ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৮৪ ফিক্হুস্‌ সুন্নাহ বুখারি আসমা বিনতে আবি বকর থেকে বর্ণনা করেছেন : আমরা রসূল সা. এর আমলে একদিন মেঘলা পরিবেশে ইফতার করলাম । এরপর সূর্য বের হলো। ইবনে তাইমিয়া বলেছেন: এ হাদিস দ্বারা দুটো জিনিস প্রমাণিত হয় : প্রথমত : আকাশ মেঘলা থাকলে সূর্যাস্ত সম্পর্কে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে ইফতার বিলম্বিত করা মুস্তাহাব নয় । কেননা রসূল সা. ও সাহাবিগণ এটা করেননি । রসূল সা. সাহাবিদেরকে তা করতে আদেশও দেননি । অথচ সাহাবিগণ পরবত্তীকালের সকল মুসলমান অপেক্ষা আল্লাহ ও তার রসূলের অধিক অনুগত ছিলেন। দ্বিতীয়ত : এ কারণে রোযা কাযা করাও জরুরি নয়। কেননা রসূল সা. যদি তাদেরকে কাযা করতে আদেশ দিতেন তবে তা সর্বত্র প্রচারিত হতো যেমন ইফতারের ঘটনা প্রচারিত হয়েছে। সেটা যখন বর্ণিত হয়নি, তখন প্রমাণিত হয় যে, তিনি কাযা করার আদেশ দেননি । অধিকাংশ আলেমের মতে যে জিনিসটির কারণে কাধা ও কাফফারা দুটোই ওয়াজিব হয়, তা একমাত্র স্ত্রী সহবাস ছাড়া আর কিছু নয়। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, এক ব্যক্তি রসূলুল্লাহ সা. এর নিকট এলো । সে বললো : হে রসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গিয়েছি। তিনি বললেন : কিসে তোমাকে ধ্বংস করলো? সে ৰললো : রমযানে স্ত্রী সহবাস করে ফেলেছি। রসূল সা. বললেন : একটা দাস মুক্ত করার মতো সামর্থ্য আছে তোমার? সে বললো : না। তবে একটানা দু'মাস রোযা রাখতে পারবে? সে বললো : না। তিনি বললেন : ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবে? সে বললো : না। এরপর সে অপেক্ষায় থাকলো । কিছুক্ষণ পরই রসূল সা. এর নিকট প্রায় পনেরো ‘সা’ খোরমা এলো। রসূল সা. বললেন : নাও, এটা সদকা করে দাও। সে বললো : আমার চেয়ে দরিদ্র কেউ কি আছে? মদিনার আশপাশে আমার চেয়ে এই খোরমার প্রতি বেশি মুখাপেক্ষী কেউ নেই । একথা শুনে রসূল সা. এমনভাবে হেসে দিলেন যে, তার মাড়ির চারটি দাত বেরিয়ে পড়লো । তিনি বললেন : যাও, তোমার পরিবারকে এটা খাওয়াওগে.।” -সবকটি সহীহ হাদিস গ্রন্থ (ইমাম শাফেয়ির দু'টি মতের একটি হলো, দারিদ্যের কারণে কাফফারা থেকে অব্যাহতি পাওয়া যায়। এটা ইমাম আহমদের প্রসিদ্ধ মত। মালেকি মযহাবেরও কেউ কেউ এই মত পোষণ করেন। কিন্তু অধিকাংশ আলেমের মতে, দারিদ্র্যের কারণে কাফফারা রহিত হয়না ।) অধিকাংশ আলেমের মত হলো, স্বামী ও স্ত্রী উভয়ে নিয়ত সহকারে রোযা রেখেও রমযানের দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে এবং কোনো বল প্রয়োগ ব্যতীত সহরাস করে থাকলে উভয়ের ওপরই কাফফারা ওয়াজেব হবে । (তবে রোযা যদি রমযানের কাযা বা মানতের রোযা হয় এবং সহবাসের মাধ্যমে রোযা ভেংগে যায় তাহলে কাফফারা দিতে হবেনা ।) কিন্তু সহবাস যদি ভুলক্রমে. সংঘটিত হয় কিংবা ইচ্ছাধীনভাবে সংঘটিত না হয়, যেমন বল প্রয়োগ, ধর্ষণ বা বলাৎকারের মাধ্যমে করানো হয়, অথবা তারা রোযার নিয়ত করেছিলনা এমন হয়, তাহলে দু'জনের কাউকেও কাফফারা দিতে বাধ্য হবেনা । আর যদি স্ত্রীকে স্বামী সহবাসে বাধ্য করে অথবা কোনো ওযরবশত সে রোযা ভেংগে দেয়, তাহলে স্বামীর ওপর কাফফারা ওয়াজিব হবে, স্ত্রীর ওপর নয়। এক্ষেত্রে শাফেয়ি মাযহাবের বিধান হলো, স্ত্রীর ওপর কোনো অবস্থায়ই কাফফারা ওয়াজিব হবেনা । চাই স্বেচ্ছায় করুক অথবা বাধ্য হয়ে করুক । তার ওপর শুধু রোযা কাযা করা ওয়াজিব হবে । নববী বলেছেন : সার্বিকভাবে সবচেয়ে নির্ভুল মত হলো, শুধু পুরুষের ওপর তার নিজের পক্ষ থেকে কাফফারা ওয়াজিব । স্ত্রীর ওপর কিছুই ওয়াজিব নয় । কেননা এটা সহবাসের সাথে সংশ্লিষ্ট একটা আর্থিক অধিকার । তাই এটা পুরুষের সাথেই সংশ্লিষ্ট স্ত্রীর সাথে www.pathagar.com

— পৃষ্ঠা ৩৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।