ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৩৬৮ ফিক্হস্‌ সুন্নাহ মালেকের মতে, যার সামর্থ্য আছে তার জন্য রোযা রাখা উত্তম, আর যার সামর্থ্য নেই, তার জন্য রোযা না রাখা উত্তম । আহমদের মতে, রোযা না রাখাই উত্তম। উমর ইবনে আবদুল আযীয বলেছেন : যেটি সহজ সেটি উত্তম। যার পক্ষে তাৎক্ষণিক রোযা রাখা সহজ এবং পরে কাযা রাখা কঠিন, তার জন্য রোযা রাখাই উত্তম । শওকানি বলেছেন : যার জন্য রোযা রাখা কষ্টকর ও ক্ষতিকর এবং যে অবকাশ গ্রহণ করতে অনিচ্ছুক, তার জন্য রোযা না রাখা উত্তম। আর যে সফরে রোযা রাখলে রিয়াকারী বা আত্মন্তরিতায় লিপ্ত হবার আশংকাবোধ করে, তার জন্য রোযা না রাখা উত্তম। আর যখন রোযা রাখলে এসব আশংকা থাকেনা, তখন রোযা রাখা উত্তম। মুসাফির যখন রাতের বেলা রোযার নিয়ত করে ও রোযা শুরু করে দেয়। তার জন্য দিনের বেলা রোযা ভাংগা বৈধ। জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত : রসূলুল্লাহ সা. মক্কা বিজয়ের বছর মক্কা অভিমুখে রওনা হলেন এবং রোযা রাখলেন । যখন গমীম উপত্যকায় পৌছলেন, তখন অন্যরাও তার সাথে রোযাদার ছিলো। তাকে বলা হলো : লোকদের রোযা রেখে কষ্ট হচ্ছে। লোকেরা যে রোযা রেখেছে, তা নিয়ে ভাবছে। তখন রসূল সা. আসরের পর এক পাত্র পানি আনালেন এবং তা পান করলেন। সবাই এ দৃশ্য দেখছিল। তাদের কতক রোযা ভাংলো। কতক রোযা রাখলো । রসূল সা. জানতে পারলেন । কিছু লোক রোযা রেখেছে। তিনি বললেন : ওরা অবাধ্য হয়েছে। (কেননা তিনি আদেশ দিয়েছেন রোযা ভাংগতে । কিন্তু তারা সে আদেশ লংঘন করেছে ।) -মুসলিম, নাসায়ী, তিরমিযি । তবে যদি কেউ মুকিম থাকা অবস্থায় রোযার নিয়ত করে, তারপর দিনের বেলা সফর করে। তবে অধিকাংশ আলেমের মতে তার রোযা ভাংগা জায়েয হবেনা । আহমদ ও ইসহাকের মতে জায়েয হবে। | তিরমিযি মুহাম্মদ বিন কা‘ব থেকে বর্ণনা করেছেন : “আমি রমযানে আনাস বিন মালেকের কাছে এলাম। তিনি সফরে যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন। সফরের সমস্ত প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন। এমনকি সফরের পোশাকও পরেছেন। সহসা খাবার আনতে বললেন এবং খেলেন। আমি বললাম : এটা কি রসূলের সুন্নত? বললেন : হা, সুন্নত। তারপর রওয়ানা হলেন। তিরমিযি বলেছেন, হাদিসটি হাসান। উবাইদ বিন জুবাইর থেকে বর্ণিত, তিনি বলেছেন : আমি রমযান মাসে প্রাচীন মিশরের ফুসতাত শহর থেকে একটা নৌকায় আবু বাসরা আল গিফারীর সাথে আরোহণ করলাম । আবু বাসরা ধাক্কা দিয়ে নৌকা ভাসালেন, তারপর খাবার এগিয়ে দিলেন এবং বললেন : এগিয়ে এসো। আমি বললাম : আপনি কি এখনো বাড়ির সীমানার মধ্যে নন? আবু বাসরা বললেন : তুমি কি রসূলুল্লাহ সুন্নতকে উপেক্ষা করছ? -আহমদ, আবু দাউদ । শওকানি বলেছেন : এ দুটো হাদিস থেকে প্রমাণিত হয়, মুসাফির যে এলাকা থেকে সফরে যেতে চায়, সে এলাকা থেকে বের হবার আগেই রোযা ভাংতে পারে। ইবনুল আরাবি বলেছেন : আনাস রা. এর হাদিসটি সহীহ এবং সফরের প্রস্তুতি নিলেই রোযা ভংগ করা জায়েয । তিনি বলেছেন : এটাই সঠিক মত। যে সফরে নামায কসর হয়, সেই সফরে রোযা ভাংগা বৈধ । অনুরূপ, যতোদিন কোথাও যাত্রাবিরতি করলে কসর চালু রাখা জায়েয । ঠিক ততোদিনই রোযা ভাংগাও বৈধ । কসর নামাযের অধ্যায়ে ইতিপূর্বে এটি বিশদভাবে আলোচিত হয়েছে। www.pathagar.com

— পৃষ্ঠা ৩৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।