ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

তহারাত (পবিত্রতা অর্জন) ৫৭ বলেছেন : আমার উম্মত কেয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হবে, তাদের মুখমণ্ডল ও হাত পা অযুর আলামত হিসেবে উজ্জ্বল শুভ্র থাকবে ।৭ আবু হুরায়রা বলেছেন : সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি তার শুভ্রতা দীর্ঘতর করতে পারে সে যেনো তা করে । -আহমদ, বুখারি ও মুসলিম। আবু যারআ' থেকে বর্ণিত : “আবু হুরায়রা অযুর পানি আনতে আদেশ দিলেন, অতপর অযু করলেন এবং হাত এমনভাবে ধুলেন যে, কনুই ছাড়িয়ে গেলো । তারপর যখন পা ধুলেন, তখন পায়ের গিরে ছাড়িয়ে থোড়া পর্যন্ত ধুলেন। আমি বললাম : এটা কী? তিনি বললেন : এটা হচ্ছে শুভ্রতার শেষ সীমা । -আহমদ। ১৪. যথাসাধ্য কম পানি ব্যবহার করা উচিত- যদিও সমুদ্র থেকে কোষ ভরে পানি নেয়া হয় : কারণ আনাস রা. বর্ণিত হাদিসে আছে : “রসূলুল্লাহ সা. এক ‘সা’” থেকে পাঁচ 'মুদ' পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং এক 'মুদ' দিয়ে অযু করতেন । -বুখারি ও মুসলিম । আর উবাইদুল্লাহ ইবনে আবি ইয়াযীদ থেকে বর্ণিত : “এক ব্যক্তি ইবনে আব্বাস রা. কে বললো : কতোটুকু পানি আমার অযুর জন্য যথেষ্ট? তিনি বললেন : এক মুদ। সে বললো : গোসলের জন্য কতোটুকু পানি যথেষ্ট? তিনি বললেন : এক সা। লোকটি বললো : এটা আমার জন্য যথেষ্ট হবেনা । ইবনে আব্বাস বললেন : তোমার কোনো মা নেই! (মৃদু ভ€সনামূলক প্রবাদ বাক্য) তোমার চেয়ে যিনি উত্তম সেই রসূল সা. -এর জন্যও এটা যথেষ্ট হয়েছিল। -আহমদ, বাযযার, তাবারানি। আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. সা'দের কাছ দিয়ে যাচ্ছিলেন। সা'দ তখন অযু করছিলেন। তিনি বললেন : এই অপচয়ের কারণ কী হে সা'দ? সা'দ বললেন : পানিতেও অপচয় হয় নাকি? রসূলুল্লাহ সা. বললেন : হা, প্রবহমান নদীতেও যদি অযু করো তাহলেও (অপচয় হতে পারে ।) -আহমদ, ইবনে মাজাহ। শরিয়ত সম্মত প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করলেই তা অপচয় গণ্য হবে, যেমন তিনবারের বেশি ধোয়া । আমর বিন শুয়াইব বর্ণিত হাদিসে আছে : জনৈক বেদুঈন রসূলুল্লাহ সা. এর নিকট এলো এবং তাকে অযুর নিয়ম জিজ্ঞাসা করলো। তিনি তাকে তিনবার করে ধোয়া দেখালেন! তারপর বললেন : এ হলো অযু । যে ব্যক্তি এরচেয়ে বেশি করবে সে অন্যায় করবে, বাড়াবাড়ি করবে ও যুলুম করবে । -আহমদ, নাসায়ী, ইবনে মাজাহ, ইবনে খুযায়মা। আবদুল্লাহ ইবনে মুগাফফাল রা. বলেন : আমি রসূলুল্লাহ সা.-কে বলতে শুনেছি : এই উম্মতে অচিরেই এমন কিছু লোক আবির্ভূত হবে, যারা পবিত্রতা ও দোয়ায় বাড়াবাড়ি করবে। -আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ । ইমাম বুখারি বলেছেন : অযুর পানিতে রসূল সা. এর কাজ দ্বারা সাব্যস্ত পরিমাণ অতিক্রম করাকে আলেমগণ অপছন্দ করেছেন। ১৫. অযুর মাঝে দোয়া : একমাত্র আবু মূসা আশআরী রা. বর্ণিত হাদিস ব্যতিত রসূল সা. থেকে অযুর আর কোনো দোয়া প্রমাণিত হয়নি । আবু মূসা রা. বলেন : রসূল সা. কে অযুর পানি এনে দিলাম । তিনি অযু করলেন । তখন শুনলাম, তিনি দোয়া করছেন: ৭. উম্মতের মুখমণ্ডল ও হাত পা উজ্জ্বল শুদ্র থাকবে এরূপ অবস্থায় উপস্থিত হওয়ার অর্থ হলো, তাদের মুখমণ্ডল ও হাত পা আলোয় উদ্ভাসিত ও জ্যোতির্ময় হবে, এগুলো থেকে আলো ঠিকরে বেরুদবে ৷ আর এটা হবে এ উম্মতের বিশেষ আলামত ও বৈশিষ্ট্য । ূ্‌ ৮, চার মুদে এক সা’ এবং ১২৮ দিরহাম ও এক দিরহামের চার সপ্তমাংশের কিঞ্চিৎ বেশিতে এক মুদ হয়৷ ৮7 www.pathagar.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।