ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সিয়াম (রোযা) ৩৭৯ পরিবার পরিজনকে জাগাতেন এবং কঠোর সাধনা করতেন । মুসলিমের অন্য বর্ণনা মতে : শেষ দশ দিনে যতো চেষ্টা সাধনা করতেন, অন্য সময়ে ততোটা করতেন না। ২. তিরমিযি আলী রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. রমযানের শেষ দশ দিন পরিবারকে জাগাতেন এবং নিজে কঠোর পরিশ্রম সহকারে ইবাদত করতেন। ২০. রোষায় যেসব কাজ বৈধ রোযায় নিম্নোক্ত কাজগুলো বৈধ : ১. পানিতে নামা ও ডুব দেয়া : আবু বকর বিন আবদুর রহমান রসূলুল্লাহর এক সাহাবি থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা.কে দেখেছি রোযাদার অবস্থায় তীব্র গরম বা পিপাসার দরুন মাথায় পানি ঢালছেন। - আহমদ, মালেক ও আবু দাউদ। তাছাড়া বুখারি ও মুসলিমে আয়েশা রা. থেকে বর্ণিত হয়েছে : রসূলুল্লাহ সা. এর রোযাদার অবস্থায় কখনো কখনো “জানাবাত' (স্ত্রী সহবাস জনিত অপবিত্রতা) সহকারেই সকাল হয়ে যেত। তখন তিনি গোসল করতেন। রোযাদারের পেটে অনিচ্ছা সত্তেও পানি ঢুকে গেলে তার রোযা শুদ্ধ হবে। ২. চোখে সুরমা লাগানো : এমন কোনো তরল জিনিস ফোটা কেটে দেয়া, যা চোখে দেয়া হয়- চাই কণ্ঠনালীতে তার স্বাদ অনুভব করুক বা না করুক, এতে রোযার কোনো ক্ষতি নেই। কারণ চোখ থেকে কোনো জিনিস পেটে যায়না । আর আনাস রা. সম্পর্কে জানা গেছে, তিনি রোযাদার অবস্থায় চোখে সুরমা লাগাতেন। এটা শাফেয়ী ইমামগণ, ইবনুল মুনযির, আতা, হাসান, নাসায়ী, আওযায়ি, আবু হানিফা ও আবু ছাওরের অভিমত । আর সাহাবিদের মধ্য থেকে ইবনে উমর, আনাস ও ইবনে আবি আওফারও অভিমত । এটা দাউদেরও অভিমত ৷ তবে তিরমিধির মতে, এসব বিষয়ে রসূল সা. এর কাছ থেকে বিশ্বস্ত সূত্রে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ৩. স্ত্রীকে চুমু খাওয়া : সেই ব্যক্তির জন্য জায়েয, যে নিজেকে সংযত রাখতে সক্ষম । আয়েশা রা. বলেছেন : রসূলুল্লাহ সা. রোযাদার অবস্থায় চুমু খেতেন এবং স্ত্রীদের শরীর স্পর্শ করতেন। তিনি তো নিজের প্রবৃত্তিকে বশে রাখতে তোমাদের সবার চেয়ে বেশি সক্ষম ছিলেন। উমর রা. বলেছেন : একদিন আমি উত্তেজিত হয়ে পড়লাম এবং চুমু খেলাম । অথচ আমি তখন রোযাদার। তারপর রসূলুল্লাহ সা. এর কাছে এলাম এবং বললাম : আমি আজ একটা ভয়াবহ কাজ করে ফেলেছি। রোযাদার অবস্থায় চুমু খেয়েছি। রসূলুল্লাহ সা. বললেন : তুমি কি ভেবে দেখেছ, রোযাদার অবস্থায় যদি পানি দিয়ে কুলি করতে, তাহলে কী হতো? আমি বললাম, তাতে তো কিছু হতোনা । তিনি বললেন : তাহলে এতে কী? ইবনুল মুনযির বলেছেন : উমর, ইবনে আব্বাস, আবু হুরায়রা, আয়েশা, আতা, শা'বী, হাসান, আহমদ ও ইসহাক চুমু খাওয়া জায়েয বলে অনুমতি দিয়েছেন। হানাফি ও শাফেয়িদের মাযহাব অনুযায়ী যার প্রবৃত্তি উত্তেজিত হয়ে যায় তার জন্য চুমু খাওয়া মাকরূহ, অন্যদের জন্য মাকরূহ নয়। তবে এটা এড়িয়ে চলাই উত্তম। ব্যাপারে যুবক ও বৃদ্ধের মধ্যে কোনো পার্থক্য নেই। বিবেচ্য বিষয় হলো কামোত্তেজনা ও বীর্যপাতের আশংকা । যুবক বা সামর্থ্যবান বৃদ্ধের যদি কামোত্তেজনা হয়, তবে এটা মাকরূহ। আর কামোন্তেজনা হয়না এমন বৃদ্ধ বা দুর্বল যুবকের জন্য মাকরূহ নয়। কিন্তু সর্বাবস্থায় এটা বর্জন করা উত্তম, চাই চিবুকে বা মুখে চুমু দিক বা আর কোথাও দিক। অনুরূপ, হাত দিয়ে শরীর স্পর্শ করা ও আলিঙ্গন করা- উভয়ই চুমু দেয়ার পর্যায়ভুক্ত। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।