ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৮২ ফিক্হুস্‌ সুন্নাহ আল্লাহ তায়ালা বলেছেন : “তোমাদের পূর্বব্তীদের ন্যায় তোমাদের ওপরও রোযা ফরয করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো ।” আর রসূলুল্লাহ সা. বলেছেন : “রোযা ঢালস্বরূপ।” তিনি আরো বলেছেন : “শয়তান আদম সন্তানের রক্তের ধারার মধ্যদিয়ে চলাচল করে । কাজেই তোমরা ক্ষুধা ও রোযা দ্বারা শয়তানের চলাচলের পথকে সংকীর্ণ করে দাও ।” এছ্বারা বুঝা গেলো, রোযাদারকে মূলত পানাহার থেকেই বিরত থাকতে বলা হয়েছে। কেননা পানাহার থেকে বিরত থাকার মধ্যেই তাকওয়া নিহিত । পানাহার দ্বারা প্রচুর রক্ত উৎপন্ন হয়, যার ভেতরে শয়তান চলাচল করে । এই রক্ত খাদ্য থেকে জন্ম নেয়। ইঞ্জেকশন থেকেও নয়, সুরমা থেকেও নয়, পুরুষাংগে ফৌটা দেয়া তরল পদার্থ থেকেও নয় এবং পেট ও মাথার ক্ষতস্থানে যে ওষুধ প্রয়োগ করা হয়, তা থেকেও নয়। ৮. রোযাদারের জন্য ফজর হওয়া পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বৈধ : ফজর হওয়ার সময় যদি তার মুখে খাবার থাকে তবে তা ফেলে দিতে হবে আর সহবাসরত থাকলে তা বন্ধ করতে হবে। খাবার ফেলে দিলেও সহবাস বন্ধ করলে রোযা শুদ্ধ হবে । আর মুখের খাবার স্বেচ্ছায় গিলে ফেললে কিংবা সহবাস অব্যাহত রাখলে রোযা ভংগ হবে । বুখারি ও মুসলিম আয়েশা রা. থেকে বর্ণনা করেছেন, “রসূলুল্লাহ সা. বলেছেন : বিলাল রাত থাকতে আযান দেয়। কাজেই তোমরা ইবনে উন্মে মাকতুমের আযান দেয়া পর্যন্ত পানাহার করতে থাকো ।” ৯. জুনুবি অবস্থায় সকাল হওয়া : ইতিপূর্বে আয়েশা রা. বর্ণিত হাদিস থেকেই জানা গেছে, রোযাদারের জন্য সকাল হয়ে যাওয়া পর্যন্ত “জুনবি' অবস্থায় (বৃহত্তর অপবিত্রতা সহকারে) কাটানো বৈধ। ১০. হায়েয নেফাস থেকে পবিত্রতা : মাসিক খতুবতী ও প্রসবোস্তর খতুবতী মহিলার রক্তস্রাব বন্ধ হওয়ার পর সকাল পর্যন্ত গোসল বিলম্বিত করা বৈধ । এই অবস্থায় তারা রোযাও রাখতে পারবে । তবে নামায পড়ার জন্য পবিত্র হতে হবে। ২১. যেসব কাজে রোযা ভংগ হয় রোযা ভংগের কারণসমূহ দু'প্রকারের : ১. যেগুলো রোযা ভংগ করে ও কাযা করা বাধ্যতামূলক করে। ২. যেগুলো রোযা ভংগ করে এবং কাযা ও কাফফারা দুটোই দিতে বাধ্য করে। যেগুলো রোযা ভেংগে দেয় এবং তার বদলায় শুধু কাযা করা যথেষ্ট তা হচ্ছে : ১ ও ২. ইচ্ছাকৃতভাবে পানাহার করা : ইচ্ছাকৃতভাবে পানাহার করলেই রোযা ভেংগে যাবে এবং সে রোযার কাযা করতে হবে। অনিচ্ছাকৃতভাবে বা রোযার কথা ভুলে গিয়ে বা বল প্রয়োগে বাধ্য হয়ে পানাহার করলে তাকে কাযা ও কাফফারা কোনোটাই করতে হবেনা । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে রোযাদার হয়েও ভুলক্রমে আহার করে বা পান করে, সে যেন তার রোযা পূর্ণ করে। কারণ আল্লাহ নিজেই তাকে আহার ও পান করিয়েছেন। -সকল সহীহ হাদিস গ্রন্থ তিরমিযি বলেছেন : অধিকাংশ আলেম এই হাদিস অনুযায়ীই আমল করেন । সুফিয়ান ছাওরী, শাফেয়ি, আহমদ, ইসহাক এই মত পোষণ করেন। দার কুতনি, বায়হাকি ও হাকেম বর্ণনা করেছেন : আৰু হুরায়রা রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি রমযানে ভুলক্রমে রোযা ভংগ হবার কাজ করে, তার কোনো কাযা বা কাফফারা করতে হবেনা । www.pathagar.com

— পৃষ্ঠা ৩৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।