তহারাত (পবিত্রতা অর্জন) ৫৫ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন, “তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয়, তখন তার হাত তিনবার না ধুয়ে যেনো পানির পাত্রে না ডুবায়, কারণ সে জানেনা তার হাত রাত্রে কোথায় ছিলো।” -সব কটি হাদিস গ্রন্থে বর্ণিত। তবে বুখারি হাত ধোয়ার সংখ্যা উল্লেখ করেনি। ৪. তিনবার কুলি করা : লাকীত বিন সাবেরা রা. বলেন : “রসূল সা. বলেছেন, তুমি যখন অযু করবে, তখন কুলি করো ।” -আবু দাউদ, বায়হাকি। ৫. নাকে পানি দেয়া ও নাক সাফ করা : আবু হুরায়রা রা. এর বর্ণিত হাদিসে রয়েছে : রসূলুল্লাহ সা. বলেছেন, “তোমাদের কেউ যখন্ অযু করে, তখন সে যেনো তার নাকে পানি দেয়, অতপর নাক পরিষ্কার করে।” -বুখারি, মুসলিম, আবু দাউদ । সুন্নত হলো, নাকে ডান হাত দিয়ে পানি দেবে এবং বাম হাত দিয়ে নাক পরিষ্কার করবে । আলী রা. এর হাদিসে রয়েছে : “তিনি (আলী) অযুর পানি আনতে বললেন, অতপর কুলি করলেন, তারপর নাকে পানি দিলেন ও বাম হাত দিয়ে নাক সাফ করলেন । এ রকম তিনবার করলেন। তারপর বললেন : এ হচ্ছে আল্লাহর নবী-সা. এর পবিত্রতা অর্জনের পদ্ধতি । -আহমদ, নাসায়ী ৷ আর যখন কোনোভাবে নাক ও মুখ পর্যন্ত পানি পৌছে যাবে, তখন কুলি ও নাকে পানি দেয়ার কাজ আপনা থেকেই সম্পন্ন হয়ে উভয় সুন্নত আদায় হয়ে যাবে । তবে রসূল সা. থেকে বিশুদ্ধভাবে এটাই প্রমাণিত যে, তিনি এ কাজ দু'টি সংযুক্তভাবে (অর্থাৎ কুলির অব্যবহিত পর নাকে পানি দেয়া) সম্পন্ন করতো । যেমন আবদুল্লাহ ইবনে যায়েদ থেকে বর্ণিত : “রসূল সা. তিন মুষ্টি পানি দিয়ে কুলি করতেন ও নাকে পানি দিতেন।” -বুখারি, মুসলিম । যে রোযাদার নয়, তার জন্য সুন্নত হলো খুব ভালো করে কুলি করা ও নাকে পানি দেয়া। লাকীত রা. বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, আমি বললাম : হে রসূলুল্লাহ, আমাকে অযুর নিয়ম শিখিয়ে দিন। তিনি বললেন : ভালোভাবে অযু করো, আংগুলের মাঝে খিলাল করো (অর্থাৎ পানি পৌছাও) এবং খুব ভালোভাবে নাকে পানি দাও। তবে রোযাদার হলে তা করোনা । -পীচটি সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত । তিরমিযি এটিকে সহীহ বলেছে। ৬. দাড়ি খিলাল করা : উসমান রা. বর্ণিত হাদিসে রয়েছে : রসূলুল্লাহ সা. দাড়ি খিলাল করতেন। -ইবনে মাজাহ, তিরমিযি । আর আনাস রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. যখন অযু করতেন, তখন এক অঞ্জলি পানি নিয়ে তার তাঁর চোয়ালে ঢুকিয়ে দিতেন এবং তা দিয়ে খিলাল করতেন । আর বলতেন : আমার প্রতিপালক এভাবেই আমাকে আদেশ দিয়েছেন। -আবু দাউদ, বায়হাকি, হাকেম। ৭. আংগুলের মধ্যে খিলাল করা : ইবনে আব্বাস রা. বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যখন তুমি অযু করবে, তখন তোমার দু'হাত ও দুপায়ের আংগুলের মাঝখানে খিলাল করবে । (আংগুল ঢুকিয়ে মর্দনপূর্বক ধুয়ে ফেলা) -আহমদ, তিরমিযি, ইবনে মাজাহ । মুসতাওরিদ বিন শাদ্দাদ রা. থেকে বর্ণিত : আমি রসূল সা. কে তার কনিষ্ঠ আংগুল দিয়ে দু'পায়ের আংগুলগুলোকে খিলাল করতে দেখেছি। -আহমদ ব্যতিত পাঁচটি সহীহ হাদিস গ্রন্থ বৰ্ণিত ৷ কিছু কিছু হাদিস থেকে আংটি, চুড়ি, কঙ্কন ইত্যাদি নাড়ানো মুস্তাহাব বলে জানা যায়। তবে সে হাদিসগুলো সহীহ নয় ৷ তথাপি উত্তমরূপে অযু করার আদেশের আওতায় পড়ে বিধায় সেই হাদিসগুলোর উপর আমল করা ভালো। ৮. তিনবার করে ধোয়া : এটা সেই সুন্নত, যা ব্যাপকভাবে অনুসৃত হয়ে আসছে। এর বিপরীত যেসব হাদিস আছে, তা শুধু বৈধতা প্রমাণ করার উদ্দেশ্যেই বর্ণিত হয়েছে। যেমন আমার বিন www.pathagar.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।