সিয়াম (রোযা) cd আহমদ, আবু দাউদ, বায়হাকি ও তাহাবি মানসূর কালবী থেকে বর্ণনা করেন : দিহইয়া বিন খলিফা একবার রমযানে দামেঙ্কের একটি এলাকা থেকে আনুমানিক এক ফরসাখ তথা প্রায় আট কিলোমিটার দূরবর্তী স্থানে রওনা হলেন এবং নিজে তার সাথি একটি দলসহ রোযা ভাংলেন। কিন্তু অন্যরা রোযা ভাংগা পছন্দ করলোনা। তারপর তিনি নিজ এলাকায় ফিরে বললেন : আল্লাহর কসম, আজ আমি এমন একটি বিষয় দেখলাম, যা কখনো দেখবো বলে ভাবিনি।.একটি দল রসূল সা.ও তার সাহাবিদের অনুসৃত নীতি উপেক্ষা করলো। যারা রোযা রেখেছিল তাদের সম্পর্কে তিনি একথা বললেন । তারপর বললেন : হে আল্লাহ, আমাকে আপনার কাছে তুলে নিন। এই হাদিসের একমাত্র বর্ণনাকারী মানসূর কালবী ব্যতিত আর সব বর্ণনাকারী বিশ্বস্ত । তবে ইজলীর মতে মানসূর কালবীও বিশ্বস্ত । ১৪. যার উপর রোযা ভাংগা ও কাযা করা- দুটোই বাধ্যতামূলক ফকীহগণ একমত : হায়েয ও নেফাস (মাসিক খতুস্রাব ও প্রসবোত্তর ঝতুস্রাব) চলাকালীন সময়ে রোযা রাখা হারাম । কেউ রাখলে রোযা বাতিল হবে। তবে এ দিনগুলোর রোযা পরবর্তীতে কাযা করতে হবে। বুখারি ও মুসলিম বর্ণনা করেন, আয়েশা রা. বলেছেন : রসূল সা. এর সময় আমাদেরকে দেয়া হতোনা । ১৫. যে দিনগুলোতে রোযা রাখা নিষিদ্ধ যে দিনগুলোতে রোযা রাখা সুস্পষ্টভাবে হাদিসে নিষেধ করা হয়েছে সেগুলো হলো : ১. দুই ঈদের দিন রোযা রাখা নিষিদ্ধ : আলেমগণ একমত যে, দুই ঈদের দিন রোযা রাখা হারাম, চাই ফরয বা নফল যে নিয়তেই রাখা হোক । কেননা উমর রা. বলেছেন : “রসূলুল্লাহ সা. এই দু'দিন রোযা রাখতে নিষেধ করেছেন। ঈদুল ফিতরের দিন তো তোমাদের রমযানের রোযা ভাংগার দিন। আর ঈদুল আযহার দিন তোমরা তোমাদের কুরবানীর গোশত খাও ৷” -আহমদ ও অন্য চারটি সহীহ হাদিস গ্রন্থ ৷ ২. আইয়ামে তাশরীকে রোযা রাখা নিষিদ্ধ : ঈদুল আযহার পরবর্তী তিন দিনও সব রকমের রোযা রাখা নিষিদ্ধ। আবু হুরায়রা রা. বর্ণনা করেছেন : রসূলুল্লাহ সা. আবদুল্লাহ ইবনে হুযাফাকে মিনায় ঘুরে ঘুরে এরূপ ঘোষণা করার জন্য পাঠিয়েছিলেন : এই দিনগুলোতে তোমরা রোযা রেখোনা। কেননা এগুলো হচ্ছে, পানাহার ও আল্লাহকে স্মরণ করার দিন । -আহমদ। তাবারানি ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেছেন : “রসূলুল্লাহ সা. একজন দূত পাঠালেন চিৎকার করে একথা বলার জন্য : এ দিনগুলোতে তোমরা রোযা রেখোনা। কেননা এগুলো পানাহার ও স্ত্রী সহবাসের দিন।” তবে শাফেয়ী মাযহাবের ইমামগণ মানত, কাফফারা বা কাযার প্রয়োজনে আইয়ামে তাশরীকে রোযা রাখার অনুমতি দিয়েছেন। কিন্তু বিনা প্রয়োজনে (নিছক নফলের উদ্দেশ্যে) এ দিনগুলোতে রোযা রাখা সর্বসম্মতভাবে নিষিদ্ধ । তাদের মতে, এটা নামাযের মতো । যা নিষিদ্ধ সময়ে অনুরূপ প্রয়োজনে জায়েয । ৩. শুধু শুক্রবারে রোযা রাখা নিষিদ্ধ : শুক্রবার মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। এজন্য 8৭— www.pathagar.com
— পৃষ্ঠা ৩৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।