ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সিয়াম (রোঘা) ৩৭৩ ৫. উদ্মে ফযল থেকে বর্ণিত : রসূল সা. আরাফার দিন রোযা রাখেন কিনা, সে ব্যাপারে লোকেরা সন্দিহান ছিলো । আমি তার কাছে কিছু দুধ পাঠালাম । তিনি তখন আরাফাতের ময়দানে ভাষণ দিচ্ছিলেন তিনি ভাষণ দেয়া অবস্থায়ই দুধ পান করলেন । -বুখারি, মুসলিম । মহরম ও আশুরার রোযার গুরুত্‌ : ১. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা.কে জিজ্ঞাসা করা হলো, ফরয নামাযের পর কোন্‌ নামায উত্তম? তিনি বললেন : মধ্য রাতের নামায । বলা হলো : রমযানের পর কোন্‌ রোযা উত্তম? বললেন : আল্লাহর মাস, যাকে তোমরা মহরম বলো । -আহমদ, মুসলিম ও আবু দাউদ। | ২. মুয়াবিয়া রা. ইবনে আবু সুফিয়ান থেকে বর্ণিত, আমি রসূলুল্লাহ সা.কে বলতে শুনেছি : আজ আশুরার দিন। এদিনের রোযা তোমাদের উপর ফরয করা হয়নি। আমি রোযা রেখেছি। যার ইচ্ছা রোযা রাখতে পারে। যার ইচ্ছা রোযা রাখতে পারে । যার ইচ্ছা রোযা নাও রাখতে পারে । -বুখারি, মুসলিম । ৩. আয়েশা রা. বলেছেন : আশুরার দিন কুরাইশরা জাহেলি যুগে রোযা রাখতো ৷ রসূল সা.ও রোযা রাখতেন । তিনি যখন মদিনায় এলেন তখনও রোযা রাখলেন এবং রোযা রাখতে আদেশ দিলেন। এরপর যখন রমযান ফরয করা হলো, তখন বললেন : যার ইচ্ছা আশুরার রোযা রাখতে পারে । যার ইচ্ছা নাও রাখতে পারে । -বৃখারি, মুসলিম। 8. ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. মদিনায় এলেন। দেখলেন, ইহুদীরা আশুরার রোযা রাখে । তিনি বললেন : এটা কি? তারা বললো : একটা মহান দিন, এদিন আল্লাহ মূসা ও বনী ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে মুক্ত করেন। তাই মুসা এদিন রোযা রাখতেন । রসূল সা. বললেন : আমি তোমাদের চেয়েও মূসার বেশি হকদার ৷ তিনি এই দিন রোযা রাখলেন এবং সবাইকে রোযা রাখার আদেশ দিলেন। -বুখারি, মুসলিম ৷ ৫. আবু মূসা আশয়ারি রা. থেকে বর্ণিত : “ইহুদীরা আশুরার দিনকে খুবই মান্য করতো এবং এই দিন উৎসব পালন করতো । রসূলুল্লাহ সা. মুসলিমদের বললেন : তোমরা এদিন রোযা রাখো ।” -বুখারি, মুসলিম |. ৬. ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ রা. যখন আশুরার দিন রোযা রাখলেন এবং অন্যদেরকেও রোযা রাখার আদেশ দিলেন, তখন লোকেরা বললো : হে রসূলুল্লাহ, এদিনটাকে তো ইহুদী ও খৃষ্টানরা সম্মান করে। তিনি বললেন : আগামী বছর ইনশায়াল্লাহ আমরা নয় তারিখেও রোযা রাখবো । ইবনে আব্বাস বলেন : পরবর্তী বছর আগমনের আগের রসূলুল্লাহ সা. ইন্তিকাল করেন। -মুসলিম ও আবু দাউদ। অপর বর্ণনায় রসূলুল্লাহ সা. বললেন : আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, তবে অবশ্যই নয় তারিখেও (অর্থাৎ দশ তারিখের সাথে) রোযা রাখবো । -আহমদ ও মুসলিম । আলেমগণ উল্লেখ করেছেন : আশুরার দিনের রোযা তিন রকমের : এক. তিন দিন রোযা রাখা । নয়, দশ ও এগারো মুহরম | দুই. দুই দিন রোযা রাখা- নয় ও দশ মুহরম। তিন. দশ মুহরম। আশুরার দিন পরিবারে অধিক ব্যয় করা : জাবের ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি নিজের পেছনে ও পরিবারের পেছনে আশুরার দিন অধিক ব্যয় করবে, আল্লাহ সারা বছর তাকে সচ্ছলতা দান করবেন । -বায়হাকি। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।