ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

তহারাত (পবিত্রতা অর্জন) ৪১ এক দল মদকে পাক বলে রায় দিয়েছেন। তাদের মতে ‘নোংরা’ শব্দটির অর্থ হলো নৈতিক দিক দিয়ে নোংরা ‘নোংরা’ কথাটা মদকে লক্ষ্য করেই বলা হয়েছে। অন্য'যে কটি জিনিস আয়াতে উল্লেখ করা হয়েছে সেগুলো বাস্তবিকপক্ষে মোটেই নাপাক বিশেষণে ভূষিত হয়না। আল্লাহ তায়ালা অন্যত্র বলেছেন : “তোমরা নাপাক মূর্তিগুলো ত্যাগ করো ।” স্পষ্টতই মূর্তি নৈতিকভাবে নাপাক । সেগুলো স্পর্শ করার কারণে কেউ নাপাক হয়না । আয়াতে যেভাবে এর ব্যাখ্যা করে বলা হয়েছে, ওটা শয়তানের কাজ, মানুষের মধ্যে শত্রুতা ও ঘৃণার সৃষ্টি করে এবং নামায ও আল্লাহর স্বরণ থেকে বাধা দেয়। একথা দ্বারাও প্রমাণিত হয় যে, নোংরা অর্থ নৈতিক দিক দিয়ে নোংরা ও নাপাক। সুবুলুস সালাম গ্রন্থে বলা হয়েছে : প্রকৃত ব্যাপার হলো, দ্রব্য ও বস্তুমাত্রই মূলত পবিত্র । কোনো বস্তু হারাম হলেই তা নাপাক হওয়া অবধারিত হয়না । যেমন- গাজা হারাম, কিন্তু তা পবিত্র । নাপাক জিনিস মাত্রই অনিবার্ষভাবে হারাম। কিন্তু হারাম জিনিস মাত্রই নাপাক নয়। কেননা কোনো জিনিসের নাপাক হওয়ার হুকুম বা বিধি হলো সর্বাবস্থায় তার স্পর্শ থেকে দূরে থাকা জরুরি। কাজেই কোনো বস্তুকে নাপাক বলে. আখ্যায়িত করা তাকে হারাম ঘোষণা করারই নামান্তর । কিন্তু কোনো বস্তুকে হারাম ঘোষণা করলেই তাকে নাপাক ঘোষণা করা হয়না । পুরুষের জন্য স্বর্ণ ও রেশম পরা হারাম । অথচ এ দুটোই সর্বসম্মতভাবে পবিত্র । সুতরাং মদকে হারাম ঘোষণাকারী আয়াত ও হাদিস দ্বারা তার নাপাক হওয়া প্রমাণিত হয়না । এজন্য অন্য কোনো প্রমাণ জরুরি । নচেত মূলত পবিত্র থাকার সর্বসম্মত নীতিমালার আলোকে তা পবিভ্রই থাকবে । যে ব্যক্তি এর বিপরীত দারি করবে তার.দাবির সপক্ষে তাকে প্রমাণ উপস্থাপন করতে হবে । ১৩. কুকুর কুকুর নাপাক । কুকুর কোনো জিনিসকে জিভ দিয়ে চাটলে তা সাতবার ধোয়া ওয়াজিব । তনাধ্যে প্রথমবার মাটি দিয়ে ধুতে হবে। “রসূলুল্লাহ্‌ সা. বলেছেন : তোমাদের কোনো পাত্র যদি কুকুর চাটে, তবে তাকে পাক করার জন্য.স্বাত্ববাব্র ধুতে হবে, তন্মধ্যে প্রথমবার মাটি দিয়ে ।” -মুসলিম, আহমদ, আবু দাউদ ও বায়হাকি। প্রথমবার মাটি দিয়ে ধোয়ার অর্থ মাটির সাথে পানি মিশিয়ে ধুতে হবে। আর যে পাত্রে শক্ত খাবার রয়েছে তা চাটলে চাটা খাবার ও তার আশপাশের খাবার ফেলে দিতে হবে। বাকি অংশ আগের পবিভ্রাবস্থায় বহাল থাকবে এবং তা ব্যবহার করা যাবে । তবে কুকুরের পশম পাক। কারণ এর নাপাক হওয়ার প্রমাণ নেই। শরীর ও কাপড় পাক করার নিয়ম শরীর ও কাপড়ে যদি নাপাকি লাগে এবং তা যদি দেখা যায়, যেমন- রক্ত, তবে তা দূর না হওয়া পর্যন্ত পানি দিয়ে ধোয়া ওয়াজিব । ধোয়ার পর যদি কিছু চিহ্ন অবশিষ্ট থাকে, যা দূর করা কঠিন হয়, তবে তা মার্জনীয়। আর যদি দেখা না যায়, যেমন পেশাব, তবে তা ধোয়াই যথেষ্ট হবে- এমনকি যদি একবারও ধোয়া হয় তবে তাতেই চলবে । আসমা বিনতে আবু বকর রা. বলেছেন : এক মহিলা রসূলুল্লাহ সা. এর নিকট এসে বললো : “আমাদের একজনের কাপড়ে খতুর রক্ত লেগেছে, সে কী করবে? রসূল সা. বললেন : সে আংগুল দিয়ে খুটে ও ঢলে পরিষ্কার করবে, অতপর পানি দিয়ে ধুয়ে ফেলবে । তারপর তা দিয়ে নামায পড়বে ।” -বুখারি ও মুসলিম । আর যখন মহিলার কাপড়ের আঁচলে নাপাকি লাগে, তখন মাটিই তাকে পবিত্র করবে । কেননা হাদিসে আছে, “এক মহিলা উম্মে সালামা রা.-কে বললো : আমি আমার কাপড়ের আঁচল লম্বা ৬ www.pathagar.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।