ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

6 নাপাকির প্রকারভেদ” ১. মৃত প্রাণী : মৃত প্রাণী হলো সেগুলো, যেগুলো : স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, অর্থাৎ যবাই ব্যতিত।৪ যে প্রাণীকে জীবিতাবস্থায় কেটে ফেলা হয় তাও এই শ্রেণীভুক্ত । আবু ওয়াকেদ লাইছী বলেছেন : রসূলুল্লাহ সা. বলেছেন : “জীবিতাবস্থায় যে চতুষ্পদ জত্তুকে কেটে ফেলা হয় তা মৃত প্রাণী ৷” (আবু দাউদ ও তিরমিযি) তিরমিযি এটাকে ভালো হাদিস আখ্যায়িত করেছেন এবং বলেছেন : আলেমগণ এ হাদিস অনুসরণ করে থাকেন। মৃত প্রাণীর আওতাভুক্ত হওয়া সত্ত্বেও নিঙ্নোক্তগুলো নাপাক নয় : ক. মাছ. ও পংগপালের মৃতদেহ : এগুলো পাক । ইবনে উমর রা. বলেন, “রসূলুল্লাহ সা. বলেছেন : দুটো মৃত দেহ ও দুটো রক্ত আমাদের জন্য হালাল করা হয়েছে। মৃত দেহ দুটো হলো মাছ ও পংগপালের ৷ আর রক্ত দুটো হলো যকৃত ও প্রিহা।” (আহমদ, শাফেয়ী, ইবনে মাজাহ, বায়হাকি ও-দারু কুতনি কর্তৃক বর্ণিত।) হাদিসটি দুর্বল, তবে ইমাম আহমদের মতে এটি মওকুফ কিন্তু সহীহ । (যে হাদিসের সনদ সাহাবি পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। রসূল সা. পর্যন্ত পৌছেনি তাকে মওকুফ বলে)। আবু যারআ' ও আবু হাতেমও এটাকে মওকুফ ও সহীহ বলেছেন । এ ধরনের হাদিস মারফুর (যার সনদ রসূল সা. পর্যন্ত পৌছেছে) পর্যায়তুক্ত। কোনো কোনো সাহাবি যখন বলেন “এটা আমাদের জন্য হালাল করা হয়েছে ও এটা আমাদের উপর হারাম করা হয়েছে” তখন তা অবিকল “আমাদেরকে অমুক কাজ করতে আদেশ ও অমুক কাজ করতে নিষেধ করা হয়েছে” বলার সমপর্যায়ের । ইতিপূর্বে রসূল সা. এর উক্তি উদ্ধৃত করা হয়েছে সমুদ্র সম্পর্কে : “সমুদ্র পবিভ্রকারী, তার পানি পবিত্র, তার ভেতরের মৃত প্রাণী হালাল ।” খ. প্রবহমান রক্তের অধিকারী নয় এমন প্রাণীর মৃত দেহ। যেমন পিঁপড়ে ও মৌমাছি ইত্যদি। এগুলো পাক। এগুলো কোনো জিনিসের ভেতর পড়লে ও মারা গেলে সেই জিনিস নাপাক হয়না। ইবনুল মুনযির বলেছেন : এসব মৃত দেহ যে জিনিসে পড়ে তার পাক হওয়ার ব্যাপারে সুপ্রসিদ্ধ মত হলো এটা নাপাক তবে কোনো তরল জিনিসে পড়লে যতোক্ষণ তা এ তরল জিনিসকে পরিবর্তিত না করবে ততোক্ষণ তা পাক থাকবে । গ. প্রাণীর মৃত দেহের হাড়, শিং, নথ, চুল, পালক, চামড়া এবং এই জাতীয় সব কিছুই পাক। এসব জিনিসের মূল অবস্থা হলো পবিত্রতা । নাপাক হওয়ার জন্য কোনো প্রমাণ নেই। হাতি প্রভৃতি জন্তুর মৃত দেহের হাড়গোড় সম্পর্কে বলেছেন : প্রাচীন আলেমদের অনেককে দেখেছি এর চিরুণী দ্বারা চুল আঁচড়াতে ও এর তেল ব্যবহার করতে । তারা এতে কোনো আপত্তির কিছু দেখেননি । বুখারি কর্তৃক বর্ণিত। ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, “তিনি বলেছেন : মাইমুনার এক মুক্ত বাদীকে একটা ছাগল ছদকা করা হয়েছিল। পরে সেই ছাগল মারা গেলো। রসূল সা. তাদের কাছ দিয়ে যাচ্ছিলেন। ৩. নাপাকি দু'রকমের : এক. যা ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। যেমন : পেশাব, পায়খানা, রক্ত । দুই. যা ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়না । যেমন : বীর্ষপাতজনিত নাপাকি। ৪. এ দ্বারা শরিয়তসম্মত যবাই বুঝানো হয়েছে। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।