ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ ফিক্হুস্‌ সুন্নাহ শুয়াইবের দাদা বলেছেন : জনৈক বেদুঈন রসূল সা. এর কাছে এলো এবং অযুর নিয়ম জিজ্ঞাসা করলো । রসূল সা. তাকে তিনবার করে দেখালেন এবং বললেন : এ হচ্ছে অযু। যে ব্যক্তি এর চেয়ে বেশি করবে, সে অন্যায় করবে, বাড়াবাড়ি করবে ও যুলুম করবে । -আহমদ, নাসায়ী, ইবনে মাজাহ ৷ আর উসমান রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. তিনবার তিনবার করে অযু সম্পন্ন করেছেন। -আহমদ, মুসলিম, তিরমিযি ৷ সহীহ হাদিস থেকে এও প্রমাণিত, তিনি একবার একবার করে ও দু'বার দু'বার করে অযু সম্পন্ন করেছেন। তবে মাথা মাসেহ একবারই করেছেন। এটাই অধিক বর্ণিত। ৯. ডান দিক থেকে শুরু করা : অর্থাৎ দু'হাত ও দু'পা ধোয়ার সময় বাম হাত ও বাম পার আগে ডান হাত ও ডান পা ধোয়ার মাধ্যমে শুরু করা । আয়েশা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. জুতা পরা, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জন ও সকল কাজ ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। -বুখারি ও মুসলিম । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন, যখন তোমরা অযু করবে ও পোশাক পরবে, তখন ডান দিক থেকে শুরু করবে । -আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী । ১০. মর্দন : কোনো'অংগের উপর পানি দিয়ে বা পানি ব্যবহারের পর হাত চালানো । আবদুল্লাহ ইবনে যায়েদ রা. থেকে বর্ণিত : রসূল সা. এর নিকট এক মুদের এক তৃতীয়াংশ পানি আনা হলো । তিনি অযু করলেন, অতপর তার বাহু দুটি মর্দন করতে লাগলেন । -ইবনে খুযায়মা। আবদুল্লাহ ইবনে যায়েদ থেকে অপর এক রেওয়ায়েত এরূপ : রসূল সা. অযু করলেন, তারপর বলতে লাগলেন : এভাবে মর্দন করতে হয়। -আবু দাউদ, তায়ালিসী, আহমদ, ইবনে হিব্বান, আবু ইয়ালা। ১১. বিরতিহীন প্রক্রিয়া : অর্থাৎ একটা অংগ ধৌত করার পর বিরতিহীনভাবে অপর অংগ ধৌত করা, যেনো অযুকারী অযুর মাঝখানে অন্য এমন কোনো কাজ করে অযু বন্ধ করে না দেয়, যার দরুন সে অযু বর্জন করেছে বলে মনে করা হয়। অযু করার এরূপ বিরতিহীন প্রক্রিয়াই ইসলামের প্রাথমিক যুগ থেকে চালু রয়েছে এবং মুসলমানগণ এই নিয়মই অনুসরণ করে আসছেন। ১২. দু'কান মাসেহ করা : সুন্নত হলো তর্জনী আংগুল দিয়ে কানের ভেতরে ও বুড়ো আংগুল দিয়ে কানের বাইরে মাথা মাসেহ করার অবশিষ্ট পানি দিয়ে মাসেহ করা । কেননা কান মাথারই অংশ । মিকদাম ইবনে মাদীকারাব রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. অযুর সময় তার মাথা ও উভয় কানের ভেতর ও বাহির মাসেহ করলেন এবং তার দু' আংগুলকে তার কানের গহ্বরে প্রবেশ করালেন । -আবু দাউদ ও তাহাবি। ইবনে আব্বাস রা. রসূল সা. এর অযুর বিবরণ দিতে গিয়ে বলেছেন : তিনি তার মাথা ও দু'কান এক সাথেই মাসেহ করলেন। -আহমদ ও আবু দাউদ । অন্য রেওয়ায়েতে রয়েছে : তিনি তার মাথা ও কানের অভ্যন্তরে উভয় তর্জনী দিয়ে এবং উভয় কানের বাইরে বুড়ো আংগুল দিয়ে মাসেহ করলেন। ১৩. ললাটের ও হাত পায়ের শুভ্রতা দীর্ঘায়িত করা : ললাটের শুভ্রতা দীর্ঘতর করার উপায় হলো মাথার সামনের এমন একটা অংশ ধৌত করা, যা মুখমণ্ডল ধৌত করার ফরয অংশের অতিরিক্ত । আর হাত-পায়ের শুভ্রতা দীর্ঘতর করার পন্থা হলো কনুই ও পায়ের গিরের উপর খানিকটা অংশ ধৌত করা। কেননা আবু হুরায়রা রা. বর্ণিত হাদিসে আছে : রসূলুল্লাহ সা. www.pathagar.com

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।