ফিকাহুস সুন্নাহ ১ম খন্ড
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

তহারাত (পবিত্রতা অর্জন) ৩৫ বসেছিল। উমর রা. বললেন : আপনার চৌবাচ্চা থেকে কি কোনো হিংস্র প্রাণী রাতের বেলা পানি চেটে খেয়েছে? রসূল সা. তৎক্ষণাৎ লোকটাকে বললেন : হে চৌবাচ্চার মালিক! ওকে জানিওনা। সে একজন খুতখুতে স্বভাবের মানুষ । হিংস্র প্রাণী যদি কিছু খেয়ে থাকে তবে তা তার পেটে আছে। আর যা অবশিষ্ট আছে তা আমাদের জন্য পান যোগ্য ও পবিভ্রকারী” । -দার কুতনি। “ইয়াহিয়া বিন সাঈদ থেকে বর্ণিত, উমর রা. একটি কাফেলার সাথে সফরে বের হলেন। সেই কাফেলায় আমর ইবনুল আ'স ছিলেন। কাফেলা যখন একটা কৃুয়ার কাছে পৌছলো, তখন আমর ইবনুল আ*স বললেন : হে কুয়ার মালিক! আপনার কুয়ায় কি কোনো হিংস্র জন্তু আসে? উমর রা. তৎক্ষণাৎ বললেন : আপনি এ খবর জানাবেননা । কারণ আমরাও হিংস্র.জন্তুর কাছে যাই, তারাও আমাদের কাছে আসে ।” -মুয়াত্তায়ে মালেক। ৪. বিড়ালের উচ্ছিষ্ট : এটাও পবিত্র । কেননা আবু কাতাদার সংসারে অবস্থানকারিণী কাবশা বিনতে কা'ব বলেছেন : “আবু কাতাদা আমার কাছে এলেন। আমি তাকে পানি ঢেলে দিলাম । এ সময় একটা বিড়াল পানি পান করতে এলো। আবু কাতাদা তার দিকে পানির পাত্রটা এগিয়ে দিলেন এবং বিড়াল তা থেকে পানি পান করলো । কাবশা বললেন : আবু কাতাদা দেখলেন, আমি সেদিকে তাকিয়ে আছি। তিনি বললেন : হে আমার ভাতিজী, তুমি কি অবাক হচ্ছো? আমি বললাম : হা, তিনি বললেন : রসূলুল্লাহ সা. বলেছেন : বিড়ালের উচ্ছিষ্ট নাপাক নয়। বিড়াল তো সর্বক্ষণ তোমাদের আশপাশে ঘুরে বেড়ায়।” (পাঁচটি সহীহ হাদিস গ্রন্থে বর্ণিত, তিরমিযি বলেছেন : এটি সহীহ ও ভালো হাদিস, বুখারি প্রমুখ একে সহীহ বলেছেন। ৫. কুকুর ও শুকরের উচ্ছিষ্ট : এটি অপবিত্র এবং এটি থেকে দূরে থাকা ওয়াজিব । কুকুরের উচ্ছিষ্ট অপবিত্র হওয়ার কারণ হলো, বুখারি ও মুসলিমে আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হয়েছে: “রসূলুল্লাহ সা. বলেছেন : যখন কুকুর তোমাদের কোনো পাত্র থেকে পানি পান করে তখন এ পাত্রকে সাত বার ধোয়া আবশ্যক ৷” “আর আহমদ ও মুসলিমে আছে রসূলুল্লাহ সা. বলেছেন : তোমাদের কোনো পাত্র কুকুরে চাটলে সেটি সাত বার ধুলে পবিত্র হবে । তন্মধ্যে প্রথমবার মাটি দিয়ে ঘষে ধুতে হবে ।” আর শুকরের উচ্ছিষ্ট অপবিত্র শুকরের অপবিত্রতা ও নোংরামীর কারণে । ২. নাপাকি এবং নাপাকি থেকে পবিত্রতা অর্জনের উপায় নাজাসা বা নাপাকি হলো সেই ময়লা বা নোংরামী, যা থেকে পবিত্র হওয়া প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক এবং যার কোনো অংশ তার গায়ে বা কাপড়ে লাগলে তা ধুয়ে পরিষ্কার করা অপরিহার্য । আল্লাহ তায়ালা বলেছেন : 746) 2539 “তোমার কাপড় পবিত্র করো ।” (সূরা ৭৪, আল-মুদদাসসির : আয়াত-৪) আল্লাহ তায়ালা আরো বলেছেন : igh 23 জা লস এ) এ “নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।” (সূরা ২ আল-বাকারা, আয়াত : ২২২) রসূলুল্লাহ সা. বলেছেন : ০5281 55741 “পবিত্রতা ঈমানের অংগ ৷” এ বিষেয় আরো অনেক আলোচনা রয়েছে যা নিম্নে উল্লেখ করছি : www.pathagar.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।