আমাদের শ্রষ্টা, প্রতিপালক ও প্রভু মহান আল্লাহই সমস্ত প্রশংসার মালিক। আমাদের প্রতি তার দয়া ও অনুগ্রহ সীমাহীন অবারিত। সালাত ও সালাম আমাদের নেতা ও পথ প্রদর্শক আখেরি নবী মুহাম্মদ রসূলুল্লাহ সা.-এর প্রতি। মহান আল্লাহ্র অশেষ রহমতে সাইয়্যেদ আবুল আ'লা মওদূদী রিসার্চ একাডেমী আধুনিক কালের প্রখ্যাত ফকীহ্ ও শরিয়াহ্ বিশেষজ্ঞ আল উত্তায সাইয়্যেদ সাবেক প্রণীত ফিক্হুস্ সুন্নাহ গ্রন্থখানি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ ও সম্পাদনা শেষ করে বাংলাভাষী পাঠকগণের উদ্দেশ্যে প্রকাশ করতে যাচ্ছে। গ্রন্থটি তিন খণ্ডে প্রকাশিত হবে ইনশাল্লাহ । | এ গ্রন্থটি ফিক্হ শাস্ত্রের এক অমর কীর্তি। শহীদ হাসানুল বান্নার অনুরোধ, উৎসাহ ও পরামর্শে আল উত্তায সাইয়্যেদ সাবেক গ্রন্থটি প্রণয়ন করেন । গ্রন্থখানি আধুনিক বিশ্বে ইসলামের অনুসারী (practicin6 70031117) শিক্ষক ও ছাত্রদের গাইড বই। ফিক্হ শাস্ত্রের ইতিহাসে এ গ্রন্থটি একটি মাইলস্টোন হয়ে থাকবে । এ যাবত সাধারণত মাযহাব ভিত্তিক ফিকৃহ গ্রস্থাবলি রচিত হয়ে আসছে। কিন্তু এ গ্রন্থটির বৈশিষ্ট্য সেসব গ্রন্থ থেকে ভিন্ন এবং উজ্জ্বল । সংক্ষেপে এ গ্রন্থের বৈশিষ্ট্যসমূহ হলো: ০১. এটি কোনো মাযহাব ভিত্তিক ফিকৃহ গ্রন্থ নয়। ০২. এটি দলিল ভিত্তিক ফিক্হ গ্রন্থ । ০৩. শরয়ী বিধি বিধান আলোচনার ক্ষেত্রে প্রথমেই সংশ্লিষ্ট স্বব্যাখ্যাত আয়াতসমূহ উল্লেখ করা হয়েছে। ০৪. বিধান আলোচনার ক্ষেত্রে দ্বিতীয়ত রসূলুল্লাহ সা.-এর সংশ্লিষ্ট সুন্নাহ উল্লেখ করা হয়েছে। উদ্ধৃত করা হয়েছে সে সংক্রান্ত হাদিস সমূহ। ০৫. সাহাবায়ে কিরামের আছার উল্লেখ করা হয়েছে। ০৬. ইজতিহাদ কিয়াস এবং ব্যাখ্যা সাপেক্ষ আয়াত ও হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে তাবেয়ী ও তাবে তাবেয়ী মুজতাহিদগণের ব্যাখ্যা ও মতামত উল্লেখ করা হয়েছে। ০৭. পরবর্তীকালের মুজতাহিদ ফকিহগণের মতামত উল্লেখ করা হয়েছে। ০৮. বিভিন্ন মাযহাবের এবং মাযহাবের ইমামগণের মতামত উল্লেখ করা হয়েছে। ০৯. যেসব ক্ষেত্রে প্রযোজ্য ও প্রাপ্ত হয়েছে, বিভিন্ন ইসলামী আদালতের রায় ও পর্যবেক্ষণ উল্লেখ করা হয়েছে। ১০. কোথাও কোথাও অগ্বাধিকারযোগ্য মত ও পথের নির্দেশনা দেয়া হয়েছে। সার্বিক বিবেচনায় এই গ্রন্থখানা সাধারণ মুসলিম, আহলুল হাদিস, আহলুর রায় এবং বিভিন্ন মাযহাবের মুকাল্লিদ (অনুসারী)- সকলের অনুসরণযোগ্য এক অসাধারণ গ্রন্থ । www.pathagar.com
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।