সিয়াম (রোযা) ৩৭৫ প্রত্যেক মাসে তিন দিন রোযা রাখা : আবু যর গিফারী রা. বলেছেন : “রসূলুল্লাহ সা. আমাদেরকে প্রতি মাসে (চন্দ্র মাসে) আইয়ামে বীজের তিন দিন, অর্থাৎ তেরো, চৌদ্দ ও পনেরো তারিখ রোযা রাখতে উপদেশ দিয়েছেন এবং বলেছেন : এটা সারা বছর রোযা রাখার মতো । -নাসারী। রসূল সা. থেকে আরো বর্ণিত হয়েছে : তিনি এক মাসে শনি, রবি ও সোমবার এবং অপর মাসে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রোযা রাখতেন কোনো কোনো হাদিসে রয়েছে, তিনি প্রত্যেক মাসের প্রথম তারিখ থেকে তিন দিন রোযা রাখতেন। কোনো কোনো হাদিসে আছে: তিনি বৃহস্পতিবার, মাসের প্রথম দিন, তারপরের সোমবার এবং তার পরের সোমবার রোযা রাখতেন। একদিন রোযা রাখা আর একদিন রোযা ভাংগা : আবদুল্লাহ ইবনে আমর রা. বলেছেন, “রসূলুল্লাহ সা. আমাকে বলেছেন : শুনেছি, তুমি প্রত্যেক রাত জেগে নামায পড়ো আর দিনে রোযা রাখো? আমি বললাম : ইয়া রসূলাল্লাহ, ঠিকই শুনেছেন। তিনি বললেন : তুমি কখনো রোযা রাখো, কখনো রোযা ভাংগ । কখনো নামায পড়ো । কখনো ঘুমাও । কেননা তোমার উপর তোমার দেহেরও হক আছে, তোমার স্ত্রীরও হক আছে। তোমার মেহমানেরও হক আছে। প্রতি মাসে তিন দিন রোযা রাখা তোমার জন্য যথেষ্ট । এরপর আমি আরো কঠোরতা চাইলাম । তিনি আমার উপর আরো কঠোরতা আরোপ করলেন । আমি বললাম : আমি নিজের মধ্যে কিছু সামর্থ্য অনুভব করি। তিনি বললেন : বেশ, তবে প্রত্যেক শুক্রবার থেকে তিন দিন রোযা রাখা । এরপর আমি আরো কঠোরতা চাইলাম । তিনি আরো কঠোরতা আরোপ করলেন। আমি বললাম : হে রসূলুল্লাহ, আমি নিজের মধ্যে সামর্থ্য অনুভব করি । তিনি বললেন : আল্লাহর নবী, দাউদের রোযা রাখো । তার চেয়ে বেশি নয়। আমি বললাম : হে রসূলুল্লাহ, দাউদ আ. এর রোযা কী ছিলো? তিনি বললেন : তিনি একদিন রোযা রাখতেন, একদিন রোযা ভাংতেন। -আহমদ প্রমুখ । আবদুল্লাহ ইবনে আমর থেকে আরো বর্ণিত, রসূল সা. বলেছেন : আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় রোযা হচ্ছে দাউদ আ. এর রোযা, আর আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় নামায ছিলো দাউদ আ. এর নামায । তিনি কখনো রাতের অর্ধেক, কখনো রাতের ছয় ভাগের এক ভাগ ঘৃমাতেন এবং তিন ভাগের এক ভাগ নামায পড়ে কাটাতেন। আর তিনি একদিন রোযা রাখতেন এবং একদিন রোযা ভাংতেন। ১৮. নফল রোযা ভাংগা জায়েয ১. উম্মে হানী রা. বলেছেন : রসূলুল্লাহ সা. মক্কা বিজয়ের বছর আমার কাছে এলেন। তাকে শরবত দেয়া হলো । তিনি তা পান করলেন। অত:পর আমাকে পান করতে দিলেন । আমি বললাম : আমি রোযা রেখেছি। তিনি বললেন : নফল ইবাদতকারী নিজের ব্যাপারে স্বাধীন। তুমি ইচ্ছা করলে রোযা রাখো, ইচ্ছা করলে ভেংগে দাও। -আহমদ, দার কুতনি। ২. আবু জুহাইফা বলেন : রসূল সা. সালমান ও আবুদ দারদার মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন। একদিন সালমান আবুদ দারদার বাড়িতে গেলেন। তিনি উদ্মে দারদা (আবু দারদার স্ত্রীকে)কে একেবারেই সাদামাটা বেশ ভূষায় দেখলেন। এজন্য তাকে জিজ্ঞাসা করলেন : আপনার কী হয়েছে! উম্মে দারদা বললেন : আপনার ভাই আবুদ দারদার দুনিয়ার কোনো কিছুর প্রতি আসক্তি নেই। তৎক্ষণাত আবুদ দারদা এলেন। তিনি এসেই সালমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। তারপর সালমানকে বললেন : আপনি খান, আমি রোযাদার । সালমান বললেন : আপনি না খেলে আমি খাবো না। অগত্যা তিনি খেলেন। যখন রাত হলো এবং আবুদ দারদা www.pathagar.com
— পৃষ্ঠা ৩৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।