৩৭৪ ফিক্হুস্ সুন্নাহ শাবান মাসের বেশির ভাগ রোযা রেখে কাটানো : রসূলুল্লাহ সা. শাবান মাসের বেশির ভাগ রোযা রাখতেন। আয়েশা রা. বলেছেন : রমযান মাস ছাড়া আর কখনো রসূল সা.কে পুরো মাস রোযা রাখতে দেখিনি । আর শা'বান মাসের চেয়ে বেশি রোযা রাখতেও আর কোনো মাসে দেখিনি। -বুখারি ও মুসলিম উসামা ইবনে যায়েদ রা. থেকে বর্ণিত, তিনি (সামা) বলেন, আমি বললাম : হে রসূলুল্লাহ, আপনাকে শা'বান মাসের মতো এতো বেশি রোযা আর কোনো মাসে রাখতে দেখিনি। রসূল সা. বললেন : রজব ও রমযানের মাঝে এই মাসটি সম্পর্কে লোকেরা উদাসীন থাকে । এ মাসে বিশ্ব প্রতিপালকের নিকট মানুষের কাজগুলো উপস্থাপন করা হয়। তাই এ মাসে আমার আকাঙ্কা, আমার কাজগুলো এমন অবস্থায় উপস্থাপিত হোক, যখন আমি রোযাদার ৷ -আবু দাউদ, নাসায়ী। | মধ্য শাবানের রোযাকে অন্যান্য দিন অপেক্ষা মর্যাদাপূর্ণ ধারণা করা বা চিহ্নিত করার পক্ষে কোনো বিশুদ্ধ প্রমাণ নেই। নিষিদ্ধ মাসগুলোর রোযা : নিষিদ্ধ মাস চারটি অর্থাৎ জিলকদ, জিলহঙজ্জ, মুহরম ও রজব। এসব মাসে বেশি করে রোযা রাখা মুস্তাহাব । বাহেলা গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণিত : তিনি রসূলুল্লাহ সা. এর কাছে এলেন এবং বললেন : হে রসূলুল্লাহ, আমি গত বছর আপনার কাছে এসেছিলাম । রসূল সা. বললেন : তুমি এতটা বদলে গেছো কেন? তোমার শরীর ও চেহারা তো সুন্দর ছিলো । তিনি বললেন : আপনার সাথে আমার সর্বশেষ যেদিন সাক্ষাৎ হয়েছে, তারপর থেকে রাতে ছাড়া আমি কোনো খাবার খাইনি । রসূলুল্লাহ সা. বললেন : তুমি নিজেকে কষ্ট দিয়েছ কেন? ধৈর্যের মাস (অর্থাৎ রমযান মাস) রোযা রাখো এবং প্রত্যেক মাসে একদিন রোযা রাখো । তিনি বললেন : আমাকে আরো বাড়িয়ে দিন। আমার ক্ষমতা আছে। রসূল সা. বললেন : প্রতি মাসে দু'দিন রোযা রাখো। তিনি বললেন : আরো একটু বাড়িয়ে দিন। রসূল সা. বললেন : নিষিদ্ধ মাসে, কিছু রোযা রাখো এবং কিছু বাদ দাও (তিনবার বললেন)। তিনি তার তিনটে আংগুল একবার একত্রিত করলেন, পুনরায় বিচ্ছিন্ন করলেন। (অর্থাৎ তিন্ দিন রোযা রাখা ও তারপর তিন দিন বাদ দেয়ার দিকে ইংগিত করলেন।) -আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ। রজব মাসের রোযার অন্য মাসের তুলনায় শুধু এতটুকু বৈশিষ্ট্য রয়েছে যে, ওটা একটা নিষিদ্ধ ও সম্মানিত মাস। সহীহ হাদিসে এ মাসের রোযার বিশেষ কোনো মর্যাদা আছে বলে প্রমাণ নেই। যা পাওয়া যায়, তা প্রমাণ হিসেবে পেশ করার যোগ্য নয়। ইবনে হাজার বলেন : এ মাসের বিশেষ কোনো ফযীলত সম্পর্কে এবং এ মাসের কোনো নির্দিষ্ট দিনের রোযা বা রাতের নামাযের ফযীলত সম্পর্কে কোনো সহীহ হাদিস নেই। সোমবার ও বৃহস্পতিবারের রোযা : আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. যেদিনটিতে সবচেয়ে বেশি রোযা রাখতেন তা ছিলো সোমবার ও বৃহস্পতিবার । তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে বললেন : প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার মানুষের কৃত কর্মগুলো আল্লাহর নিকট উপস্থাপন করা হয়। তখন আল্লাহ প্রত্যেক মুসলমানকে অথবা বলেছেন বলেছেন প্রত্যেক মুমিনকে ক্ষমা করে দেন। তবে যে দু'জন মুমিন পরস্পরে কথাবার্তা বলা বন্ধ রাখে, তাদেরকে ক্ষমা করেন না। আল্লাহ বলেন : এ দু'জনের ব্যাপারে ফায়সালা বিলম্বিত করো । -আহমদ। মুসলিমে রয়েছে : “রসূল সা.কে সোমবারের রোযা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো । তিনি বললেন : এদিন আমি জন্মগ্রহণ করেছি এবং এদিন আমার নিকট অহি নাযিল হয়েছে। www.pathagar.com
— صفحة ٣٧٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.