ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৫২ ফিক্ছস্‌ সুন্নাহ শীঘ্রই তোমাদের সাথে মিলিত হবো । আমার বড়ই ইচ্ছা হয়, যদি আমাদের ভাইদের দেখতে পেতাম! লোকেরা বললো : হে রসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন : তোমরা আমার সাথি। আর আমার ভাই হলো তারা যারা এখনো (পৃথিবীতে) আসেনি। লোকেরা বললো : হে রসূলুল্লাহ, আপনার উম্মতের যারা এখনো আসেনি, তাদের আপনি কিভাবে চিনবেন? তিনি বললেন : ভেবে দেখেছ কি, এক ঝাঁক কালো ঘোড়ার মধ্যে যদি কারো এক পাল সাদা ঘোড়া থাকে, তবে সে কি তার ঘোড়াগুলোকে চিনতে পারবেনা? লোকেরা বললো : হে রসূলুল্লাহ, পারবে । তিনি বললেন : আমার উম্মতের সেই ভাইয়েরা অযুর কারণে উজ্জ্বল অংগ প্রত্যংগ নিয়ে আসবে, আমি হাউজে (সুপেয় পানির পুকুর) তাদের কাছে এগিয়ে নিয়ে আসবো । সাবধান, বহু লোককে আমার হাউজ থেকে হটিয়ে দেয়া হবে যেমন পথহারা উটকে তাড়িয়ে দেয়া হয়। আমি ডেকে বলবো : ওহে এসো । আমাকে বলা হবে, ওরা আপনার পরে আপনার নীতি বিকৃত করে ফেলেছে। তখন আমি বলবো : দূর হয়ে যাও, দূর হয়ে যাও। -মুসলিম। ৩. অযুর ফরযসমূহ অযুর কিছু ফরয ও রুকন (অপরিহার্য স্তম্ভ) রয়েছে, যেগুলো দ্বারা অযুর মূল কাঠামো তৈরি হয়। এর কোনো একটি ফরয বাদ পড়লে অযু বাস্তবায়িত হয়না এবং শরিয়ত অনুযায়ী গ্রহণযোগ্য হয়না। সেগুলো হলো : প্রথম ফরয : নিয়ত : নিয়ত হলো, আল্লাহর সন্তুষ্টি লাভ ও তার হুকুম পালনের উদ্দেশ্যে কোনো কাজ সম্পন্ন করার ইচ্ছা, সংকল্প ও সিদ্ধান্ত গ্রহণ। এটা মনের একটা কাজ। এতে জিহবার কোনো ভূমিকা নেই। এ সংকল্পকে মুখে উচ্চারণ করতে হবে- এমন কোনো বিধান শরিয়ত প্রবর্তন করেনি । এর ফরয হওয়ার প্রমাণ উমর রা. এর হাদিস :- 35 ০921000 Ci iy US Cf রসূলুল্লাহ সা. বলেছেন : “নিয়ত দ্বারাই আমল সম্পন্ন হয়। প্রত্যেক মানুষ যা নিয়ত করবে, তাই পাবে ।” -সহীহ বুখারি । দ্বিতীয় ফরয : একবার মুখ ধোয়া : অর্থাৎ সমগ্র মুখমগ্ডলে পানি প্রবাহিত করা। কেননা ধোয়া বলতে পানি প্রবাহিত করাই বুঝায় । মুখমগ্ডলের সীমা হলো কপালের সর্বোচ্চ অংশ থেকে চোয়ালের সর্বনিম্ন অংশ পর্যন্ত দৈর্ঘ্যে, আর এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত প্রস্থে। তৃতীয় ফরয : কনুই পর্যন্ত দুই হাত ধোয়া : হাতের মধ্যস্থলের গ্রন্থিকে কনুই বলা হয়। অযুতে হাতের যেটুকু ধোয়া অপরিহার্য, কনুই তার অন্তর্ভুক্ত । এটা রসূল সা. এর রেখে যাওয়া এঁতিহ্য। তিনি কনুই না ধুয়ে কখনো অযু করেছেন এটা কোথাও বর্ণিত হয়নি । চতুর্থ ফরয : মাথা মাসেহ করা অর্থাৎ মোছা : মাসেহ হলো ভিজে হাতে স্পর্শ করার নাম। মাসেহকারী অংগটিকে মাসেহকৃত অংগের সাথে যুক্ত করে নাড়ানো বা চালিত করা ছাড়া মাসেহ কার্যসম্পন্ন হতে পারেনা । তাই হাত বা আংগুলকে মাথা বা অন্য কোথাও রেখে দিলেই তাকে মাসেহ বলা যায়না। আল্লাহ তায়ালার উক্তি : “মাথায় মাসেহ করো” দৃশ্যত: সমগ্র মাথা মাসেহ করার বাধ্যবাধকতা বুঝায়না, বরং এ দ্বারা বুঝায় মাথার অংশ বিশেষ মাসেহ করাই হুকুম পালনের জন্য যথেষ্ট । এ ব্যাপারে রসূলুল্লাহ সা. এর কাছ থেকে, তিনটি নিয়ম সংরক্ষিত হয়েছে : www.pathagar.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।