তহারাত (পবিত্রতা অর্জন) ৩৯ সময় নির্গত হয়। এটা নির্গত হওয়ার কথা মানুষ টের নাও পেতে পারে । নারী ও পুরুষ উভয়ের যৌনাঙ্গ থেকেই এটা নির্গত হয়ে থাকে । তবে নারীর যৌনাঙ্গ থেকেই অধিকতর । এটি সর্বসম্মতভাবে নাপাক । তবে এটা যখন শরীরে লাগবে তখন শরীর ধোয়া ওয়াজিব হবে । আর কাপড়ে লাগলে পানি ছিটিয়ে দেয়াই যথেষ্ট হবে। কেননা এটা এমন নাপাকি যা থেকে বেঁচে থাকা কষ্টকর । কারণ অবিবাহিত যুবক-যুবতীর কাপড়ে এটা খুব ঘন ঘনই লাগে । কাজেই ছেলে শিশুর পেশাবের চেয়ে এটির ক্ষেত্রে ছাড় দেয়া অগ্রগণ্য । “আলী রা. বলেছেন : আমার খুব বেশি মযি নির্গত হতো। একজনকে আদেশ দিলাম রসূল সা.কে এর কারণ জিজ্ঞাসা করতে । নিজে করিনি তাঁর মেয়ের বিদ্যমানতার কারণে । লোকটি জিজ্ঞাসা করলে রসূল সা. জবাব দিলেন : তোমার পুরুষাংগ ধৌত করো এবং অযু করো ।” -বুখারি ও অন্যন্য গ্রন্থ । সাহল বিন হানিফ রা. বলেছেন : “আমি মযির কারণে খুবই কষ্ট ভোগ করতাম আর এর জন্য আমি ঘন ঘন গোসল করতাম । বিষয়টা রসূল সা. এর নিকট ব্যক্ত করলাম। তিনি বললেন : তোমার তো অযু করাই যথেষ্ট । আমি বললাম : হে রসূলুল্লাহ! আমার কাপড়ে যে মযি লাগে, তার প্রতিকার কিভাবে করবো? তিনি বললেন : তোমার কাপড়ের যেখানে লেগেছে বলে মনে হয় সেখানে এক কোষ পানি ছিটায়ে দেয়াই যথেষ্ট হবে। আবু দাউদ ইবনে মাজাহ ও তিরমিযি কর্তৃক বর্ণিত । তিরমিযি এটাকে হাসান ও সহীহ বলেছেন। আছরাম রা.ও এ হাদিস বর্ণনা করেছেন। তার ভাষা এ রকম : “মযির কারণে আমি খুব কষ্টে ছিলাম, তাই রসূল সা. এর নিকট এলাম এবং তাকে বিষয়টি জানালাম ৷ তিনি বললেন : তুমি এক কোষ পানি নিয়ে তা ছিটায়ে দাও এটাই তোমার জন্য যথেষ্ট হবে। ৯. মনি বৌর্য) কোনো কোনো আলেম বীর্যকে নাপাক বলেছেন। তবে দৃশ্যত এটা পাক। কিন্তু ভিজে থাকা অবস্থায় একে ধুয়ে ফেলা এবং শুকনো অবস্থায় ঢলে বা খুটে তুলে ফেলা মুস্তাহাব । “আয়েশা রা. বলেছেন : আমি রসূল সা. এর কাপড় থেকে শুকনো বীর্য খুটে ফেলে দিতাম এবং ভিজা বীর্ম ধুয়ে ফেলতাম ।” -দাক্ষ কুতনি, বাযযার, আবু আওয়ানা। ইবনে আব্বাস রা. বলেছেন : “কাপড়ে লেগে থাকা বীর্য সম্পর্কে রসূল সা.কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি জবাবে বলেছেন : ওটা তো কফ ও থুথুর মতো। একটা নেকড়া বা ইযখির ঘাস দিয়ে মুছে ফেললেই যথেষ্ট হবে ।”-দার কুতনী, বায়হাকি ও তাহাবি হাদিসটি মারফু না মাওকুফ সে বিষয়ে মতভেদ রয়েছে। ১০. যে সকল প্রাণীর গোশত খাওয়া না জায়েয সেগুলোর পেশাব ও গোবর এ দুটোই নাপাক । ইবনে মাসউদ রা. বলেছেন : “রসূলুল্লাহ সা. পায়খানায় গেলেন। অতপর আমাকে আদেশ দিলেন যেনো তিন টুকরো পাথর এনে তাকে দেই । আমি পেলাম দুটো পাথর, তৃতীয়টা খুঁজলাম, কিন্তু পেলামনা। একটা শুকনো গোবর পেলাম এবং সেটাই তাকে দিতে এলাম । তিনি পাথর দুটো নিলেন এবং গোবরটা ফেলে দিলেন। তিনি বললেন : এটা নাপাক ।” -বুখারি ও ইবনে খুযায়মা । কোনো কোনো রেওয়ায়েতে সংযোজিত হয়েছে : “এটা নাপাক । এতো গাধার গোবর ৷” এর সামান্য পরিমাণকে নাপাক হওয়া থেকে অব্যাহতি দেয়া হয়। কারণ এ থেকে পুরোপুরি বেঁচে থাকা কঠিন। অলিদ বিন মুসলিম বলেছেন : আওযায়ী'কে জিজ্ঞাসা করেছিলাম : যেসব চতুষ্পদ জন্তুর গোশ্ত খাওয়া জায়েয নেই, যেমন খচ্চর, গাধা ও ঘোড়া, সেগুলোর পেশাবের কী হবে? তিনি www.pathagar.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।