৩৭২ ফিক্হুস্ সুন্নাহ ১৬. অবিরত রোযা রাখা নিষিদ্ধ সাহরী ও ইফতার ব্যতিত এক নাগাড়ে রোযা রাখাকে সওমে বেসাল বা অবিরত রোযা বলা হয়। ১. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : “খবরদার, অবিরত রোযা রাখবেনা”- তিনবার বললেন। লোকেরা বললো : হে রসূলুল্লাহ, আপনি তো অবিরত রোযা রাখেন? তিনি বললেন : এ ক্ষেত্রে তোমরা আমার মতো নও। আমাকে আমার প্রতিপালক সারা রাত আহার করান ও পান করান। (অর্থাৎ পানাহারকারীর মতো শক্তি দেন।) সুতরাং তোমরা ততটুকু কাজের দায়িত্ব নিও, যতটুকু করার সামর্থ্য রাখো । -বুখারি ও মুসলিম । ফকীহগণ এই নিষেধাজ্ঞাকে মাকরূহ. ঘোষণার শামিল গণ্য করেছেন। আহমদ, ইসহাক ও ইবনুল মুনির রোযাদারের খুব কষ্ট নাহলে সাহরী পর্যন্ত অবিরাম রোযা রাখার অনুমতি দিয়েছেন। কেননা বুখারি আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমরা অবিরাম রোযা রেখোনা। তেব কেউ যদি রাখতেই চায়, সাহরী পর্যন্ত রাখবে । ১৭, যেসব নফল রোযা রাখা সুন্নত রসূলুল্লাহ সা. নিম্নোক্ত রোযাগুলো রাখতে খুবই উদগ্রীব থাকতেন : শাওয়ালের ছয় রোযা : বুখারি ও নাসায়ী ব্যতিত অন্য সবক'টি সহীহ হাদিস গ্রন্থ আবু আইয়ুব আনসারি রা. থেকে বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সা. বলেছেন : যে ব্যক্তি রমযানের রোযা রাখলো, তারপর শাওয়ালে ছয়টি রোযা রাখলো, সে যেনো সারা বছর রোযা রাখলো । এটা সেই ব্যক্তির জন্য যে, প্রতি বছর রমযানের রোযা রাখে । আলেমগণ বলেছেন : প্রত্যেক সৎ কাজের দশগুণ সওয়ার । রমযান মাসের বিনিময়ে দশ মাস আর শাওয়ালের ছয়দিনের বিনিময়ে দু'মাস । ইমাম আহমদের মতে : শাওয়ালের ছয় রোযা একটানা বা বিরতি সহকারে- যেভাবেই রাখা হোক, আদায় হবে। এতে ফযিলতের কোনো হের ফের হবেনা । তবে হানাফি ও শাফেয়িদের মতে, একটানা ছয়টা ঈদের অব্যবহিত পরে রাখা উত্তম । হজ্জ রত নয় এমন ব্যক্তির আরাফার দিনের রোযা : ১. আবু কাতাদাহ রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আরাফার দিনের রোযা এক বছর আগের ও এক বছর পরের গুনাহর কাফফারা করে দেয়। আর আশুরার রোযা এক বছর আগের গুনাহর কাফফারা করে দেয়। বুখারি ও তিরমিযি ব্যতিত সবক'টি সহীহ হাদিস গ্রন্থ। ২. হাফসা রা. থেকে বর্ণিত : চারটি জিনিস রসূলুল্লাহ সা. কখনো ছাড়তেন না; আশুরার রোযা, জিলহজ্জের এক দশকের রোযা (অর্থাৎ ১ম ৯ দিনের), প্রত্যেক মাসের তিন দিনের রোযা, আর সকালে নাস্তার আগের দু'রাকাত নামায (ইশরাক)। আহমদ, নাসায়ী । ৩. উকবা বিন আমের রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : আরাফার দিন, কুরবানীর দিন ও আইয়ামে তাশরীক, এগুলো আমাদের মুসলমানদের ঈদ, পানাহারের দিন । -ইবনে মাজাহ ব্যতিত অবশিষ্ট সবক'টি সহীহ হাদিস গ্রন্থ। ৪. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. আরাফার ময়দানে অবস্থানকারীকে রোযা রাখতে নিষেধ করেছেন। -আহমদ, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ । তিরমিযি বলেছেন : আলেমগণের মতে আরাফার দিনের রোযা আরাফায় ব্যতিত অন্য সব জায়গায় মুস্তাহাব । www.pathagar.com
— পৃষ্ঠা ৩৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।