকবা ইবনে আমের থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি উত্তমরূপে অযু করার পর একান্ত মনোযোগ সহকারে দু'রাকাত নামায পড়বে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে । -মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ ও ইবনে খুযায়মা । উসমান রা. এর স্বাধীনকৃত গোলাম খুমরান থেকে বর্ণিত : তিনি উসমান রা. কে দেখলেন অযুর পানি আনতে বললেন। তারপর পাত্র থেকে কিছু পানি নিজের ডান হাতে ঢেলে হাতটি তিনবার ধুলেন, তারপর তার ডান হাত অযুর পানিতে ঢুকালেন, তারপর তিনবার কুলি করলেন, নাকে পানি দিলেন, নাক সাফ করলেন ও মুখ ধুলেন। তারপর বললেন : আমি রসূল সা. কে আমার এই অযুর মতো অযু করতে দেখেছি। যে ব্যক্তি আমার এই অযুর মতো অযু করবে, তারপর দু'রাকাত নামায পড়বে, এই সময়ে নিজের মনে মনে কোনো কথা বলবেনা। তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া. হবে। -বুখারি, মুসলিম ইত্যাদি । www.pathagar.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।