ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৭০ ফিক্হুস্‌ সুন্নাহ শরিয়তে এদিন রোযা রাখতে নিষেধ করা হয়েছে। অবশ্য অধিকাংশ আলেমের মতে এই নিষেধাজ্ঞা দ্বারা হারাম নয় বরং মাকরূহ বুঝানো হয়েছে যদি শুধু এই দিনটিতে নির্দিষ্টভাবে রাখা হয়। কিন্তু যখন এই সাথে আগে একদিন অথবা পরে একদিনও রাখা হয় অথবা তার রোযা রাখার কোনো অভ্যাসের সাথে এদিন মিলিত হয়, অথবা এদিন আরাফা বা আশুরার দিন পড়ে যায়, তাহলে শুক্রবারের রোযা মাকরূহ হবেনা । ইমাম মালেক ও আবু হানিফার মতে, শুক্রবারের রোযা কোনো অবস্থায়ই মাকরূহ নয়। আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. উন্মুল মুমিনীন জুয়াইরিয়া বিনতে হারেসের নিকট গেলেন। সেদিন শুক্রবার ছিলো এবং জুয়াইরিয়া রোযাদার ছিলেন। তিনি তাকে বললেন : তুমি কি কাল রোযা রেখেছিলে? জুয়াইরিয়া বললেন : না। তিনি বললেন : তুমি আগামীকাল রোযা রাখতে চাও? জুয়াইরিয়া বললেন : না। তখন রসূল সা. বললেন : তাহলে তুমি রোযা ভেংগে ফেলো । -আহমদ, নাসায়ী । আমের আশয়ারী রা. বলেছেন, রসূলুল্লাহ সা.কে বলতে শুনেছি : শুক্রবার তোমাদের ঈদের দিন। কাজেই এদিন তোমরা রোযা রেখোনা। তবে এর আগে একদিন বা পরে একদিন রোযা রাখলে এদিন রোযা রাখতে পারো । -বাযযার, সনদ হাসান । আলী রা. বলেছেন : তোমাদের কেউ নফল রোযা রাখতে চাইলে সে যেনো বৃহস্পতিবার রোযা রাখে, শুক্রবারে রোযা না রাখে । কেননা শুক্রবার পানাহার ও যিকরের দিন । -ইবনে আবি শায়বা । জাবের রা. থেকে বুখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সা. বলেছেন : শুক্রবারের আগে একদিন অথবা পরে একদিন রোযা রাখা ব্যতিত শুধু শুক্রবারে রোযা রেখোনা । মুসলিমের এক বর্ণনার ভাষ্য এ রকম : অন্যসব রাত বাদ দিয়ে শুধু শুক্রবারের রাতকে নামাযের জন্য এবং অন্য সব দিনকে বাদ দিয়ে শুক্রবারের দিনকে রোযার জন্য নির্দিষ্ট করোনা । তবে তোমাদের কারো রোযা রাখার অভ্যাসের তারিখে শুক্রবার পড়লে ক্ষতি নেই।” 8. শুধু শনিবারকে রোযার জন্য নির্দিষ্ট করা : বুস্র আস সুলামী থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের উপর ফরযকৃত রোযা ব্যতিত শনিবারে রোযা রেখোনা। (অভ্যাসের তারিখে হলে আরাফা, কাযা, মানত ও নফল রোযা রাখা যাবে ।) আর যদি তোমাদের কেউ আংগুরের খোসা কিংবা গাছের কাঠ ছাড়া আর কিছু না পায়, তবে তাই যেনো বিছায়। তিরমিযি বলেছেন : এদিনে রোযা রাখা মাকরূহ হওয়ার অর্থ হলো, শনিবারকে রোযার জন্য নির্দিষ্ট করা উচিত নয়। কেননা ইহুদীরা শনিবারকে মর্যাদাবান মনে করে । উম্মুল মুমিনীন উম্মে সালামা রা. বলেছেন : রসূল সা. অন্যান্য দিন অপেক্ষা শনি ও রবিবারে অধিকতর রোযা রাখতেন আর বলতেন : এ দুটো দিন মোশরেকদের উৎসবের দিন। আমি তাদের বিরুদ্ধাচরণ করতে চাই । -আহমদ, বায়হাকি, হাকেম, ইবনে খুযায়মা । হাকিম এবং ইবনে খুযায়মা বলেছেন, এটি সহীহ হাদিস। এসব প্রমাণের ভিত্তিতেই হানাফী, শাফেয়ী ও হাম্বলি মাযহাবে এককভাবে শুধু শনিবারে রোযা রাখা মাকরূহ । কিন্তু ইমাম মালেক শেষোক্ত হাদিসটির ভিত্তিতে মাকরূহ মনে করেন না। ৫. সংশয়পূর্ণ দিনে রোযা রাখা নিষিদ্ধ : আম্মার ইবনে ইয়াসার রা. বলেছেন : “সংশয়পূর্ণ দিনে যে ব্যক্তি রোযা রাখে, সে মুহাম্মদ সা.এর বিরুদ্ধাচরণ করে ।” -আবু দাউদ, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।