রঃ ফিক্হুস্ সুন্নাহ চুলে দাড়িতে খেযাব লাগানো মাকরূহ- এই মর্মেও হাদিস রয়েছে। মনে হয়, বয়স ও রীতি প্রথা ভেদে এটা বিভিন্ন হয়। কোনো কোনো সাহাবি বলেছেন, খেযাব (রং দেয়া) বর্জন করা উত্তম। কেউ কেউ বলেছেন, খেযাব করা উত্তম। তাদের কেউ কেউ হলুদ খেযাব করতেন, কেউবা মেহেন্দী ও কাতাম-খেযাব লাগাতেন, কেউ বা জাফরান দিতেন। একদল কালো খেযাবও লাগাতেন। জাহেয বর্ণনা করেছেন যে, ইবনে শিহাব যুহরী বলেছেন : মুখমণ্ডল যখন তরতাজা থাকতো তখন আমরা কালো খেযাব নিতাম। কিন্তু যখন চেহারা ও দাতের চমক অবশিষ্ট থাকতোনা তখন আমরা তা বর্জন করতাম । তবে জাবির রা. বর্ণিত হাদিসে রয়েছে : আবু বকর রা. এর পিতা আবু কুহাফাকে যখন মক্কা বিজয়ের দিন, রসূল সা.-এর নিকট আনা হলো, তখন তীর মাথার চুলে “ছাগামা'র (সাদা) খেযাব ছিলো । রসূল সা. বললেন, ওকে তার কোনো স্ত্রীর নিকট নিয়ে যাও, সে যেনো তার চুলকে অন্য একটি রং দিয়ে পাল্টে দেয় এবং তারা তাকে কালো খেযাব লাগিযে দেয়। -বুখারি ও তিরমিযি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত। এ হাদিস একটি নির্দিষ্ট ঘটনার সাথে সংশিষ্ট, যা সাধারণভাবে সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়না । তাছাড়া আবু কুহাফার ন্যায় এক ব্যক্তি, যার চুল সাদা হয়ে গেছে বার্ধক্যবশত তার চুল কালো রং এ রঞ্জিত করা শোভন নয় । কাজেই এটা বৃদ্ধ বয়েসের ব্যক্তির সাথে খাপ খায়না। ১০. মনকে আনন্দিত ও প্রফুল্ল করে এমন সুগন্ধি মাখানো । কেননা আনাস রা. বলেন, রসূল সা. বলেছেন: 951 SFL hp iC Gon is Ys “পৃথিবীতে আমার নিকট প্রিয় বানোনো হয়েছে নারী ও সুগন্ধিকে, আর নামাযকে বানানো হয়েছে আমার চক্ষু শীতলকারী।” -আহমদ ও নাসায়ী । আর আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রসূল সা. বলেছেন : যাকে কোনো সুগন্ধি দেয়া হয়, সে যেনো তা প্রত্যাখ্যান না করে। কেননা তা বহনে হান্কা, গন্ধে উত্তম। -মুসলিম, নাসায়ী ও আৰু দাউদ । আবু সাঈদ রা. থেকে বর্ণিত : রসূল সা. বলেছেন : মেশক হচ্ছে শ্রেষ্ঠ সুগন্ধি । - বুখারি ও ইবনে মাজাহ ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ ৷ আর নাফে' থেকে বর্ণিত, তিনি বলেন : ইবনে উমর ধুপ দেয়ার কাঠ ‘উলুয়া’ অন্য কিছুর সাথে মিশ্রিত না করেই ব্যবহার করতেন ও নিজেকে সুরভিত করতেন । - মুসলিম ও নাসায়ী । 8. অযু অযু সুপরিচিত । অযু হলো পানির সাহায্যে যে পবিত্রতা অর্জিত হয় তার নাম। এ পবিত্রতার সম্পর্ক মুখমণ্ডল, দু'হাত, মাথা ও দু'পায়ের সাথে। এর আওতাভুক্ত বিষয়গুলো একে একে আলোচিত হচ্ছে : ১. অযুর শরয়ী প্রমাণ তিনটি প্রমাণ দ্বারা শরিয়তের দৃষ্টিতে অযুর আবশ্যকতা প্রমাণিত হয়। প্রথম প্রমাণ : পবিত্র কুরআন । আল্লাহ তায়ালা বলেছেন : 5০৪ পক লা পা 4 Ase ৯৩৯০৩ Af Az ৮ বু ৮৪৯৩ পা Ase A পেটা 1০:29 050 গো! Lilo LLG LEG তত গো! LEE Bt Lt ০] ০6 ATASA www.pathagar.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।