তহারাত (পবিত্রতা অর্জন) ৩৭ তিনি বললেন : তোমরা ছাগলটির চামড়া নিয়ে পাকিয়ে কাজে লাগালেনা কেনো? তারা বললো : ওটা তো মৃত ছিলো । রসূল সা. বললেন : মৃত জন্তু তো শুধু খাওয়া হারাম ।” (ইরনে মাজাহ ব্যতিত সব ক'টি হাদিস গ্রন্থে বর্ণিত) ইবনে মাজাহ এ হাদিস মাইমুনা থেকে বর্ণনা করেছেন। বুখারি ও নাসায়ীতে চামড়া পাকানোর উল্লেখ নেই । ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি সূরা আল আনয়ামের ১৪৫নং আয়াত পাঠ করলেন এবং বললেন : এর যে জিনিস খাওয়া হয় সেটাই অর্থাৎ গোশত হারাম করা হয়েছে। চামড়া, চামড়া থেকে নির্গত বস্তু, দাত, হাত, চুল, পশাম - এসবই হালাল (ইবনুল মুনযির ও ইবনে আৰি হাতেম কর্তৃক বর্ণিত) (সূরা ৬, আয়াত ১৪৩) দুধ, মৃত ছাগল ছানার পেট থেকে বের হওয়া জমাট দুধ পবিভ্র। সাহাবীগণ যখন ইরাক জয় করলেন তখন সেখানকার অগ্নি উপাসকদের তৈরি পনির খেয়েছিলেন। যা মৃত ছাগল শিশুর পেটের জমাট দুধ দিয়ে তৈরি হতো । অথবা তাদের যবাই করা জন্তুকে মৃতদেহ বিবেচনা করা হতো। সালমান ফারসী রা. থেকে বর্ণিত : তাকে পনির, ঘি ও পশুর লোমের তৈরি পোশাক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন : আল্লাহ তার কিতাবে যা হালাল করেছেন তা হালাল আর যা তার কিতাবে হারাম করেছেন তা হারাম । আর যেসব জিনিস সম্পর্কে মৌনতা অবলম্বন করেছেন সেসব ক্ষেত্রে তিনি অব্যাহতি দিয়েছেন । সালমান যখন মাদায়েনে উমর রা.-এর প্রতিনিধি ছিলেন তখন তাকে মূলত অগ্নি উপাসকদের পনির সম্পর্কেই জিজ্ঞাসা করা হয়েছিল। ২. রক্ত : চাই প্রবাহিত রক্ত হোক- যেমন যবাইকৃত জন্তু থেকে প্রবাহিত রক্ত। অথবা খতুবতীর রক্ত হোক। তবে এর খুব সামান্য পরিমাণকে অব্যাহতি দেয়া হয়। উপরোক্ত আয়াতে বর্ণিত “অথবা প্রবাহিত রক্ত” সম্পর্কে ইবনে জুরাইজ বলেছেন, এর অর্থ : যে রক্ত ঝরানো হয়। অবশ্য মৃত প্রাণীর রগের ভেতরে যে রক্ত রয়ে যায় তাতে কোনো আপত্তি নেই । ইবনুল মুনযির কর্তৃক বর্ণিত। রক্ত সম্পর্কে আবু মিজলায থেকে বর্ণিত আছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রক্ত ছাগলের যবাইয়ের জায়গায় থাকলে বা ডেগের উপরে দেখা দিলে কেমন হবে? তিনি বললেন : কোনো দোষ নেই। নিষিদ্ধ হয়েছে শুধু প্রবাহিত রক্ত। এটি আবদ বিন হোমায়েদ ও আবুশ শায়খ থেকে বর্ণিত। আয়েশা রা. বলেছেন : ডেগচির উপরিভাগে যখন রক্তের রেখা দৃষ্টিগোচর হতো এমতাবস্থায় আমরা গোশৃত খেতাম । আর হাসান বলেছেন : মুসলমানরা তাদের যখম নিয়েই নামায পড়তো । -বুখারি। | বিশুদ্ধভাবে বর্ণিত আছে, উমর রা.-এর যখম থেকে রক্ত গড়িয়ে পড়ছে এমতাবস্থায় নামায পড়েছেন । হাফেয ইবনে হাজর ফতহুল বারীতে বলেছেন : আবু হুরায়রা. রা. নামাযে দু'এক ফোটা রক্ত টপকালেও দৃষণীয় মনে করতেননা। তবে কীট পতংগের রক্ত ও ফোড়া থেকে নির্গত রক্ত সাহাবিগণের এসব উক্তির আলোকে ক্ষমার যোগ্য । শরীরে ও কাপড়ে পুঁজ লাগা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আবু মিজলায বললেন : পুঁজ কোনো দৃষণীয় জিনিস নয়। আল্লাহ রক্তের উল্লেখ করেছেন পুঁজের উল্লেখ করেননি । ইবনে তাইমিয়া বলেছেন : পুঁজ, রক্তমিশ্রিত পুঁজ ও রক্তবিহীন পুঁজ কাপড়ে লাগলে কাপড় ধোয়া জরুরি । তবে তিনি বলেছেন : এগুলোর নাপাক হওয়ার পক্ষে কোনো প্রমাণ নেই । যাহোক, এগুলো থেকে যথাসাধ্য দূরে থাকা উচিত ।' www.pathagar.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।