সিয়াম (রোযা) ৩৮৫ নয়। এটা মোহরানার সাথে তুলনীয় । আবু দাউদ বলেছেন : রমযানে স্ত্রী সহবাস করেছে এমন ব্যক্তি সম্পর্কে ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হলো, তার স্ত্রীকে কি কাফফারা দিতে হবে? তিনি বললেন : স্ত্রীকে কাফফারা দিতে হয় এমন কথা আমরা শুনিনি । আল মুগনীতে বলা হয়েছে : এর কারণ হলো : রসূলুল্লাহ সা. রমযানে সহবাসকারী পুরুষকে একটা দাস মুক্ত করার আদেশ দিয়েছেন। স্ত্রীকে কিছুই আদেশ দেননি । অথচ সেও এ কাজে জড়িত তা তিনি জানতেন। আর কাফফারা হাদিসে বর্ণিত ধারাবাহিকতা অনুসারেই দিতে হবে। এটাই অধিকাংশ আলেমের অভিমত । সে অনুসারে প্রথমে দাস মুক্ত করতে হবে । তা না করতে পারলে এক নাগাড়ে দু'মাস রোযা রাখতে হবে। (এই দু'মাসে কোনো রমযান, ঈদ ও আইয়ামে তাশরীক থাকতে পারবেনা ।) তাও না পারলে নিজ পরিবারের মধ্যম মানের খাদ্য অনুযায়ী ষাটজন মিসকিনকে খাবার দিতে হবে । (খাবারের ব্যাপারে ইমাম আহমদের মত হলো, প্রত্যেক মিসকিনকে এক মুদ করে গম অথবা অর্ধ ‘সা’ করে যব বা খোরমা দিতে হবে । আবু হানিফার মতে অর্ধ ‘সা’ করে গম এবং অন্যান্য জিনিস এক সা করে দিতে হবে। শাফেয়ী ও মালেকের মতে, যে জিনিসই দিক, এক মুদ করে দিতে হবে । এটাই আবু হুরায়রা, আতা ও আওযায়ির মত এবং এটাই অধিকতর প্রসিদ্ধ । কেননা বেদুইনকে ১৫ সা দেয়া হয়েছিল।) এই ধারাক্রমে একটি থেকে অপরটিতে স্থানান্তর কেবল আগেরটায় অক্ষম হলেই জায়েয । মালেকিদের মত এবং আহমদের একটি মত হলো, এই তিনটিতে সে স্বাধীন। এর যেটিই বেছে নেবে, কাফফারা আদায় হয়ে যাবে । কেননা মালেক আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেছেন : এক ব্যক্তি রমযান মাসে রোযা ভেংগে ফেললো । তখন রসূলুল্লাহ সা. তাকে একটা দাস মুক্ত করতে, অথবা অবিরাম দু'মাস রোযা রাখতে, অথবা ষাট মিসকিনকে খাবার খাওয়াতে আদেশ দিলেন। -মুসলিম ৷ এখানে ‘অথবা’ দ্বারা স্পষ্টতই স্বাধীনতা দেয়া বুঝানো হয়েছে। তাছাড়া যেহেতু একটা বিধি লংঘনের কারণেই কাফফারা ওয়াজিব হয়, তাই বিকল্পগুলোর মধ্য থেকে বাছাই করার স্বাধীনতা থাকাই সমীচীন, যেমন কসমের কাফফারায় রয়েছে। শওকানি বলেছেন : বিভিন্ন রেওয়ায়াতে ধারাবাহিকতা ও স্বাধীনতা দুটোই পাওয়া যায়। তবে ধারাবাহিকতা সংক্রান্ত রেওয়ায়াতই বেশি মুহাল্লাব ও কুরতুবি একাধিক ঘটনাবলীসহ সব কটি রেওয়ায়াত একত্রিত করেছেন। হাফেয বলেছেন : একাধিক ঘটনা সুদূর পরাহত । কেননা ঘটনা একটাই ৷ উপলক্ষ এক এবং ঘটনা একাধিক না হওয়াই মূল কথা । আলেমদের কেউ কেউ মনে করেন, ধারাবাহিকতা দ্বারা অগ্চগণ্যভা এবং স্বাধীনতা দান ছারা প্রত্যেক বিকল্লের বৈধতা বুঝায় । আবার কেউ কেউ ঠিক এর বিপরীত মত পোষণ করেন। (অর্থাৎ ধারাবাহিকতা দ্বারা প্রতিটি বিকল্পের বৈধতা এবং স্বাধীনতা দান দ্বারা অগ্গণ্যতা বুঝায় ।) যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমযানে স্ত্রী সহবাস করে এবং কাফফারা দেয়না, অতপর পুনরায় রমযানের শেষে আরেকদিন সহবাস করে, তার একবার কাফফারা দিলেই চলবে । এটা হানাফিদের মত এবং আহমদ থেকে প্রাপ্ত একটি মত। কেননা এটা এমন একটা অপরাধের শাস্তি, যা শাস্তি কার্যকর হওয়ার আগে অপরাধের কারণ বারংবার সংঘটিত হয়েছে । তাই একটি অপরটির মধ্যে প্রবেশ করে একাকার হয়ে যাচ্ছে। ইমাম মালেক, শাফেয়ীও এক বর্ণনা মতে আহমদ বলেছেন : তাকে দুটো কাফফারা দিতে হবে । কেননা প্রতিদিন একটা স্বতন্ত্র ইবাদতের দিন। তা নষ্ট হওয়ার কারণে যখন কাফফারা ওয়াজিব হয়েছে, তখন একটি অপরটির সাথে যুক্ত হয়ে একাকার হবেনা । যেমন দুই রমযানে সংঘটিত হলে হয়না । ৪৯-_- www.pathagar.com
— পৃষ্ঠা ৩৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।