ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

তহারাত (পবিত্রতা অর্জন) ৪৭ ১২. ডান হাত দিয়ে ইসতিনজা (মলমৃত্র থেকে পবিত্রতা অর্জন) করবেনা । আবদুর রহমান বিন যায়েদের বর্ণিত হাদিসে রয়েছে, সালমানকে বলা হলো : আপনাদের নবী তো আপনাদেরকে সবকিছুই শিক্ষা দিয়েছেন, এমনকি মলমৃত্র সম্পর্কেও। সালমান বললেন, অবশ্যি । ..আমাদেরকে তিনি কেবলার দিকে মুখ করে পেশাব বা পায়খানা করতে, ডান হাত দিয়ে ইসতিনজা করতে, অথবা তিনটের কম পাথর (কুলুফ) দ্বারা ইসতিনজা করতে এবং কোনো নাপাক জিনিস দ্বারা বা হাড় দ্বারা ইসতিনজা করতে নিষেধ করেছেন । -মুসলিম, আবু দাউদ, তিরমিযি । হাফসা রা. থেকে বর্ণিত : রসূল সা. পানাহার করা, কাপড় পরা, নেয়া ও দেয়ার জন্য ডান হাত এবং এগুলো ছাড়া অন্য সকল কাজের জন্য বাম হাত ব্যবহার করতেন। -আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, হাকেম ও বায়হাকি। ১৩. ইসতিনজার পর পুনরায় হাত মাটি দিয়ে মুছে অথবা সাবান ইত্যাদি দিয়ে ধুয়ে ফেলবে যাতে হাতে লেগে থাকা দুর্গন্ধ দূর হয়। কারণ আবু হুরায়রা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. যখন পেশাবখানা বা পায়খানায় যেতেন তখন আমি তার কাছে একটা তামার পাত্রে বা চামড়ার পাত্রে করে পানি নিয়ে যেতাম, তারপর সেই পানি দিয়ে তিনি ইসতিনজা করতেন, অতপর তার হাত মাটি দিয়ে মুছতেন।” -আবু দাউদ, নাসায়ী, বায়হাকি, ইবনে মাজাহ । ১৪. পেশাব করার পর গুপ্তাংগে ও পরনের কাপড়ে পানি ছিটিয়ে দেবে। এতে করে ওয়াসওয়াসা (শয়তানের কু-প্ররোচনা) দূর হয়। পরে যখন ভিজে দেখবে, মনে মনে বলবে, এতো পানি ছিটানোর ভিজা । হাকাম বিন সুফিয়ান অথবা সুফ্লিয়ান বিন হাকাম বলেছেন : “যখন রসূল সা. পেশাব করতেন, তখন অযু করতেন এবং পানি ছিটাতেন।” অপর বর্ণনায় রয়েছে : রসূল সা.কে দেখেছি, পেশাব করেছেন, তারপর নিজের গুপ্তাংগের উপর পানি ছিটিয়েছেন। আর ইবনে উমর রা. তার গুপ্তাংগের উপর এতো পানি ছিটাতেন যে, তার পায়জামা ভিজে যেতো । ১৫. পেশাবখানা বা পায়খানায় প্রবেশের সময় আগে বাম পা বাড়িয়ে দেবে । আর বের হবার সময় আগে ডান পা বের করবে আর বলবে : “গুফরানাকা।” আয়েশা রা. থেকে বর্ণিত : রসূল সা. যখন পেশাবখানা ও পায়খানা থেকে বের হতেন, বলতেন : “গুফরানাকা।” অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার নিকট ক্ষমা চাই। -নাসায়ী ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ ৷ আয়েশা রা.-এর উক্ত হাদিসই এ বিষয়ে বর্ণিত সর্বাপেক্ষা সহীহ হাদিস। দুর্বল সনদে বর্ণিত এক হাদিসে রয়েছে, রসূল সা. বলতেন : “আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি আমার নিকট থেকে কষ্ট ও অপবিভ্রতা দূর করেছেন এবং আমাকে শক্তি দিয়েছেন।” অথবা “আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি আমাকে তাঁর স্বাদ উপভোগ করিয়েছেন, আমার মধ্যে তার শক্তি বহাল রেখেছেন এবং আমার কাছ থেকে কষ্ট ও নোংরা জিনিস দূর করেছেন ।” ৩. প্রকৃতিগত সুন্নতসমূহ আল্লাহ তায়ালা নবীদের আ. জন্য কিছু সুন্নত (চিরন্তন রীতি প্রথা) মনোনীতে করেছেন এবং আমাদেরকে সেগুলো অনুসরণ করার আদেশ দিয়েছেন। সেগুলোকে এমন কিছু রীতি প্রথারূপে প্রতিষ্ঠিত করেছেন, যা ঘন ঘন সংঘটিত হয়, যা দ্বারা তাদের অনুসারীদের চিহ্নিত করা যায় এবং যা দ্বারা অন্যদের থেকে তারা স্বতন্ত্র বলে পরিচিত হয়। এসব রীতি প্রথাকে “শাশ্বত www.pathagar.com

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।