সিয়াম (রোযা) ৩৭৭ হয়েছে বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত পানাহার করা জায়েয। সন্দেহ সংশয়ের ভিত্তিতে কাজ করা যাবেনা । কেননা আল্লাহ ফজর হওয়া নিয়ে সংশয় নয়, নিশ্চয়তাকেই পানাহারের শেষ সময়রূপে নির্ধারণ করেছেন । তিনি বলেছেন : wh লা শট AeA ww Dorr 0৮ APD লা RDB rl 525০9 ৬৯ og USVI BSI ০৫ um = tt 15% “তোমরা আহার করো এবং পান করো, যতোক্ষণ না তোমাদের নিকট কালো সুতো থেকে সাদা সুতো অর্থাৎ ফজর সুস্পষ্টভাবে চিহ্নিত হয়।” (সূরা আল বাকারা : আয়াত ১৮৭) এক ব্যক্তি ইবনে আব্বাস রা. কে বললো : সাহরী খেতে যখনই সন্দেহ হয় আমি খাওয়া বন্ধ করি। ইবনে আব্বাস বলেছেন : “যতোক্ষণ সন্দেহের মধ্যে থাক ততোক্ষণ খেতে থাকো সন্দেহ দূর না হওয়া পর্যস্ত।” আবু দাউদ বলেছেন : ইমাম আবু আবদুল্লাহ আহমদ ইবনে হাম্বল বলেছেন : রোযাদার যখন ফজর হওয়া নিয়ে সংশয়ে থাকে, তখনও খেতে থাকবে ফজর হয়েছে মর্মে নিশ্চিত হওয়া পর্যন্ত ।” এটা ইবনে আব্বাস, আতা ও আওযায়ীর অভিমত । নববী বলেছেন : ফজরের সময় সম্পর্কে সন্দেহকারীর জন্য খাওয়া জায়েয আছে- এটা শাফেয়িদের সর্বসম্মত অভিমত। ২. তাড়াতাড়ি ইফতার করা : রোযাদারের জন্য সূর্যাস্ত নিশ্চিত হওয়ার পর দ্রুত ইফতার করা মুস্তাহাব । সাহল বিন সাদ থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : জনগণ যতোদিন দ্রুত ইফতার করবে, ততোদিন তারা ভালো থাকবে । - বুখারি ও মুসলিম। তাজা পাকা বেজোড় সংখ্যক খেজুর দিয়ে ইফতার করা ভালো । তা না পাওয়া গেলে পানি দিয়েও করা যায়। আনাস রা. বলেছেন : রসূল সা. তাজা পাকা খেজুর দিয়ে নামাযের আগে ইফতার করতেন। খেজুর না থাকলে খোরমা দিয়ে করতেন। তাও যদি না থাকতো, তাহলে শুদ্ধ কয়েক ঢোক পানি পান করতেন। -আবু দাউদ, হাকেম, তিরমিযি । সালমান বিন আমের রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কেউ যখন রোযা রাখে, তখন তার খোরমা দিয়ে ইফতার করা উচিত। তা যদি না থাকে তবে পানি দিয়ে । কারণ পানি পবিত্রকারী। -আহমদ ও তিরমিযি। এ হাদিস দ্বারা প্রমাণিত হয়, মাগরিবের আগে এরূপ সংক্ষিপ্ত ইফতার করা মুস্তাহাব । নামাযের পর বাকি খাবার খেয়ে নেবে । তবে ইফতারের খাবার যদি প্রস্তুত থেকে থাকে, তাহলে তা দিয়ে শুরু করবে । আনাস রা. বলেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : রাতের খাবার যখন (ইফতারে) পরিবেশন করা হয়, তখন তা দিয়েই মাগরিবের পূর্বে ইফতার শুরু করো এবং খাবার রেখে ইফতার সম্পন্ন করতে তাড়াহুড়ো করোনা । -বুখারি ও মুসলিম । ৩. ইফতারের সময় রোযাদার অবস্থায় দোয়া করা : ইবনে মাজাহ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আ‘স রা. থেকে.বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন : ইফতারের সময় রোযাদারের দোয়া ফিরিয়ে দেয়া হয়না । ইফতারের সময় আবদুল্লাহ এই দোয়াটি করতেন : হে আল্লাহ, তোমার যে দয়া অন্য সবকিছুর উপর প্রশস্ত, সেই দয়ার দোহাই দিয়ে তোমার কাছে আবেদন জানাই, আমাকে ক্ষমা করে দাও। আরো প্রমাণিত আছে, রসূল সা. বলতেন : পিপাসা দূর হয়েছে, রগগুলো পানি দ্বারা সিক্ত হয়েছে এবং আল্লাহ চাহেন তো রোযার সওয়াব প্রাপ্য হয়েছে । আরো বর্ণিত আছে : তিনি বলতেন : হে আল্লাহ, তোমারই জন্য রোযা রেখেছি এবং তোমার জীবিকা দ্বারাই ইফতার ৪৮--- www.pathagar.com
— পৃষ্ঠা ৩৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।