ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৮০ ফিক্হুস্‌ সুন্নাহ ৪. ইনজেকশন নেয়া : এটার বিধান চুমুর মতোই চাই তা পুষ্টির উদ্দেশ্যে হোক বা অন্য কোনো উদ্দেশ্যে হোক, আর চাই তা রগে দেয়া হোক বা চামড়ার নিচে। কেননা এভাবে ওষুধ যদিও পেট পর্যন্ত পৌছে, কিন্তু স্বাভাবিক পথ দিয়ে পৌছেনা। ৫. শিংগা নেয়া : মাথা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ থেকে শিংগা বা অন্য কোনো যন্ত্র দ্বারা রক্ত বের করা না জায়েয নয়; রসূলুল্লাহ সা. রোযাদার অবস্থায় শিংগা লাগিয়ে রক্ত বের করতেন। তবে এতে যদি রোযাদারের মধ্যে দুর্বলতা আসে, তাহলে এটা মাকরূহ হবে । ছাবেত বুনানী আনাস রা.কে জিজ্ঞাসা করেছিলেন : রসূলুল্লাহ সা. এর আমলে আপনারা কি রোযাদারের জন্য শিংগা লাগিয়ে রক্ত বের করা অপছন্দ করতেন! আনাস জবাব দিলেন : না, তবে দুর্বলতার আশংকা থাকলে করতাম না। -বুখারি। ৬. কুলি করা ও নাকে পানি দেয়া : তবে এ কাজে বাড়াবাড়ি করা (যেমন গরগরা করা) মাকরূহ। লাকীত বিন সাবরা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : যখন তুমি নাকের ভেতরে পানি দাও, তখন ভালোভাবে দিও। তবে রোযাদার. হলে নয় । -তিরমিযি, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ। অবশ্য আলেমগণ নাকে ওষুধ নেয়াকে মাকরূহ মনে করেছেন এবং তাতে কিছু খেয়ে ফেলার আশংকা আছে বলে মত পোষণ করেছেন। হাদিসে তাদের এ বক্তব্যকে সমর্থন করে এমন উপাদান বিদ্যমান আছে। ইবনে কুদামা বলেছেন : অযু বা গোসল করতে গিয়ে কুলি করা বা নাকে পানি দেয়ার সময় যদি অনিচ্ছা সত্ত্বেও অতিরিক্ত পানি ব্যবহার ছাড়াই কণ্ঠনালীতে পানি চলে যায়, তাহলে রোযার কোনো ক্ষতি হবেনা । এটা আওযায়ি, ইসহাক ও শীফেয়ির দুই মতের একটি । ইবনে আব্বাসের মতও এটাই। মালেক ও আবু হানিফার মতে এতে রোযা ভেঙ্গে যাবে । কেননা সে রোযার কথা মনে থাকা সত্ত্বেও পেটে পানি ঢুকিয়েছে। কাজেই ইচ্ছাকৃতভাবে পানি পান করলে যেমন রোযা ভেংগে যায়। তেমনি রোযা ভেংগে যাবে । ইবনে কুদামা বলেন : প্রথম মতটিই অগ্রগণ্য (অর্থাৎ রোযা ভংগ হবেনা ।) এছাড়া আমাদের হাতে এ যুক্তিও রয়েছে যে, তার কণ্ঠনালীতে পানি ঢুকেছে তার ইচ্ছা বা অতিরিক্ত পানি খরচ করা ছাড়াই। একটা মাছি যদি উড়ে গিয়ে কারো গলায় ঢুকে পড়ে, তাহলে তাতে যেমন রোযা ভংগ হয়না, তেমনি এক্ষেত্রেও রোযা ভংগ হবেনা । ইচ্ছাকৃতভাবে কণ্ঠনালীতে পানি ঢুকানোর সাথে এর পার্থক্য সুস্পষ্ট । (ইবনে আব্বাস বলেছেন : রোযাদারের গলার ভেতরে মাছি ঢুকে গেলে রোযা ভংগ হয়না ।) ৭. অন্যান্য : অনুরূপ, যেসব জিনিস এড়িয়ে যাওয়া অসম্ভব যেমন থুথু ও পথের ধুলোবালি গিলে ফেলা । আটা চালার সময়ে গলার ভেতরে চলে যাওয়া, কফ ইত্যাদি গলার ভেতরে ঢুকে যাওয়া ইত্যাদি । ইবনে আব্বাস রা. বলেছেন : খাবারের ক্রটি এবং যে জিনিস ক্রয় করতে উদ্যোগ নিয়েছে, তা চোখে দেখা বা স্বাদ গ্রহণ করে পরখ করা বৈধ । হাসান রোযাদার অবস্থায় তার পৌত্রকে আথরোট চিবিয়ে দিতেন ইবরাহীমও এটা অনুমোদন করেছেন। তবে আঠালো খাদ্য, যা চিবালে টুকরো হয়না, তা চিবানো মাকরূহ । শাবী, নাখয়ি, হানাফি, শাফেয়ি ও হাম্বলী ইমামগণও একে মাকরূহ বলেছেন। কিন্তু আয়েশা ও আতা একে বৈধ বলেছেন। কেননা এটা পেট পর্যন্ত পৌছেনা। এটা মুখের ভেতরে রাখা পাথরের টুকরোর মতো। যে খাদ্য চিবালে ভাংগেনা বা টুকরো হয়না, তার ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য । যে খাদ্য টুকরো হয় এবং কোনো www.pathagar.com

— পৃষ্ঠা ৩৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।