ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৭৬ ফিক্ছুস্‌ সুন্নাহ নামায পড়তে যেতে চাইলেন। সালমান তাকে বললেন : ঘ্বমান। অগত্যা আবুদ দারদা ঘুমালেন। আবার যেতে চাইলেন। সালমান বললেন : ঘুমান । আবুদ দারদা ঘ্বমালেন। যখন শেষ রাত হলো, তখন বললেন : এখন নামায পড়ুন। অতপর উভয়ে নামায পড়লেন । তারপর সালমান বললেন : তোমার উপর তোমার প্রতিপালকের যেমন হক রয়েছে, তেমনি তোমার নিজেরও হক রয়েছে, তোমার পরিবারেরও হক রয়েছে। অতএব প্রত্যেককে তার প্রাপ্য হক প্রদান করো। আবুদ দারদা এরপর রসূল সা. এর কাছে এই ঘটনা বর্ণনা করলেন। রসূলুল্লাহ সা. বললেন : সালমান সত্য বলেছে। -বুখারি ও তিরমিযি । ৩. আৰু ‘সাঈদ খুদরি রা. বলেছেন : “আমি রসূলুল্লাহ সা. এর জন্য খাবারের আয়োজন করলাম। তিনি ও তার সাহাবিগণ আমার কাছে এলেন। যখন খাবার পরিবেশন করা হলো, তখন একজন বললেন : আমি রোযা রেখেছি। রসূলুল্লাহ সা. বললেন : তোমার ভাই তোমাদেরকে দাওয়াত করেছে এবং তোমাদের জন্য কষ্ট করেছে। আজ তুমি রোযা ভাংগো এবং এর পরিবর্তে অন্যদিন রোযা রাখো- যদি ইচ্ছা করো । -বায়হাকি, সনদ হাসান। এসব সুস্পষ্ট ও বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে অধিকাংশ আলেম মনে করেন, নফল রোযাদারের জন্য রোযা ভাংগা জায়েয । তবে তার জন্য এ রোযার কাযা করা মুস্তাহাব। ১৯. রোযার কিছু পালনীয় নিয়ম রোযাদারের জন্য নিম্নোক্ত নিয়মসমূহ পালন করা মুস্তাহাব : ১. সাহরী খাওয়া : সমগ্র উম্মত একমত, সাহরী খাওয়া মুস্তাহাব এবং যে সাহরী না খেয়ে রোযা রাখে তার কোনো গুনাহ হবেনা । আনাস রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. বলেছেন : তোমরা সাহরী খাও। কেননা সাহরী বরকতপূর্ণ। - বুখারি ও মুসলিম । মিকদাদ বিন মা'দীকারব বর্ণনা করেন, রসূল সা. বলেছেন : “তোমরা সাহরী খেয়ো। কারণ ওটা একটা বরকতময় খাবার ৷” -নাসায়ী। বরকতময় মানে এটি রোযাদারকে শক্তি যোগায় এবং রোযা রাখা সহজ করে দেয়। কতটুকু খাবার দ্বারা সাহরী সম্পন্ন হয় : খাবার কম হোক বা বেশি হোক, সাহরী সম্পন্ন হয়। এমনকি এক ঢোক পানি পান করলেও সাহরী সম্পন্ন হয়। আবু সাঈদ খুদরি বলেন : “সাহরীতে বরকত. রয়েছে৷ তোমরা সাহরী বর্জন করোনা ৷ এমনকি এক ঢোক পানি পান করে হলেও সাহরী খাও। কেননা যারা সাহরী খায়, তাদের উপর আল্লাহ রহম করেন এবং ফেরেশতারা দোয়া করেন। -আহমদ। সাহরীর সময় : সাহরীর সময় রাত দুপুর থেকে ফজর পর্যন্ত । তবে একে বিলম্বিত করা মুস্তাহাব। যায়েদ ইবনে ছাবেত রা. বলেছেন : আমরা রসূল সা.-এর সাথে সাহরী খেলাম । তারপর নামাযে গেলাম (অর্থাৎ ফজরের নামাযে)। রাবী বলেন : আমি জিজ্ঞাসা করলাম : মাঝে কতটুকু সময় ছিলো? তিনি বললেন : পঞ্চাশ আয়াত । (অর্থাৎ পঞ্চাশ আয়াত পড়তে যতোক্ষণ লাগে ততোক্ষণ) -বুখারি ও মুসলিম । আমর ইবনে মাইমুন বলেন : রসূল সা. এর সাহাবিগণ ইফতারে দ্রতগতি সম্পন্ন এবং সাহরীতে ধীর গতিসম্পন্ন ছিলেন। আবু যর গিফারী রা. বলেন : রসূল সা. বলেছেন : আমার উম্মত যতোদিন তাড়াতাড়ি ইফতার করবে ও বিলম্বে সাহরী খাবে, ততোদিন ভালো থাকবে। ফজর হওয়া নিয়ে সংশয় দেখা দিলে : যদি ফজর হওয়া নিয়ে সংশয় সৃষ্টি হয়, তবে ফজর www.pathagar.com

— পৃষ্ঠা ৩৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।