ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ ফিক্ছুস্‌ সুন্নাহ ৩. শুকরের গোশ্ত : আল্লাহ তায়ালা বলেছেন : 7৮20৯ এর এয সিএ ০০০০০ ৮৮6৩ bf ও :৮৪%৮১১০৭ “বলো, আমার কাছে যে অহি এসেছে তাতে আমি কোনো আহারকারীর আহারের জন্য নিষিদ্ধ কিছু পাইনা কেবল মৃতদেহ, প্রবহমান রক্ত, অথবা শুকরের গোশত ব্যতিত। কেননা ওটা নাপাক ৷” (সূরা-৬, আল-আনয়াম : আয়াত-১৪৫) অর্থাৎ উল্লিখিত তিনটি জিনিসই নোংরা যা সুস্থ মনের অধিকারীরা পছন্দ করেনা । আলেমদের প্রসিদ্ধ মত অনুসারে শুকরের পশম দিয়ে সেলাই এর কাজ করা জায়েয । 8-৬. মানুষের বমি, পেশাব ও মল : এ জিনিসগুলোর নাপাক হওয়া সর্বসম্মত । তবে স্বল্পপরিমাণ বমি মার্জনীয় । আর যে শিশু এখনো শক্ত খাবার খাওয়া শুরু করেনি, তার পেশাবের উপর পানি ছিটিয়ে দেয়া যথেষ্ট। কারণ উম্মে কায়েস রা. বলেন : তিনি তার শক্ত খাবার খাওয়ার যোগ্য হয়নি এমন শিশুপুত্রকে নিয়ে রসূল সা. এর কাছে এলেন। তার সেই শিশুপুত্র রসূল সা. এর কোলে পেশাব করে দিল। রসূল সা. পানি আনতে বললেন এবং তার কাপড়ে একটু বেশি করে ছিটিয়ে দিলেন ধুলেননা ।” বুখারি, মুসলিম । আলী রা. বলেন : রসূলুল্লাহ সা. বলেছেন : ছেলে শিশুর. পেশাবে পানি ছিটাতে হবে, আর মেয়ে শিশুর পেশাব ধুতে হবে । কাতাদা বলেন : যতোদিন তারা শক্ত খাবার না খায় ততোদিনের জন্য এই বিধি। যখন শক্ত খাবার ধরবে, তখন উভয়ের পেশাব ধুতে হবে। -আহমদ, আবু দাউদ ও ইবনে মাজাহ । আলোচ্য হাদিসের ভাষা আহমদ থেকে উদ্ধৃত । হাফেয ইবনে হাজর ফতহুল বারীতে বলেছেন : এ হাদিসের সনদ শুদ্ধ। আর পানি ছিটানো ততোদিনই যথেষ্ট হবে যতোদিন শিশু শুধু দুধ খায়। পুষ্টির জন্য যখন অন্য খাবার খাওয়া শুরু করে তখন সর্বসম্মতভাবে ধোয়া ওয়াজিব। শুধু পানি ছিটানোর অনুমতি দেয়ার কারণ সম্ভবত মানুষের শিশু সন্তানকে সাথে নিয়ে চলার প্রতি অত্যধিক আসক্তি । যার বলে কোলে প্রস্রাবের ঘটনা বেশি ঘটে এবং বারবার কাপড় ধোয়ায় বেশি কষ্ট হয়। তাই এই অনুমতি দ্বারা কষ্ট লাঘব করা হলো । ৭. ওদি ওদি এক ধরনের সাদা ঘন পানি, যা পেশাবের পর বের হয়। এটি সর্বম্মতভাবে নাপাক। আয়েশা রা. বলেছেন ওদি পেশাবের পরে বের হয়। যার এটা হবে সে তার জননেন্দ্রিয় ধুয়ে অযু করবে। গোসল করার প্রয়োজন নেই। ইবনুল মুনধির কর্তৃক বর্ণিত, ইবনে আব্বাস রা. বলেছেন : মনি (বীর্য) বেরুলে গোসল করতে হবে। আর মযি ও ওদি বের হলে অযু করে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করতে হবে । আছরাম ও বায়হাকী কর্তৃক বর্ণিত। বায়হাকীর ভাষা হলো : ওদি ও মধি সম্পর্কে তিনি বলেছেন : তোমরা যৌনাঙ্গ ধুয়ে ফেল এবং নামাযের অযুর মতো অযু করো। ৮. অযি সাদা পিচ্ছিল পানি, যা সহবাসের চিন্তা করলে বা নরনারীর মেলামেশা ও আদর সোহাগের www.pathagar.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।