তহারাত (পবিত্রতা অর্জন) ৫১ অর্থ : “হে মুমিনগণ! তোমরা যখন নামায পড়ার উদ্যোগ নেবে, তখন তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাত কনুই পর্যন্ত ধুয়ে নিও। তোমাদের মাথায় মুছে নিও। আর গিরে পর্যন্ত তোমাদের পা ধুয়ে নিও ৷” (সূরা ৫, মায়িদা : আয়াত ৬) দ্বিতীয় প্রমাণ : রসূলের সা. সুন্নাহ : আবু হুরায়রা রা. বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : “তোমাদের কোনো ব্যক্তি যখন অপবিত্র হয়ে যায়, তখন সে অযু না করা পর্যন্ত আল্লাহ তার নামায কবুল করেননা ।” -বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিযি | তৃতীয় প্রমাণ : ইজমা : রসূল সা. এর আমল থেকে আমাদের বর্তমান সময় পর্যন্ত সমগ্র মুসলিম উম্মাহ শরিয়তের দৃষ্টিতে অযুর অপরিহার্যতা সম্পর্কে পূর্ণ একমত্য পোষণ করে আসছে। সুতরাং ইসলামে অযুর আবশ্যকতা সর্বজন বিদিত। ২. অযুর মর্যাদা ও গুরুতৃ অযুর ফযিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। এখানে কয়েকটি মাত্র উল্লেখ করাই যথেষ্ট মনে করছি : ক. আবদুল্লাহ আস-সোনাবিজী রা. থেকে বর্ণিত। রসূলুল্লাহ সা. বলেছেন : বান্দা যখন অযু করে তখন কুলি করা মাত্র তার মুখ দিয়ে গুনাহগুলো বের হয়ে যায়। তারপর যখন নাকে পানি দেয় তখন তার নাক দিয়ে গুনাহগুলো বের হয়ে যায়। তারপর যখন সে মুখ ধোয়, তখন গুনাহগুলো তার মুখমণ্ডল থেকে বের হয়ে যায়। এমনকি তা তার চোখের পলকের নিচ থেকেও বের হয়ে যায়। তারপর যখন সে তার দু'হাত ধোয়, তখন গুনাহগুলো তার হাত দিয়ে বের হয়ে যায়। এমনকি তার হাতের নখ দিয়েও বের হয়ে যায় । তারপর যখন সে মাথা মাসেহ করে, তখন গুনাহগুলো তার মাথা থেকে বের হয়ে যায়, এমনকি তার দু'কান থেকেও বের হয়ে যায়। তারপর যখন সে তার পা দু'খানা ধোয়, তখন গুনাহগুলো তার দু'পা দিয়ে বের হয়ে যায়। এমনকি তা তার দু'পায়ের নখের নিচ থেকেও বের হয়ে যায়। তারপর তার মসজিদে গমন ও নামায পড়া একটা অতিরিক্ত কল্যাণময়। (অর্থাৎ অযুর পর তার গুনাহ আর অবশিষ্ট থাকেনা যে, নামায দ্বারা অবশিষ্ট গুনাহ মাফ করার প্রয়োজন হবে ।) -মালেক, নাসায়ী, ইবনে মাজাহ, হাকেম । খ. আনাস রা. থেকে বর্ণিত। রসূলুল্লাহ সা. বলেছেন : মানুষের ভেতরে বিদ্যমান প্রতিটি ভালো গুণ দ্বারা আল্লাহ তার যাবতীয় কাজ সংশোধন করে থাকেন। তবে নামাযের জন্য তার পবিত্রতা অর্জন এমন ভালো গুণ, যার দ্বারা আল্লাহ তার গুনাহ মোচন করেন৷ এরপর তার নামাযটা তার জন্য অতিরিক্ত হিসেবে সংরক্ষিত থাকে । -আবু ইয়া'লা, বাযার, তাবারানি। গ. আৰু হুরায়রা রা. থেকে বর্ণিত। রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ কিসের ছারা গুনাহ মোচন করেন এবং কিসের ছারা মর্ধাদা বাড়ান- তা কি আমি তোমাদের বলবো? লোকেরা বললো : হে রসূলুল্লাহ, বলুন। তিনি বললেন : কষ্টকর অবস্থার মধ্যদিয়েও ভালোভাবে অযু করা। মসজিদের দিকে বেশি বেশি করে পা ফেলা এবং এক নামাযের পর আরেক নামাযের জন্য অপেক্ষা করা। এটা হলো রিবাত, এটা হলো রিবাত এটা হলো রিবাত।৬ -মালেক, মুসলিম, তিরমিযি, নাসায়ী । ঘ. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। রসূলুল্লাহ সা. কবরস্থানে এলেন। তারপর বললেন : হে মুমিনদের ঘরে অবস্থানকারী লোকেরা, তোমাদের প্রতি সালাম । আল্লাহ চাহেন তো আমরা ৬. রিবাত অর্থ আল্লাহর পথে জিহাদ । অর্থাৎ সদাসর্বদা অযু করা ও পবিত্রতা অর্জনের মাধ্যমে ইবাদত করা আল্লাহর পথে জিহাদ করার সমতুল্য । www.pathagar.com
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।