সিয়াম (রোযা) ০০ ইবনে আব্বাস বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : আল্লাহ আমার উম্মতের ভুলক্রটি ও যা করতে তার ওপর বল প্রয়োগ করা হয় তা ক্ষমা করে দিয়েছেন। -ইবনে মাজাহ, তাবারানি, হাকেম। ৩. ইচ্ছাকৃতভাবে বমি করা : কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তবে তার রোযার কাযা করতে হবে। তবে স্বতঃস্ফূর্তভাবে বমি হলে কাযা বা কাফফারা কিছুই দিতে হবেনা। কেননা আবু ছরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যার স্বতঃস্কুর্তভাবে বমি হয়, তার রোযা কাযা করতে হবেনা । আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে (বমি হয় এমন জিনিসের স্বাণ নিয়ে বা গলায় আংগুল দিয়ে) তাকে কাযা করতে হবে । -আহমদ, আবু দাউদ, তিরমিযি, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, দার কুতনি, হাকেম । খাত্তাবী বলেছেন, স্বতঃস্কৃর্ত বমিতে যে কাযা নেই এবং ইচ্ছাকৃত বমিতে যে কাযা আছে- এ বিষয়ে কোনো দ্বিমত আছে বলে আমার জানা নেই। ৪ ও ৫. হায়েয ও নেফাস : (মাসিক ও প্রসবোত্তর স্রাব) এমনটি সূর্যাস্তের পূর্বে শেষ মুহূর্তেও যদি হয়, তবে রোযা ভংগ হবে এবং কাযা করতে হবে । এ ব্যাপারে আলেমগণ একমত। ৬. ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো : তা এর কারণ স্বামী কর্তৃক স্ত্রীকে চুমু দেয়া বা আলিংগন করা হোক, অথবা হস্তমৈথুন বা অন্য কোনো উপায়ে হোক, এতে রোযা বাতিল হয় এবং কাযা করা বাধ্যতামূলক । রোযাদার অবস্থায় দিনের বেলায় স্ত্রীর প্রতি শুধু দৃষ্টি দিলেই যদি বীর্যপাত হয়ে যায়, তাহলে তাতে রোযা ভংগও হয়না এবং এতে কাযা বা কাফফারাও ওয়াজিব হয়না । অনুরূপ, মধিও রোযার কোনো ক্ষতি করেনা, চাই বেশি হোক বা কম হোক। ৭. স্বাভাবিক পন্থায় যা খাওয়া হয়না বা তা পেটে ঢুকানো : যেমন বেশি পরিমাণে লবণ খাওয়া । অধিকাংশ আলেমের মতে এতে রোযা ভংগ হয়। ৮. যে ব্যক্তি রোযাদার অবস্থায় রোযা ভাংগার নিয়ত করে, সে কিছু পানাহার না করলেও তার রোযা বাতিল হয়ে যাবে । কেননা নিয়ত রোযার একটা অবিচ্ছেদ্য অংশ । তাই রোযা ভাংগার নিয়ত করলে রোযা অবশ্যই ভেংগে যাবে। ৯. সূর্য অস্ত গেছে কিংবা ভোর হয়নি মনে করে পানাহার বা সহবাস করলে এবং পরে সেই ধারণা ভুল প্রমাণিত হলে চার ইমামসহ অধিকাংশ আলেমের মতে তার রোযা কাযা করতে হবে। কিন্তু ইসহাক, দাউদ, ইবনে হাযম, আতা, উরওয়া, হাসান বসরী ও মুজাহিদের মতে তার রোযা শুদ্ধ এবং তাকে কাযা করতে হবেনা । কেননা আল্লাহ বলেছেন : A ০টটিনি পিট ৯ পলি টি তাক 2 LAB 0 Us 48 Bf Cs Cn elt “তোমরা ভুলক্রমে যা কিছু করো, তাতে তোমাদের উপর কোনো অভিযোগ নেই । তবে তোমাদের মন যা করার ইচ্ছা করে তার কথা আলাদা ।” (সূরা আহযাব : আয়াত ৪) তাছাড়া একটু আগেই রসূল সা. এর এ উক্তি উদ্ধৃত করেছি : আল্লাহ আমার উম্মাতের ভুল ক্রুটি ক্ষমা করে দিয়েছেন। আবদুর রাজ্জাক বর্ণনা করেন : উমর ইবনুল খাত্তাবের আমলে লোকেরা ইফতার করলো। আমি দেখলাম, হাফসার রা. বাড়ি থেকে বিরাট বিরাট ডেগচি বের হলো এবং লোকেরা পান করলো । এর পরক্ষণেই মেঘের নিচ থেকে সূর্য বেরিয়ে এলো । এ ঘটনায় জনগণ খুবই ব্বিত হলো। অনেকেই বললো : আমরা এ দিনের রোযা কাযা করবো । উমর রা. বললেন : কেন? আল্লাহর কসম, আমরা তো গুনাহ করতে ইচ্ছুক ছিলামনা।” www.pathagar.com
— পৃষ্ঠা ৩৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।