ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

আলেমগণ এ ব্যাপারে একমত. হয়েছেন, কেউ ইচ্ছাকৃতভাবে রমযানে সহবাস করে কাফফারা দিয়ে পুনরায় আর একদিন সহবাস করলে তাকে আলাদা আর একটা কাফফারা দিতে হবে। অনুরূপ এ ব্যাপারেও তারা একমত হয়েছে, যে ব্যক্তি একই দিন দু'বার সহবাস. করে এবং প্রথম বারের কাফফারা না দিয়েই: দ্বিতীয়বার করে, তার ওপর একটা কাফফারা ওয়াজিব হবে। প্রথম সহবাসের কাফফারা দিয়ে থাকলে দ্বিতীয় সহবাসের জন্য অধিকাংশ ইমামের মতে কাফফারা দিতে হবেনা ইমাম আহমদের মতে িীয়বার কাফফারা দিতে হবে| ২২. রমযানের রোযার কাযা | রমযানের রোযার কাযা তাৎক্ষণিকভাবে ওয়াজিব হয়না বরং প্রশস্ততা সহকারে ওয়াজিব হয়। যে কোনো: সময় আদায় করা. যায়। কাফফারাও তদ্রপ । কেননা আয়েশা রা. থেকে বর্ণিত হয়েছে : রমযানে তীর যে কটা রোযা ছাড়তে হতো তিনি তা শা'বান মাসে কাযা করতেন এবং ক্ষমতা থাকা সত্বেও রমযানের অব্যবহিত পর কাযা করতেন না। আর কাযা রোযা মূল রোযারই সমমানের । অর্থাৎ যে কয়টা ছুটে যাবে, সে কয়টাই রাখতে হবে। একটিও বেশি নয়। মূল রোযার সাথে কাযা রোযার পার্থক্য হলো, কাযা রোযা একটানা রাখা জরুরি নয়। কেননা আল্লাহ বলেছেন : “যে ব্যক্তি রুগ্ন থাকবে কিংবা সফরে থাকবে, সে অন্য দিনগুলোতে তা পূর্ণ করবে ।” অর্থাৎ রোগ বা সফরের কারণে যে ব্যক্তি রোযা ভাংবে ,সে যতো সংখ্যক রোযা ভেংগেছে ততো সংখ্যক রোযা অন্য'দিনে রাখবে, একটানা হোক বা বিরতি সহকারে হোক। কেননা আল্লাহ শর্তহীনভাবে রোযা রাখতে বলেছেন, কোনো শর্ত জুড়ে দেননি। $ দার কুতনি ইবনে উমর রা. থেকে বর্ণনা করেছেন : বদর লা বলেছো বলয়া বিরতি সহকারেও রাখতে পারে। অবিরত ধারায়ও রাখতে পারে। আর কেউ যদি কাযা.করতে বিলম্ব করে ফেলে এবং আরেক রমযান এসে পড়ে তাহলে যে রমযান এসে পড়েছে তার রোযা রাখবে, তারপর রমযানের পর বাকি রোযা রেখে দেবে। কোনো ফিদিয়া দিতে হবেনা । এই বিলম্ব কোনো ওযরের কারণে হোক কিংবা বিনা ওযরে হোক, কিছুই এসে যায়না ৷ এটা হানাফি মাযহাব ও হাসান বসরীর অভিমত । তবে ইমাম মালেক, শাফেয়ী, আহমদ, ইসহাক ও. হানাফিগণের মতে -ওযরবশত.বিলম্ব করলে ফিদিয়া দেয়া লাগবেনা। কিন্তু বিনা ওযরে বিলম্ব করলে তাকে সমাগত রমযানের রোযা রেখে তারপর কাযা. আদায় করতে হবে এবং প্রত্যেক রোযা বাবদ অতিরিক্ত এক মুদ করে খাদ্য ফিদিয়া দিতে হবে । তবে এই মতের স্বপক্ষে তাদের কাছে কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই । এ ব্যাপারে হানাফিদের মযহাবই সঠিক কেননা আয়াত বা সহীহ হাদিস ছাড়া শরিয়তের কোনো বিধি গ্রহণযোগ্য নয়। . যে ব্যক্তি রোযা অনাদায়ী রেখে মারা যায়': আলেমগণ একমত হয়েছেন : যে ব্যক্তি কিছু নামায-অনাদায়ী রেখে আরা যায়, তার পক্ষ থেকে তার ওলী বা অন্য কেউ নামায পড়লে আদায় হবেনা । অনুরূপ যে ব্যক্তি রোযা রাখতে অক্ষম তার জীবদ্দশায় তার পক্ষ থেকে অন্য কারো রোযা রাখার বিধান নেই। আর যে ব্যক্তি রোযা রাখার ক্ষমতা থাকা সত্তেও মৃত্যুর আগে রোযা না রেখে রোযা অনাদায়ী রেখে মারা যায়। ফরীহগণ তার ব্যাপারে বিভিন্ন মত পোষণ করেছেন। আবু হানিফা ও মালেকসহ: অধিকাংশ আলেমের মত এবং শাফেয়ির প্রসিদ্ধ মত হলো, তার ওলী তার পক্ষ থেকে রোযা রাখবেনা, বরং প্রতিদিন বাবদ এক. মুদ করে (হানাফিদের মতে www.pathagar.com

— পৃষ্ঠা ৩৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।