রঃ ফিক্হস্ সুন্নাহ সুতরাং রসূল সা. এর অযুর যে পদ্ধতি চিরন্তনভাবে ও সর্বসম্মতভাবে অনুসৃত হয়ে আসছে, তার বিপরীত করার অধিকার কারো নেই। ৪. অযুর সুন্নতসমূহ সুন্নত হলো যে সমস্ত কাজ, কথা ও রীতি রসূল সা. থেকে সঠিক বলে বিশ্বস্ত সূত্রে প্রমাণিত এবং যেগুলো বাধ্যতামূলকও নয় আর যে ব্যক্তি এগুলো বর্জন করে তার প্রতি কোনো অসন্তোষও প্রকাশ করা হয়নি। এসব সুন্নতের বিবরণ নিম্নরূপ : ১. শুরুতে বিসমিল্লাহ বলা : অযুর জন্য বিমসিল্লাহ বলার পক্ষে কিছু দুর্বল হাদিস বর্ণিত হয়েছে। তবে সেগুলো একত্রিত হয়ে তাতে যথেষ্ট শক্তি বৃদ্ধি করে এবং প্রমাণ করে যে, এগুলোর একটা ভিত্তি আছে। তাছাড়া এটা মূলত একটা ভালো কাজ এবং সামগ্রিক বিবেচনায় এটা শরিয়ত সম্মত কাজ। | ২. মেসওয়াক করা : এ দ্বারা যে গাছের ডাল দিয়ে সচরাচর দাত পরিষ্কার করা হয়, তা ব্যবহারপূর্বক দাত পরিষ্কার করাও বুঝায়, আবার শুধু উক্ত গাছের ডাল বা অনুরূপ এমন যে কোনো শক্ত জিনিস দ্বারা দাত মাজাকেও বুঝায়, যা দ্বারা দাত পরিষ্কার করা হয়। সবচেয়ে ভালো মেসওয়াক হলো হেজায থেকে আমদানি করা, ‘আরাক’ গাছের ডাল। কেননা এটা দাতের গৌড়া শক্ত করে, দাতের রোগ প্রতিরোধ করে, হযম শক্তি বাড়ায় ও পেশাবের বাধা দূর করে । অবশ্য ব্রাশ জাতীয় এমন যে কোনো জিনিস দ্বারাও সুন্নত আদায় হয়ে যায়, যা দাতের হলুদ রং দূর করে এবং মুখকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : আমার উম্মতের অত্যধিক কষ্ট হবে- এ আশংকা যদি আমি বোধ না করতাম, তাহলে তাদেরকে প্রত্যেক অযুতে মেসওয়াক করার আদেশ দিতাম । -মালেক, শাফেয়ী, বায়হাকি, হাকেম । আয়েশা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : মেসওয়াক করলে মুখ পবিত্র হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। -আহমদ, নাসায়ী, তিরমিযি । বস্তুত মেসওয়াক করা সব সময়ই মুস্তাহাব কিন্তু পাঁচটি সময়ে অধিকতর মুস্তাহাব : ১. অযুর সময় ২. নামাযের পূর্বে ৩. কুরআন তেলাওয়াতের পূর্বে ৪. ঘুম থেকে জেগে উঠে ৫. মুখের অবস্থার পরিবর্তন হলে । কেউ রোযাদার হোক বা অ-রোযাদার হোক, দিনের প্রথম ভাগে 25875155574 “আমি রসূল সা. কে অগণিত বার রোযাদার অবস্থায় মেসওয়াক করতে দেখেছি।” -আহমদ আবু দাউদ, তিরমিযি । আর পরিচ্ছন্নতার খাতিরে প্রতিবার মেসওয়াক ব্যবহারের পর তা ধুয়ে ফেলা সুন্নত। কেননা আয়েশা রা. বলেছেন : “রসূল সা. মেসওয়াক করতেন। আর মেসওয়াক করার পর আমাকে মেসওয়াকটি দিতেন যেনো আমি তা ধুয়ে রাখি। অতপর আমি তা দিয়ে আবার মেসওয়াক করে আবার ধুয়ে রাখতাম এবং তা তাকে দিতাম ।” -আবু দাউদ, বায়হাকি। যার দাত নেই, তার জন্য শুধু আংগুল দিয়ে দাত মেজে ফেলা সুন্নত। কেননা আয়েশা রা. থেকে বর্ণিত, “তিনি বললেন : হে রসূলুল্লাহ, যার দীত পড়ে গেছে, সেও কি মেসওয়াক করবে? তিনি বললেন : হা । আমি বললাম : কিভাবে করবে? তিনি বললেন : নিজের আংগুল মুখে ঢুকিয়ে । -তাবারানি। ৩. অযুর শুরুতে তিনবার হাতের তালু ধোয়া : আওস বিন আওস সাকাফী বলেছেন : আমি দেখেছি, রসূলুল্লাহ সা. অযু করলেন এবং তিনবার হাতের তালু ধুলেন। -আহমদ, নাসায়ী । www.pathagar.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।