ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৪০ ফিক্হুস্‌ সুন্নাহ জবাব দিলেন : মুসলমানগণ তাদের যুদ্ধবিগ্রহের সময় এগুলোর পেশাব দ্বারা আক্রান্ত হতো। কিন্তু তারা শরীর বা দেহ থেকে তা ধুতোনা ৷ যেসকল জন্তুর গোশ্ত হালাল, তার পেশাব ও পায়খানাকে ইমাম মালেক, আহমদ ও শাফেয়ী মাযহাবের একাংশ পবিত্র মনে করেন৷ ইবনে তাইমিয়া বলেছেন : কোনো সাহাবিই একে নাপাক বলেননি, বরং একে নাপাক বলা একটা নতুন উদ্ভাবন যা সাহাবাদের কেউ বলেননি । আনাস রা. বলেছেন : “ইকল বা উরাইনা গোত্রের একদল লোক মদিনায় এসে দীর্ঘস্থায়ী পেটের পীড়ায় আক্রান্ত হলো। রসূল সা. তাদেরকে দুগ্ধবতী উটনীর পেশাব ও দুধ খেতে আদেশ দিলেন।” -আহমদ, বুখারি, মুসলিম । এ হাদিস উটের পেশাবের পবিত্রতার প্রমাণ বহন করে। উট ছাড়া অন্যান্য হালাল জন্তুকেও তদ্রপ মনে করতে হবে । ইবনুল মুনযির বলেন : যারা দাবি করে এটা শুধু উরাইনা বা ইকলের জন্যই নির্দিষ্ট ছিলো; তারা ভুল বলেছেন। কেননা কোনো বিশিষ্টতা বিনা প্রমাণে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন : আলেমগণ কর্তৃক প্রাচীন ও সম্প্রতিককালে তাদের বাজারগুলোতে ছাগল ও ভেড়ার মল বিক্রি এবং ওষুধে উটের পেশাব ব্যবহারে আপত্তি না করা দ্বারা প্রমাণিত হয়, এগুলো পাক। শওকানি বলেছেন : হালাল জন্তু মাত্রেরই মলমুক্র বাহ্যত পাক । কেননা এর মৌলিক অবস্থা হলো পৰিব্রতা। নাপাক হওয়া শরিয়তে এমন একটা বিধি, যা তার মূল পবিভ্রাবস্থা থেকে তাকে ভিন্ন অবস্থায় রূপান্তরিত করে। কাজেই তাকে পরিবর্তন করার উপযুক্ত প্রমাণ ছাড়া পরিবর্তিত করার দাবিদারদের বক্তব্য গ্রহণযোগ্য হতে পারেনা ৷ যারা একে নাপাক বলেন, তাদের কাছ থেকে এ বক্তব্যের সপক্ষে আমরা কোনো প্রমাণ পাইনি । ১১. মলখোর জন্তু মলখোর জন্তুর পিঠে আরোহণ, গোশ্ত খাওয়া ও দুধ খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, “মলখোর প্রাণীর দুধ খেতে রসূল সা. নিষেধ করেছেন।” এটি ইবনে মাজাহ ব্যতিত অবশিষ্ট পার্টি সহীহ হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত। তিরমিযি একে সহীহ বলেছেন। অপর রেওয়ায়েতে বলা হয়েছে : রসূল সা. মলখোর জন্তুর পিঠে চড়তেও নিষেধ করেছেন- আবু দাউদ । আমর বিন শুয়াইব বর্ণিত হাদিসে রসূল সা. গৃহপালিত গাধার গোশ্ত খেতে এবং মলখোর জন্তুর পিঠে আরোহণ ও গোশত খেতে নিষেধ করেছেন।” -আহমদ, নাসায়ী ও আবু দাউদ । মলখোর প্রাণী দ্বারা সাধারণত উট, গরু, ভেড়া, হাস ও মুরগী ইত্যাদির মধ্য থেকে যেগুলো বিষ্টা খায় এবং একারণে তাদের ঘ্বানে পরিবর্তন আসে, সেগুলোকে বুঝায়। কিছুকাল আটকে রেখে ঝিষ্টা খাওয়া বন্ধ রাখলে এবং পবিত্র জিনিস খাওয়ালে যদি গোশ্ত পবিত্র হয়ে যায় এবং তাকে আর বিষ্টাখোর জন্তু বলে আখ্যায়িত না করা হয়, তাহলে হালাল হয়ে যাবে। কারণ যে কারণে পরিবর্তন এসেছিল, সেটিই ছিলো নিষিদ্ধ হওয়ার কারণ । সে কারণ যখন দূর হয়েছে, তখন আর নিষিদ্ধ রইলনা । ১২. মদ . অধিকাংশ আলেমের মতে মদ নাপাক । কেননা আল্লাহ বলেছেন : . phil fo ০2 ০) FYB ০০499 2 jolt Ct “মদ, জুয়া প্রতিমা ও ভাগ্য নির্ণায়ক শর- এসব নোংরা-অপবিভ্র, শয়তানের কাজ ।” (সূরা ৫, মায়েদা : আয়াত ৯০) www.pathagar.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।