তহারাত (পবিত্রতা অর্জন) ৫৩ ক. পুরো মাথা মাসেহ করা : আবদুল্লাহ ইবনে যায়েদ থেকে বর্ণিত হাদিসে আছে- “রসূলুল্লাহ সা. তার উভয় হাত দিয়ে নিজের মাথা মাসেহ করলেন । একবার সামনের দিকে আর একবার পেছনের দিকে টেনে নিলেন। প্রথমে মাথার সম্মুখ ভাগ থেকে শুরু করলেন, অতপর হাত দু'খানা মাথার পেছনের দিকে টেনে নিয়ে গেলেন, অতপর পুনরায় হাত দুখানা সেই জায়গায় ফিরিয়ে আনলেন যেখান থেকে শুরু করেছিলেন। -সব কটি হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত। খ. শুধুমাত্র পাগড়ির উপর মাসেহ করা : আমর ইবনে উমাইয়া বলেন : আমি রসূলুল্লাহ সা. কে তীর পাগড়ি ও মোজার উপর মাসেহ করতে দেখেছি । -আহমদ, বুখারি ও ইবনে মাজাহ । আর বিলাল বলেন : রসূল সা. বলেছেন : তোমরা মোজার উপর ও মাথার উপর রক্ষিত খিমারের উপর (পাগড়ি বা অন্য কোনো কাপড়) মাসেহ করো । -আহমদ। আর উমর রা. বলেছেন : পাগড়ির উপর মাসেহ যাকে পবিত্র করেনা, আল্লাহ তাকে যেনো পবিত্র না করেন। বুখারি মুসলিম ও অন্যান্য ইমামগণ এ প্রসঙ্গে বহু হাদিস বর্ণনা করেছেন। আলেমদের মধ্যে অনেকে তদনুসারে আমলও করেছেন বলে জানা যায়। গ. কপালে ও পাগড়ির উপরে মাসেহ করা । মুগিরা ইবনে শু*বা রা. বর্ণিত হাদিসে আছে : “রসূলুল্লাহ সা. অযু করলেন এবং নিজের কপাল, পাগড়ি ও মোজার উপরে মাসেহ করলেন। -মুসলিম। এটাই রসূল সা. থেকে সংরক্ষিত হয়েছে। মাথার অংশ বিশেষের উপর মাসেহ তার পক্ষ থেকে সংরক্ষিত নেই- যদিও আয়াতের বাহ্যিক ভাষা সেটাই দাবি করে । ঠিক মাথা বরাবর থেকে, বাইরে ঝুলে থাকা চুলের উপর মাসেহ করা যথেষ্ট হবেনা- যেমন খোপার উপর যথেষ্ট হবেনা । পঞ্চম ফরয : গিরেসহ পা ধোয়া : রসূল সা. এর কথা ও কাজ থেকে এটাই প্রমাণিত এবং সকল সাহাবি ও বর্ণনাকারীর মাধ্যমে একথা সংরক্ষিত হয়ে এসেছে। ইবনে উমর রা. বলেছেন : রসূলুল্লাহ সা. একবার এক সফরে আমাদের থেকে পেছনে পড়ে গেলেন। একটু পরে যখন আমাদের কাছে এসে পৌছুলেন, তখন আসরের ওয়াক্ত বিলম্বিত হয়ে গেছে। তাই আমরা অযু করতে লাগলাম এবং আমাদের পায়ে মাসেহ করতে লাগলাম । তখন রসূল সা. সুউচ্চ কণ্ঠে দু'বার বা তিনবার বললেন : “খবরদার, গিরেগুলোকে আগুন থেকে বাঁচাও ৷” -বুখারি ও মুসলিম। আবদুর রহমান ইবনে আবি লায়লা বলেছেন : রসূল সা. এর সাহাবিগণ পায়ের গিরে দুটো ধোয়া জরুরি- এ মর্মে একমত হয়েছেন। উপরোক্ত ফরযগুলো সূরা মায়েদার ৬ নং আয়াতে দ্যর্থহীন ভাষায় ঘোষিত হয়েছে। আয়াতটি উপরে উল্লেখ হয়েছে। ৬ষ্ঠ ফরয : ধারাবাহিকতা : আল্লাহ তায়ালা অযুর ফরযগুলোকে উক্ত আয়াতে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। লক্ষণীয় যে, হাত ও পায়ের ব্যাপারে ফরয হলো ধোয়া । অথচ এ দুটোর মাঝখানে মাথার উল্লেখ করেছেন, যার ব্যাপারে ফরয হলো মাসেহ করা । আরবদের রীতি হলো, কোনো প্রয়োজন বা সার্থকতা ছাড়া তারা একই ধরনের দুটো জিনিসের মাঝখানে তৃতীয় জিনিসের উল্লেখ করেনা । এখানে এই সার্থকতা ধারাবাহিকতা ছাড়া আর কিছু নয়। আয়াতের একমাত্র উদ্দেশ্য হলো জরুরি করণীয় কাজ বর্ণনা করা । আর যেহেতু সহীহ হাদিসে রসূলুল্লাহ সা. সাধারণভাবে বলেছেন : “আল্লাহ যেভাবে শুরু করেছেন তোমরা সেভাবে শুরু করো ।” অযুর ফরযগুলোর মধ্যে এই বাস্তব ধারাবাহিকতাই ক্রমাগতভাবে চলে আসছে। রসূল সা. এই ধারাবাহিকতা ছাড়া অযু করেছেন- এমন কথা কেউ কখনো বলেনি । অযু হলো একটা ইবাদত । আর প্রত্যেক ইবাদতেরই গ্রহণযোগ্যতা নির্ভর করে দ্বিধাহীন চিত্তে তার আনুগত্যের উপর ৷ www.pathagar.com
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।