সিয়াম (রোযা) ৩৮১ টুকরো পেটে ঢুকে যায়, তাতে রোযা ভংগ হবে । ইবনে তাইমিয়া বলেছেন : রোযাদারের জন্য সুগন্ধিযুক্ত দ্রব্যের ঘ্বাণ নেয়া বৈধ । তবে সুরমা নেয়া, ইঞ্জেকশন নেয়া, পুরুষাংগের ছিদ্রে কোনো তরল পদার্থের ফোটা প্রবেশ করানো, মাথার মধ্যখানে ও পেটের অভ্যন্তরে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ওষুধ দেয়া, -এসব বিষয় নিয়ে আলেমদের মধ্যে মতভেদ হয়েছে। কতকের মতে এর কোনো কোনোটিতে রোযা ভংগ হয়। কারো কারো মতে সুরমা নেয়া ব্যতিত এর সব কটাতে রোযা ভংগ হয়। কারো কারো মতে এর সব কাটতে রোযা ভঙ্গ হয় । তবে ফৌটা দেয়াতে নয়। কারো কারো মতে, সুরমা ও ফৌটা নেয়া ব্যতিত আর সব কটাতে রোযা ভংগ হয়। এরপর তিনি প্রথমোক্ত মতটিকে অগ্রগণ্য আখ্যায়িত করেছেন এবং বলেছেন, সবচেয়ে শক্তিশালী মত হলো, এর কোনোটিতেই রোযা ভংগ হয়না । কেননা রোযা হলো, ইসলামের একটি অংগ । যার সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য । আর এ কাজগুলো যদি এমন হতো যে আল্লাহ ও তার রসূল রোযা থাকা অবস্থায় এগুলোকে হারাম করেছেন এবং এ দ্বারা রোযা নষ্ট হয়, তাহলে এগুলো সুস্পষ্ট ভাষায় বর্ণনা করা আল্লাহর রসূলের অপরিহার্য কর্তব্য হতো। আর তিনি যদি এগুলো বর্ণনা করে থাকতেন, তবে সাহাবিগণ তা জানতেন এবং উম্মাহকে জানাতেন, যেমন শরিয়তের অন্যান্য বিধানগুলো জানিয়েছেন। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি, কোনো সাহাবি বা কোনো আলেম এগুলো সম্পর্কে রসূলুল্লাহ সা. থেকে কোনো সহীহ বা দুর্বল হাদিসও বর্ণনা করেননি । তখন স্পষ্ট হয়ে গেছে, আল্লাহ বা তীর রসূল সা. এর কোনো একটিকেও আপত্তিকর বা রোযা ভংগকারী বলে আখ্যায়িত করেননি । যে সকল কাজ অনিবার্য ও সর্বব্যাপী, সেগুলো সম্পর্কে রসূল সা. কর্তৃক সাধারণ ও সার্বজনীন ঘোষণা দেয়া অপরিহার্য এবং উম্মাহ কর্তৃক তা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের নিকট হস্তান্তর করাও অপরিহার্য । সুতরাং বুঝা গেলো, সুরমা লাগানো ইত্যাদি অনিবার্য সর্বব্যাপী উপসর্গসমূহের অন্যতম । যেমন তেল নেয়া, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা ও ধুপধুনি দেয়া ইত্যাদি। এগুলোতে যদি রোযা নষ্ট হতো, তাহলে রসূল সা. তা বর্ণনা করতেনই। যেমন অন্য যেসব কাজ দ্বারা রোযা ভংগ হয়, তা বর্ণনা করেছেন। কাজেই বর্ণনা যখন করেননি, তখন বুঝা গেলো, এগুলো সুগন্ধি নেয়া, ধুপধুনি দেয়া ও তেল নেয়া ধরনের কাজ। ধুপধুনি কখনো কখনো নাক পর্যন্ত উঠে যায়, মগজে ঢুকে যায় এবং সমগ্র শরীরে সংক্রমিত হয় । আর তেলকে শরীর শুষে নেয়া, শরীরের অভ্যন্তরে ঢুকে যায় এবং তা দ্বারা শরীর শক্তি অর্জন করে। অনুরূপ সুগন্ধি দ্বারাও শরীর খুবই শক্তি অর্জন করে।.এগুলো থেকে যখন তিনি রোযাদারকে নিষেধ করেননি, তখন প্রমাণিত হলো, ধুপধুনি নেয়া, সুগন্ধি ব্যবহার করা, তেল নেয়া ও সুরমা নেয়া বৈধ ৷ রসূল সা. এর আমলে মুসলমানরা জিহাদে বা অন্যান্য ঘটনায় মাথায় বা পেটে আহত হতেন এবং ক্ষত স্থানে ওষুধ নিতেন। এতে যদি রোযা ভংগ হতো, তাহলে অবশ্যই তা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতেন। রোযাদারকে যখন এসব ব্যবহার করতে নিষেধ করেননি, তখন জানা গেলো, এগুলো নিষিদ্ধ বা রোযা ভংগকারী নয়। সুরমা তো শরীরে কোনো খাদ্য বা পুষ্টি যোগান দেয়না । কেউ তার পেটে সুরমা প্রবেশও করায়না, নাক দিয়েও নয়, মুখ দিয়েও নয়। অনুরূপ যে ইঞ্জেকশন দ্বারা শরীর থেকে কোনো পদার্থ বের করা হয়, তা শরীরকে খাদ্য বা পুষ্টি যোগায়না, বরং শরীর থেকে নিষ্কাশন করে। যেমন পাতলা পায়খানা করানোর জন্য এমন কোনো জিনিসের ঘ্রাণ শুকানো হয় বা এমন ভয় পায়, যা পেটের ভেতর থেকে সব কিছু উগরে বের করে দেয়। অথচ তা পেটে ঢুকাতে হয়না । আর পেটের ও মাথার ক্ষতের চিকিৎসাকালে দেয়া যে ওষুধ পেটে পৌছে যায়, তা পেটে পৌছা খাদ্যের পর্যায়ভুক্ত নয় । www.pathagar.com
— পৃষ্ঠা ৩৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।