তহারাত (পবিত্রতা অর্জন) ৪৯ পন্থা সর্বোত্তম । মনে রাখতে হবে, দাড়ি পৌরুষ ও বীরত্বের পূর্ণতার প্রতীক । ইবনে উমর রা. থেকে বর্ণিত, রসূল সা. বলেছেন : তোমরা মুশরিকদের বিপরীত আচরণ করো, দাড়ি বাড়াও গৌফ কামাও। -বুখারি ও মুসলিম । বুখারি সংযোজন করেছেন : “ইবনে উমর যখন হজ্জ বা ওমরায় যেতেন, তার দাড়িকে মুষ্টিবদ্ধ করে ধরতেন, এক মুঠের চেয়ে বেশি যা হতো, ছেঁটে ফেলতেন।” ৭. চুল যখন রাখা হয় ও বাড়ে, তখন তার যত্ন নেয়া : কেননা আবু হুরায়রা রা. বর্ণিত হাদিসে রসূল সা. বলেছেন : যার চুল আছে, সে যেনো যত্ন করে। -আবু দাউদ । আতা ইবনে আবি ইয়াসার বলেন : “এক ব্যক্তি এমন অবস্থায় রসূল সা. এর কাছে এলো যে, তার চুল ও দাড়ি এলোমেলো, তেলবিহীন উক্কো খুক্কো। রসূল সা. তার দিকে এমনভাবে ইংগিত করলেন যেনো তাকে তার চুল ও দাড়ি ঠিক করতে আদেশ দিচ্ছেন। সে চুল দাড়ি ঠিক করে ফিরে এলো । রসূল সা. বললেন : শয়তানের মতো উঙ্কো খুক্কো চুল নিয়ে আসার চেয়ে এটা কি ভালো হয়নি?” -মালেক। আবি কাতাদা য়া. থেকে বর্ণিত : আবু কাতাদার বড় বাবরী চুল ছিলো । তিনি সে সম্পর্কে রসূল সা. কে জিজ্ঞাসা করলেন। তিনি তাকে চুলের যত নিতে ও প্রতিদিন আঁচড়াতে আদেশ দিলেন। -নাসায়ী। ইমাম মালেক তার মুয়াত্তায় হাদিসটি এভাবে বর্ণনা করেছেন : হে রসূলুল্লাহ, আমার তো ঘাড় পর্যন্ত বারবী চুল । আমি কি তা আচড়াবো। রসূল সা. বললেন, হা, বরং তার আরো যত্ন নেবে । তারপর আবু কাতাদা প্রায় প্রতিদিন দু'বার চুলে তেল মাখতেন শুধু রসূল সা. কর্তৃক চুলের যত্ন করার আদেশ দ্বারা উদ্ধুদ্ধ হয়ে । আর মাথার চুল কামানো জায়েয । যে ব্যক্তি চুলের যত্ন করতে পারবে, তার জন্য তা লম্বা করাও জায়েয । কেননা ইবনে উমর রা. বলেছেন, রসূল সা. বলেছেন : হয় পুরো চুল রাখো, নতুবা পুরো চুল কামাও ।” -আহমদ, মুসলিম, আবু দাউদ, নাসায়ী । মাথার কিছু অংশ কামিয়ে কিছু অংশ রাখা মাকরূহ তানযিহী ৷ নাফে ইবনে উমর রা. থেকে বলেন : রসূল সা. কাযা’ করতে নিষেধ করেছেন। নাফে'কে জিজ্ঞাসা করা হলো, কাযা কী? তিনি বললেন : শিশুদের মাথার কিছু অংশ কামিয়ে কিছু অংশ রেখে দেয়া । -বুখারি ও মুসলিম। এ ছাড়া ইবনে উমর রা. এর উপরোক্ত হাদিসটিও বিবেচ্য । ৮. পেকে যাওয়া চুল মাথার হোক বা দাড়িতে হোক রেখে দেয়া ৷ এ ব্যাপারে নারী ও পুরুষ সমান। কেননা আমর ইবনে শুয়াইব বর্ণিত হাদিসে রসূল সা. বলেছেন : পাকা চুল তোলা উচিত নয়। কেননা ওটা মুসলমানের নূর । কোনো মুসলমানের মুসলমান থাকা অবস্থায় চুল পাকলে প্রতিটি পাকা চুলের জন্য একটা সওয়াব, একটা মর্যাদা বৃদ্ধি ও একটি গুনাহ মোচন করা হবে। -আহমদ, আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ । আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা মাথা ও দাড়ি থেকে সাদা চুল তোলা অপছন্দ করতাম । -মুসলিম । ৯. পাকা চুলে মেহেদী, লাল, হলুদ ইত্যাদি রং লাগানো । আবু হুরায়রা রা. বলেন, রসূল সা. বলেছেন : ইহুদী ও খৃষ্টানরা চুলে রং দেয়না । তোমরা তাদের বিরুদ্ধাচরণ করো। সব কটি সহীহ হাদিস গ্রন্থ । আর আবু যর রা. বলেন, রসূল সা. বলেছেন : তোমাদের যৌবনে পরিবর্তিত হবার অর্থাৎ পাকা চুলকে বদলানোর সর্বোত্তম রং হলো মেহেদী ও কাতাম (কোতাম এক ধরনের তৃণ, যা রংকে লালচে কাল করে)। -পাচটি সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত । শি www.pathagar.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।