৩৭৮ ফিক্হস্ সুন্নাহ করলাম । আর তিরমিযি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন : তিনজনের দোয়া প্রত্যাখ্যাত হয়না : রোযাদার, যতোক্ষণ না ইফতার করে, (এ দ্বারা সমগ্র রোযার সময়টা জুড়েই দোয়া করা মুস্তাহাব বুঝা যায় ।) ন্যায়নীতি অনুসারী শাসক এবং নির্যাতিত- মযলুম ব্যক্তি। ৪. রোযার সাথে মানানসই নয় এমন কার্যকলাপ থেকে বিরত থাকা : রোযা আল্লাহর নৈকট্য লাভে সহায়ক অন্যতম শ্রেষ্ঠ ইবাদত । আল্লাহ মানুষের প্রবৃত্তিকে শালীন করতে ও তাকে সৎ কর্মে অভ্যস্ত করতে এটি প্রবর্তন করেছেন। সুতরাং রোযাদারের উচিত তার রোযাকে ক্ষতিগ্রস্ত করে এমন কাজ থেকে বিরত থাকা, যাতে সে তার রোযা দ্বারা উপকৃত হয় এবং সেই তাকওয়া অর্জন করতে পারে, যার কথা আল্লাহ তাঁর নিমোক্ত বাণীতে উল্লেখ করেছেন : ০8505 gl RETA রো 7৫206150590 এও “হে মুমনিগণ, তোমাদের উপর রোযা ফরয করা হলো, যেমন তোমাদের পূর্ববতীদের উপর ফরয করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া (আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে সংযত থাকা) অর্জন করতে পার । (সূরা বাকারা : আয়াত ১৮৩) রোযা শুধু পানাহার ও রোযার সময় নিষিদ্ধ অন্যান্য কাজ থেকে বিরত থাকার নাম নয়। কেননা আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : রোযা শুধু পানাহার থেকে নিবৃত্ত থাকা নয়। বরং যাবতীয়. বেহুদা, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা । কেউ যদি তোমাকে গালি দেয়, কিংবা কোনো অন্যায় আচরণ করে, তাহলে বলো : আমি রোযাদার, আমি রোযাদার ৷ -ইবনে খুষায়মা, ইবনে হিব্বান ও হাকেম। মুসলিম ব্যতিত সব ক'টি সহীহ হাদিস গ্রন্থে আবু হুরায়রা থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি মিথ্যা কথা ও অসৎ কাজ থেকে বিরত না থাকে, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। (অর্থাৎ আল্লাহ তার রোযা কবুল করেন না৷) তিনি আরো বলেছেন: বহু রোযাদার এমন রয়েছে, যাদের রোযা দ্বারা ক্ষুধা ছাড়া আর কিছু অর্জিত হয়না এবং রাত জেগে অনেক নামায আদায়কারী এমন রয়েছে, যাদের রাত জাগরণ ছাড়া আর কোনো লাভ হয়না । -নাসায়ী, ইবনে মাজাহ, হাকেম। ৫. মেসওয়াক করা : রোযার সময় মেসওয়াক করা রোযাদারের জন্য মুস্তাহাব । এ ব্যাপারে দিনের প্রথম ভাগ ও শেষ ভাগে কোনো পার্থক্য নেই ৷ ইমাম তিরমিযি বলেছেন : ইমাম শাফেয়ী দিনের প্রথমাংশে ও শেষাংশে, মেসওয়াক করাতে কোনো অসুবিধা আছে মনে করতেন না। রসূল সা. রোযাদার অবস্থায় মেসওয়াক করতেন। এটি ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। ৬. দানশীলতা ও কুরআন চর্চা : দানশীলতা ও কুরআন নিয়ে আলোচনা করা সব সময়ই মুস্তাহাব । তবে রমযানে এর উপর অধিকতর জোর দেয়া হয়েছে। বুখারি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. সকল মানুষের চেয়ে সেরা দানশীল ছিলেন। আর সবচেয়ে বেশি দানশীল হতেন রমযান মাসে যখন জিবরীল তার সাথে সাক্ষাৎ করতেন । রমযানের প্রতি রাতেই জিবরীল তার সাথে সাক্ষাত করতেন এবং তার সাথে কুরআন অধ্যয়ন করতেন। বস্তুত রসূলুল্লাহ সা. ঝড়ো বাতাসের চেয়েও দানশীলতায় বেশি বেগবান ছিলেন । (অর্থাৎ এতো ব্যাপক ও দ্রুত গতিতে দান করতেন যে, ঝড়ো বাতাসও তার কাছে দ্রুততায় হার মানতো 1) ৭. রমযানের শেষ দশ দিনে ইবাদতে কঠোর সাধনা : ১. বুখারি ও মুসলিম আয়েশা রা. থেকে বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. রমযানের শেষ দশ দিন সমাগত হলেই রাত জাগতেন, www.pathagar.com
— পৃষ্ঠা ৩৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।