il ফিক্হুস্ সুন্নাহ ইসলামী রীতি প্রথা” বা “সুনানুল ফিতরাত-শাশ্বত রীতি” বলা যায়। এগুলোর বিবরণ নিম্নে দেয়া হলো : ১. খতনা করা : পুরুষাংগের অগ্রভাগ আবৃতকারী চামড়াকে কেটে ফেলার নাম খতনা । এর উদ্দেশ্য হলো, এর ভেতরে ময়লা জমা হতে না দেয়া, পেশাব থেকে পবিত্রতা অর্জনের সুবিধা নিশ্চিত করা এবং সহবাসের আনন্দ পূর্ণ মাত্রায় ভোগ করতে সমর্থ হওয়া । এ হলো পুরুষের খতনা । পক্ষান্তরে প্রাচীন প্রথা অনুসারে নারীর যৌনাংগের উপরের অংশ কেটে ফেলা হলো নারীর খতনা। তবে নারীর খতনা সম্পর্কে যতোগুলো হাদিস বর্ণিত হয়েছে তার সবই দুর্বল, একটিও সহীহ নয়। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূল সা. বলেছেন : “দয়াময় আল্লাহর বন্ধু ইবরাহীম আ. আশি বছর বয়সে সিরিয়ার কাদুম নামক স্থানে অথবা কাদুম নামক অস্ত্র দ্বারা খতনা করেছেন। ”-বুখারি। অধিকাংশ আলেমের মতে এটি ওয়াজিব। শাফেয়ীগণ সাত দিন পর পর এটি মুস্তাহাব মনে করেন। শওকানি বলেন : এর জন্য কোনো সময় নির্দিষ্ট করা হয়নি এবং কোথাও একে ওয়াজিব বলা হয়নি । ২-৩. নাভির নিচের লোম কামানো ও বগলের লোম উপড়ে ফেলা : এ দুটো কাজও সুন্নত । কামানো, ছেটে ফেলা, উপড়ে ফেলা ও লোমনাশক পাউডার ব্যবহার- এসবের যে কোনো একটি পন্থা প্রয়োগ করা যথেষ্ট । 8-৫. নখ কাটা, গৌফ ছাঁটা বা কামানো : প্রত্যেকটির পক্ষে হাদিস রয়েছে। ইবনে উমর রা. বর্ণনা করেন, “রসূল সা. বলেছেন : তোমরা মুশরিকদের বিপরীত করো, দাড়ি বাড়াও এবং গৌফ কামাও।” -বুখারি, মুসলিম । আবু হুরায়রা রা. বলেন, রসূল সা. বলেছেন : পাঁচটি বিষয় হলো চিরন্তন সুন্নত : নাভির নিচের লোম পরিষ্কার করা, খতনা করা, গৌফ ছাটা, বগলের লোম উপড়ানো, ও নখ কাটা ।.-সকল সহীহ হাদিস গ্রনস্থ। কাজেই গৌফ ছাটা ৰা কামানো- যে কোনোটি করলেই চলবে । উদ্দেশ্য হলো, ধৌফ যেনো লম্বা না হয়, লম্বা হলে খাদ্য ও পানীয় তাতে লেগে যেতে পারে এবং তাতে ময়লা জমা হয়ে যেতে পারে। যায়েদ বিন আরকাম রা. বলেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি তার গৌফ খাটো করেনা, সে আমার দলভুক্ত নয় । -আহমদ, নাসায়ী, তিরমিযি এটিকে সহীহ বলেছেন। সর্বোচ্চ মানের পবিত্রতা ও পরিচ্ছন্নতা এবং মনের স্বস্তি অর্জনের লক্ষ্যে প্রতি সপ্তাহেই নাভির নিচের লোম সাফ করা, বগলের লোম উঠানো, নখ কাটা, গৌফ ছাটা বা কামানো উত্তম। কেননা শরীরে কিছু লোম অবশিষ্ট থাকলেই এক ধরনের অস্বস্তি ও কষ্ট অনুভূত হয়। চল্লিশ দিন পর্যন্ত এগুলো সাফ না করারও অনুমতি দেয়া হয়েছে। চল্লিশ দনি পর সাফ না করার পক্ষে কোনো ওযর দেয়া যাবেনা । আনাস রা. বলেছেন : রসূল সা. আমাদেরকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে, গৌফ ছাটা, নখ কাটা, বগলের লোম পরিষ্কার করা ও নাভির নিচের লোম কামানোর কাজ যেনো চল্লিশ দিনের চেয়ে বেশি ফেলে না রাখি। -আহমদ, আবু দাউদ প্রমুখ । ৬. দাড়িকে ছেড়ে দেয়া, যাতে তা বাড়ে এবং ব্যক্তিত্বের প্রতীকে পরিণত হয়। কাজেই এমনভাবে ছাটা যাবেনা, যা কামানোর কাছাকাছি মনে হয় এবং এতটা ছেড়েও দেয়া যাবেনা, বালখিল্যতায় পরিণত হয়। বরং মধ্যম পন্থা অবলম্বন করাই শ্রেয় । বস্তুত: সব কিছুতেই মধ্যম www.pathagar.com
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।