ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সিয়াম (রোযা) ৩৭১ তিরমিযি বলেছেন : এটি সহীহ ও উত্তম হাদিস। অধিকাংশ আলেমের নিকট এটিই অনুসরণীয় । এটি সুফিয়ান ছাওরী, মালেক বিন আনাস, আবদুল্লাহ ইবনুল মুবারক, শাফেয়ী, আহমদ ও ইসহাকেরও মত। তারা সকলেই সংশয়পূর্ণ দিনে রোযা রাখাকে মাকরূহ মনে করেন। তাদের অধিকাংশের মতে, এদিন যদি কেউ রোযা রাখে এবং দিনটি রমযানের দিন ছিলো বলে প্রমাণিত হয়, তাহলে তার পরিবর্তে একদিনের রোযা কাযা করতে হবে । আর যদি সে তার প্রচলিত অভ্যাস মতো রোযা রেখে থাকে, তাহলে তার রোযা জায়েয হবে, মাকরূহ হবেনা ৷ হানাফিদের মতানুসারে, যদি জানা যায়, এঁদিন রমযান ছিলো তাহলে এঁ রোযাই তার জন্য যথেষ্ট হবে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : রমযানের রোযার একদিন বা দু'দিন আগে অন্য কোনো রোযা রেখোনা । তবে কারো অভ্যাসগত রোযা হলে তা রাখতে পারে । -সব কটি সহীহ হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত। তিরমিযি বলেছেন : এ হাদিস সহীহ ও উত্তম এবং আলেমগণ কর্তৃক অনুসৃত । রমযানের প্রতি ভক্তির কারণে কেউ রমযান আসার আগেই তাড়াহুড়ো করে রোযা রাখতে শুরু করবে- এটাকে তারা মাকরূহ মনে করেন। আর যদি কেউ কোনো রোযা রাখতে অভ্যস্ত থেকে থাকে এবং তা ঘটনাক্রমে এঁদিনেই পড়ে, তাহলে তাতে আপত্তি নেই। ৬. সারা বছর রোযা রাখা নিষিদ্ধ : বছরে যে দিনগুলো রোযা রাখা নিষিদ্ধ, সেগুলোসহ সারা বছর রোযা রাখা হারাম । কেননা রসূলুল্লাহ সা. বলেছেন : “যে ব্যক্তি সারা বছর রোযা রাখলো, সে কোনো রোযাই রাখলোনা ।” -আহমদ, বুখারি, মুসলিম । তবে যদি দুই ঈদের দিন ও আইয়ামে তাশরীকে রোযা ভাংগে এবং অবশিষ্ট দিনগুলো রোযা রাখে, তবে এভাবে সারা বছর রাখা মাকরূহ হবেনা । যদি রোযাদার সারা বছর রোযা রাখার শারীরিক সামর্থ্য রাখে। তিরমিযি বলেছেন : এক দল আলেম ঈদুল ফিতর, ঈদুল আযহা ও আইয়ামে তাশরীকে রোযা না ভাংলে সারা বছর রোযা রাখাকে মাকরূহ গণ্য করেছেন। এ দিনগুলোতে রোযা ভাংলে বাকি বছর রোযা রাখা মাকরূহ হবেনা । মালেক, শাফেয়ী, আহমদ ও ইসহাকের মতও এটাই । রসূলুল্লাহ সা. হামযা আসলামীর অবিরত রোযা রাথাকে এই বলে সমর্থন দিয়েছেন : ইচ্ছা করলে রোযা রাখো, ইচ্ছা করলে রোযা ভাংগো। ৭. স্বামী বাড়িতে থাকা অবস্থায় তার অনুমতি ছাড়া স্ত্রীর নফল রোযা রাখা : রসূলুল্লাহ সা. স্বামী বাড়ি থাকাকালে তার অনুমতি ছাড়া নফল রোযা রাখতে স্ত্রীকে নিষেধ করেছেন । আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : স্বামী বাড়িতে থাকা অবস্থায় তার অনুমতি ছাড়া স্ত্রীর রমযান ব্যতিত আর কোনো রোযা রাখা চলবেনা । -আহমদ, বুখারি, মুসলিম । আলেমগণ রসূল সা. এর নিষেধাজ্ঞাকে হারাম ঘোষণার পর্যায়ভুক্ত গণ্য করেছেন এবং স্ত্রী তার অনুমতি ছাড়া রোযা রেখে থাকলে তার রোযা ভেংগে দেয়ার অনুমতি বলে চিহ্নিত করেছেন। ‘কেননা স্ত্রী এভাবে তার অধিকার হরণ করেছে। তবে মনে রাখা চাই, এটা রমযান ব্যতিত অন্য রোযার ক্ষেত্রে প্রযোজ্য । কেননা রমযানের ফরয রোযা স্বামীর অনুমতির উপর নির্ভরশীল নয় । স্বামী বাড়িতে না থাকলেও তার অনুমতি ছাড়া সে রোযা রাখতে পারে । বাড়ি এসে পড়লে স্বামী রোযা ভেংগে দিতে পারে। স্বামী বাড়িতে থাকা অবস্থায় যদি অসুস্থ ও সহবাসে অক্ষম থাকে তাহলেও তার অনুমতি ছাড়া রোযা রাখা স্ত্রীর জন্য অবৈধ । www.pathagar.com

— পৃষ্ঠা ৩৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।