ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৪৪ ফিক্হুস্‌ সুন্নাহ ওয়াজিব। কারণ পুরোটা ধোয়া ছাড়া পবিত্রতার ব্যাপারে নিশ্চিত হবার আর কোনো উপায় নেই ৷ কাজেই এটা “যে কাজ না করলে ওয়াজিব আদায় হয়না সে কাজ ওয়াজিব” এই মূলনীতির আওতাভুক্ত। ৭. কয়েকটি কাপড় এক সাথে রয়েছে । তন্মধ্যে একটি নাপাক। কিন্তু কোন্টি তা নিয়ে সন্দেহ রয়েছে। এমতাবস্থায় কেবলা অজানা থাকলে যেমন কিছুক্ষণ চিন্তা ভাবনা করে যে দিক সম্বন্ধে ধারণা প্রবলতর হয় সেটি স্থির করতে হয়। এখানেও তেমনি করতে হবে । এরূপ ক্ষেত্রে একটি কাপড়ে মাত্র একবার নামায পড়া যাবে। চাই কাপড়ের সংখ্যা বেশি হোক বা কম হোক। মলমৃত্র ত্যাগের বিধি | মলমৃত্র ত্যাগের জন্য কিছু নিয়ম কানুন বা বিধিমালা রয়েছে যা সংক্ষেপে নিম্নরূপ : ১. আল্লাহর নাম লিখিত আছে এমন কোনো জিনিস মলমৃত্র ত্যাগকারী সাথে নিয়ে যাবেনা । অবশ্য হারিয়ে যাওয়ার ভয় থাকলে অথবা সংরক্ষিত জিনিস হিসেবে সাথে থাকলে ভিন্ন কথা । কেননা আনাস রা. বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ সা. একটি আংটি পরতেন, যাতে “মুহাম্মদ রসূলুল্লাহ’ কথাটি খোদিত ছিলো । তিনি যখনই পায়খানায় যেতেন, সেটি খুলে রেখে যেতেন। চারটি সহীহ হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত। হাফেয এ হাদিসেকে দুর্বল এবং আবু দাউদ অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছেন । হাদিসের প্রথম অংশ সহীহ। ২. জনসাধারণের সান্নিধ্য থেকে দূরে বা আড়ালে বা পায়খানায় যাওয়া উচিত, বিশেষত মলত্যাগের বেলায়, যাতে কোনো শব্দ না শোনা যায় ও গন্ধ না পাওয়া যাঁয়। কারণ জাবির রা. বলেছেন : “আমরা এক সফরে রসূল সা. এর সাথে বের হলাম । সফরে তিনি যখনই মলত্যাগ করতে যেতেন, অদৃশ্য হয়ে যেতেন এবং তাকে দেখা যেতনা। - ইবনে মাজাহ, আবু দাউদ । আবু দাউদের ভাষা এরকম : “যখন তিনি মলত্যাগ করতে চাইতেন, এমন জায়গায় চলে যেতেন যে, কেউ তাকে দেখতোনা এবং অনেক দূরে চলে যেতেন।” ৩. মলমৃত্র ত্যাগের ঘরে প্রবেশের সময় ও কাপড় উপরে তোলার. সময় সশব্দে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়বে। কারণ আনাস রা. বলেছেন : “রসূল সা. যখনই পায়খানা বা পেশাবখানায় যেতেন তখন বলতেন : “হে আল্লাহ! আমি নোংরা পুরুষ ও নোংরা স্ত্রীদের থেকে তোমার আশ্রয় চাই : (অর্থাৎ পুরুষ শয়তান ও নারী শয়তান থেকে) ৷ -সব কয়টি সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত। ৪. পূর্ণ নিরবতা অবলম্বন করবে । এমনকি যিকির, সালাম ও আযানের জবাব দেয়া থেকেও বিরত থাকবে । তবে একান্ত জরুরি কথা বলা যারে । যেমন- কোনো অন্ধ ব্যক্তি, যাকে পথের সন্ধান না দিলে তার প্রাণহানি ঘটার আশংকা রয়েছে, তার সাথে প্রয়োজনীয় কথা বলা যাবে। এ সময় হাচি হলে মনে মনে আলহামদুলিল্লাহ বলবে । এর জন্য জিহবা নাড়াবেনা। কেননা ইবনে উমর রা. বর্ণিত হাদিসে আছে : “রসূলুল্লাহ সা. পেশাব করছিলেন এমতাবস্থায় এক ব্যক্তি তার কাছ দিয়ে যাচ্ছিল । সে রসূল সা.-কে সালাম করলো, কিন্তু তিনি জবাব দিলেন না। বুখারি ব্যতিত সকল সহীহ হাদিস গ্রন্থ । আর আবু সাঈদ খুদরি রা. বলেন : “আমি রসূলুল্লাহ সা.-কে বলতে শুনেছি, দু'জন লোক যখন সতর খুলতে খুলতে ও পরস্পর কথা বলতে বলতে পেশাবখানায় বা পায়খানায় যায় তখন আল্লাহ অসন্তুষ্টি হন। -আহমদ, আবু দাউদ, ইবেন মাজাহ। www.pathagar.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।