ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

5S ফিক্হুস্‌ সুন্নাহ কু-প্ররোচণা সৃষ্টি হয়। -পাঁচটি সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত। তবে “সেখানেই অযু না করে” কথাটা শুধু আহমদ ও আবু দাউদে বর্ণিত হয়েছে। জাবির রা. থেকে বণিত : রসূলুল্লাহ সা. স্থির পানিতে পেশাব করতে নিষেধ করেছেন।” - আহমদ, মুসলিম, নাসায়ী, ইবনে মাজাহ। জাবির রা. থেকে আরো বর্ণিত : রসূলুল্লাহ সা. প্রবহমান পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। -মাজমাউয্‌ যাওয়ায়েদে বলা হয়েছে, এটি তাবারানি বর্ণনা করেছে এবং এর সকল বর্ণনাকারী বিশ্বস্ত । তবে গোসলখানায় যদি পানি সরানোর নল বা নর্দমা থাকে তাহলে তাতে পেশাব করা দৃষণীয় নয়। ১০. দাড়িয়ে পেশাব করবেনা । কেননা এটা সন্মান, গান্তীর্য ও উত্তম চরিত্রের বিপরীত । তাছাড়া এতে গায়ে ছিটে আসার আশংকা থাকে । ছিটে আসার আশংকা না থাকলে জায়েয আছে। আয়েশা রা. বলেছেন, “যে ব্যক্তি তোমাদেরকে বলবে- রসূল সা. দাড়িয়ে পেশাব করেছেন তার কথা বিশ্বাস করোনা । তিনি বসে ছাড়া পেশাব করতেননা ।” -আবু দাউদ ব্যতিত পাচটি হাদিস গ্রন্থে বর্ণিত। | তিরমিষির মতে, এটি এ বিষয়ে সবচেয়ে সুন্দর ও বিশুদ্ধ হাদিস। তবে আয়েশার রা. হাদিসটির ভিত্তি হলো তিনি যা জানতেন তাই। তাই হুযায়ফা থেকে বর্ণিত হাদিস তার বিরোধী নয় । তিনি বর্ণনা করেছেন যে, “রসূলুল্লাহ সা. একটি গোত্রের বর্জ্য নিক্ষেপের জায়গায় গিয়ে থামলেন এবং দাড়িয়ে পেশাব করলেন। আমি সরে গেলাম । পরে তিনি আমাকে বললেন : কাছে এসো। আমি তার পাশে গিয়ে দীড়ালাম। তখন তিনি অযু করলেন ও তার মোজায় মসেহ করলেন ।” -সব কটি সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত। ইমাম নববী বলেছেন : বসে পেশাব করা আমার নিকট সবচেয়ে প্রিয় । দাড়িয়ে পেশাব করাও জায়েয । সবটাই রসূল সা. থেকে প্রমাণিত। ১১. মল ও মূত্র নির্গমনের স্থান থেকে নাপাকি দূর করতে হবে । একাজটি পাথর দ্বারা কিংবা অনুরূপ এমন কোনো শক্ত পবিত্র জিনিস দ্বারা করবে, যা নাপাকি দূর করতে সক্ষম এবং যা কোনো সম্মানার্থ বা পবিত্র বস্তু নয়, অথবা শুধু পানি দিয়েই ধুয়ে ফেলবে, অথবা দুটোই ব্যবহার করবে । কেননা আয়েশা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন পায়খানায় যাবে, তখন তিনটে পাথর দিয়ে শরীর থেকে নাপাকি দূর করবে । এটাই তার জন্য যথেষ্ট । -আহমদ, নাসায়ী, আবু দাউদ, দার কুতনি। আনাস রা. বলেন : রসূলুল্লাহ সা. যখন পায়খানায় যেতেন তখন আমি ও আমার মতো একটা ছেলে এক. বদনা পানি ও একটা লাঠি তার সাথে নিয়ে যেতাম । অতপর তিনি সেই পানি দিয়ে পবিত্র হতেন। -বুখারি ও মুসলিম । ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. দুটো কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন : এরা দু'জন আযাব ভোগ করছে। তবে তেমন বড় কোনো কারণে আযাব ভোগ করছেনা । (অর্থাৎ যে কাজের জন্য আযাব ভোগ করছে তা ত্যাগ করা তাদের জন্য কঠিন কিছু ছিলনা ৷) তাদের একজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করতোনা এবং তা থেকে বেঁচে থাকতোনা । আর অপর জন চোগলখুরি করে বেড়াতো ।” -সকল সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত। আনাস রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : পেশাব থেকে বেঁচে থাকো। কেননা কবরের আযাব প্রধানত তা থেকেই হয়ে থাকে। www.pathagar.com

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।